| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নে কী দেখেছে, তা অনেকের মনে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, মনে থাকলেও তা অস্পষ্ট। কেউ কেউ স্বপ্নের কথাই বেমালুম ভুলে যায়। কিন্তু আপনি কী স্বপ্ন দেখেছেন, তা এখন মস্তিষ্ক স্ক্যানিংয়ের মাধ্যমে সহজেই জানা যাবে। স্বপ্ন ধরার এমন কৌশল খুঁজে পেয়েছেন জাপানের বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, মস্তিষ্ক স্ক্যান করে ধরা যাবে স্বপ্ন। জাপানের কিয়োটোর এটিআর কম্পিউটেশন্যাল নিউরোসায়েন্স পরীক্ষাগারের
অধ্যাপক ইউকিয়াসু কামিতানির নেতৃত্বে গবেষকরা তিন স্বেচ্ছাসেবকের ওপর এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান।
গবেষকরা বলেন, ঘুমের আগমুহূর্তে মানুষ যে স্বপ্ন দেখে, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই স্ক্যান করে তার ছবি পাওয়া সম্ভব। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, এই কৌশল অবলম্বন করে গবেষকরা ৬০ শতাংশ সঠিক স্বপ্ন ধরতে সক্ষম হয়েছেন।
গবেষণার সময় স্বেচ্ছাসেবকদের স্ক্যানারের ভেতরে ঘুমোতে দেওয়া হয়। কিছুক্ষণ পর পর তাদের জাগানো হয়। এরপর তাদের দেখা স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রত্যেক অংশগ্রহণকারীকে এভাবে ২০০ বার ঘুমোতে দিয়ে তাদের দেখা স্বপ্ন সম্পর্কে জানা হয়। দেখা যায়, স্ক্যান হওয়া বিষয়ের সঙ্গে তাদের বর্ণনা প্রায় ৬০ শতাংশ মিলে যাচ্ছে।
অধ্যাপক কামিতানি বলেন, ‘আমরা মস্তিষ্ক স্ক্যান করে ঘুমন্ত অবস্থায় তার কার্যকলাপ ধরতে সক্ষম হয়েছি। এটি অবশ্যই একটি বিমোহিতকর সফলতা।’ সূত্র : বিবিসি ও ডেইলি মেইল অনলাইন।
©somewhere in net ltd.