নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

চোখের জন্ম ৫০ কোটি বছর আগে!

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

আমাদের অসাধারণ ও মূল্যবান অঙ্গগুলোর মধ্যে চোখ অন্যতম। চোখ গঠনের আদি ইতিহাস অবশ্য সাম্প্রতিক সময় পর্যন্ত রহস্যে ঘেরা ছিল। তবে অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী সম্প্রতি দাবি করেন, আমাদের চোখ অন্তত ৫০ কোটি বছরের পুরনো। অর্থাৎ গঠনের দিক দিয়ে মস্তিষ্কের চেয়েও বেশ পুরনো এটি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ভিশন সেন্টারের অধ্যাপক ট্রেভর ল্যাম্ব জানান, পৃথিবীতে দেখার অঙ্গের উদ্ভব ৭০ কোটি বছর আগে হয়েছে বলে মনে করেন তাঁরা। সেই সময় পৃথিবীতে শুধু ব্যাকটেরিয়া, কোরাল ও অ্যামিবার মতো এককোষী প্রাণীর অস্তিত্ব ছিল। ওই সময় ‘অপসিন’ নামে একটি রাসায়নিকের কারণে প্রাণীদের মধ্যে সূর্যের আলো অনুভব করার মতো বোধ জন্মায়। এটা ছিল একেবারে প্রাথমিক অবস্থা। ড. ল্যাম্ব বলেন, তবে ওই সময়ের প্রাণীগুলো খুবই ক্ষুদ্রাকৃতির ছিল। এদের কোনো স্নায়ুতন্ত্রও ছিল না। ফলে আলোর সংকেতগুলোকে অনুধাবন করতে পারত না তারা।’ এর পরের প্রায় ২০ কোটি বছর আলোকসংবেদি কোষগুলো এবং অপসিন ধীরগতিতে উন্নতিসাধন করে। ফলে আলোক রশ্মি শনাক্ত করতে সক্ষম হয় তারা। ৫০ কোটি বছরের মধ্যে আজকের চোখের সঙ্গে তাদের দৃষ্টির অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়।



ড. ল্যাম্ব বলেন, ‘ক্যামব্রিয়ানের সময়ে আলোকসংবেদী কোষসহ প্রকৃত চোখের দেখা মেলে। এটা ৫০ কোটি বছর আগের কথা। মানুষের মতো চোখ গঠনের প্রক্রিয়া শুরু হয় সম্ভবত ৫০ থেকে ৬০ কোটি বছর আগে। আমাদের চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল এটি।’ সম্প্রতি এ সম্পর্কিত একটি পর্যালোচনা সায়েন্স ডিরেক্ট সাময়িকীতে প্রকাশ করা হয়।



সামুদ্রিক স্কুইয়াটের শিশুকালে চোখের মতো এক ধরনের চিহ্ন থাকে। এগুলো প্রকৃতপক্ষে একগুচ্ছ ফটোরিসেপ্টর। পূর্ণবয়স্ক অবস্থায় আর এগুলোর অস্তিত্ব থাকে না। সম্ভবত এগুলোর প্রয়োজনও থাকে না। ৬০ কোটি বছর আগে থেকেই এই অঙ্গ বয়ে বেড়াচ্ছে তারা।’ এ ছাড়া কয়েকটি প্রাণীর চোখ গঠনের ইতিহাস তুলে ধরেন তিনি। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষের উদ্ভব হয়েছিল - আনুমানিক আড়াই কোটি বছর আগে।
এর ১২ কোটি বছর আগেই ডায়নাসর জাতীয় দানবাকৃতি প্রানীরা বিলুপ্ত হয়েছিল।
সুরু হয়েছিল স্তন্নপায়ী প্রানীদের প্রাধান্য।

'চোখের জন্ম ৫০ কোটি বছর আগে' কথাতা অনেকে ভুল বুঝতে পারে।
আসলে বলা উচিত ছিল চোখযুক্ত প্রানীর উদ্ভব হয়েছিল ৫০ কোটি বছর আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.