নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর আগেই প্রাণ!

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

আমাদের এই বাসগ্রহের জন্মপ্রক্রিয়া, এখানে প্রাণের উৎপত্তিথএসব ঘটনার সুনির্দিষ্ট সময়কাল নিয়ে আজও গবেষণার অন্ত নেই। এরই মধ্যে বিজ্ঞানীরা মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব নিয়ে নতুন এক দাবি উত্থাপন করেছেন। তাঁদের দাবি অনুযায়ী পৃথিবীর জন্মের বহু আগে থেকেই বিশ্বব্রহ্মাণ্ডে প্রাণের সাড়া ছিল।



প্রচলিত তত্ত্বানুসারে আমাদের পৃথিবীর বয়স প্রায় সাড়ে ৪০০ কোটি বছর। এদিকে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত ইনস্টিটিউট অব এইজিংয়ের বিজ্ঞানী অ্যালেক্সি শেরোভ এবং ফ্লোরিডার গালফ স্পেসিমেন মেরিন ল্যাবরেটরির বিজ্ঞানী রিচার্ড গর্ডনের দাবি, প্রাণের উৎপত্তি হয়েছে প্রায় এক হাজার কোটি বছর আগে। অর্থাৎ পৃথিবীর জন্মের প্রায় সাড়ে ৫০০ কোটি বছর আগে। আর এ ঘটনা ঘটেছিল আমাদের সৌরজগতের বাইরে কোথাও। তারপর সেই জীবসত্ত্বা ধূমকেতু, মহাজাগতিক ধূলিকণাসহ নানা বস্তুকণায় চড়ে এই পৃথিবীতে পৌঁছে গেছে।



গর্ডন ই মুরের কম্পিউটার বিষয়ক তত্ত্ব প্রয়োগ করে বিজ্ঞানীরা জীব সত্ত্বার উৎপত্তির এই নতুন তত্ত্ব দাঁড় করিয়েছেন। তবে এতে অনেক অনুমাননির্ভর বিষয় রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানী শেরোভ। তারপরও তাঁর দাবি, পৃথিবীর আগেই প্রাণের উৎপত্তি সম্পর্কে তিনি শতকরা ৯৯ ভাগ নিশ্চিত। বাকি এক ভাগ তিনি রেখে দিয়েছেন। কারণ, আমাদের জানার বাইরে আরো অনেক কিছুই থাকতে পারে। নতুন এই তত্ত্ব যদি সত্যি বলে প্রমাণিত হয়, তবে ভিনগ্রহবাসীর অস্তিত্ব নিয়ে এত দিনকার কল্পকাহিনী যে বাস্তব ভিত্তি পাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.