নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা ক্যানভাস

তানজিলা সারজিন সানী

নিজে কিছু লিখতে পারি না। তাই অন্যের লেখায় কমেন্ট করি।

তানজিলা সারজিন সানী › বিস্তারিত পোস্টঃ

সময় আজ আমাকে কেন এত বড় করে দিল…?

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

আজ সকালে…



অফিস চলতি পথে হটা। চোখ আটকে গেল… এক বাবা তার দু হাতের মুঠোয় পূরে রেখেছেন তার স্কুল পড়ুয়া মেয়ের হাত। যেন এই কনকনে ঠান্ডা তার আদরের মেয়েটির হাত স্পর্শ করতে না পারে। কেন জানি এই দৃশ্য টি দেখে আমার দু চোখ জলে ভিজে গেল…



আজ থেকে অনেক গুলো বছর আগে… ঠিক এভাবে আমার আব্বু আমার হাত গুলো তার দুহাতের মুঠোয় ধরে রাখতো,যেন শীতের হীমেল হাওয়া তার ছোট্ট সোনামনির হাত দুটি স্পর্শ করে যেতে না পারে।

সেই ছোট্ট সোনামনি আজ অনেক বড়। সময় এর প্রয়োজনে আজ বাবার কাছ থেকে অনেক দূরে।



আব্বু, আমি কি আর কখনো এভাবে রোজ ভোরে এভাবে তোমার সাথে পথ চলতে পারবো না?



সময় আজ আমাকে কেন এত বড় করে দিল…?

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

আহলান বলেছেন: হুমমম ... সেই যে আমার নানা রঙের দিনগুলি ......

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

তানজিলা সারজিন সানী বলেছেন: রইলো না মোর সোনার খাচায়.. সেই যে আমার নানা রঙের দিনগুলি ......

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

মেফতাহুল সাগর বলেছেন: ওয়েলকাম ব্যাক :|

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

তানজিলা সারজিন সানী বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার লেখাটি পড়ে মনটা কেমন যেন হয়ে গেল। আজ আমি আমার ছেলেটাকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাটতে ছিলাম। তখন ওর ঠাণ্ডা হাতটা ধরে রেখেছি। রিকসায় উঠার পর ওরে জড়িয়ে ধরেছি। শীত ওরে যেন না ছুতে পারে। সেই চেষ্টা ছিল।
একদিন আপনি মা হবেন। তখন বুঝবেন বাবা মাযৈদের কেমন মায়া লাগে। আপনার বাবার জন্য অনেক শুভ কামনা থাকলো। ভাল থাকবেন আপনিও । পৃথিবীর সব নারী ভাল থাকুক। নিরাপদ থাকুক।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

তানজিলা সারজিন সানী বলেছেন: ঠিক আপনার মতো করে একদিন আব্বু আমাকে নিয়ে পথ চলত.।।

আপনি ও ভালো থাকবেন। আপনার ছেলের প্রতি আদর রইল।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

রাফছানজানি বলেছেন: সময় মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

তানজিলা সারজিন সানী বলেছেন: এই কেড়ে নেয়া টা না থাকলে আমরা কত ভালো থাকতাম , তাই না?

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আসাদুজ্জামান আসাদ বলেছেন: নিয়তির নিয়ম এভাবে চলবে আজীবন।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

তানজিলা সারজিন সানী বলেছেন: :(

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

ফ্রিঞ্জ বলেছেন: হ। আজকে অনেক শীত। মাউস ধরা হাত টা ঠান্ডা হইয়া যাইতেসে... অন্য হাতটা মাঝে মাঝে hamstring এর নিচে দিয়া গরম করি :D

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

তানজিলা সারজিন সানী বলেছেন: :(

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

আবিরে রাঙ্গানো বলেছেন: অনেক ছোট্ট একটি অনুভুতি। সব সময় মনে হয় অতীতই ভাল ছিল। অথচ প্রতিদিন আমরা আরেকটু ভাল দিনের আশায় বেঁচে থাকি। ভাল দিন কি আসে?? তাহলে কেন মনে হয় অতীতটাই ভাল ছিল। আমিও আমার আম্মু থেকে অনেক দুরে। :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

তানজিলা সারজিন সানী বলেছেন: আমার আম্মু আব্বু দুজন ই অনেক দূরে.। :(

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর লিখেছেন, ছুঁয়ে গেল। আগে আব্বা ক্লোজিং এর সময় ডিসেম্বর মাসে অনেক রাতে বাড়ী ফিরত, ছোটবেলায় জেগে থাকতাম, কখনও কখনও রাতে দেখা হত না। আব্বা এখন অবসরে,এবার আমি ব্যাংক থেকে রাত করে ডিসেম্বরের ক্লোজিং শেষে বাড়ি ফিরলাম, দেখি আব্বা জেগে বসে আছে!

সময়ের চাকা ঘুরতেই থাকে, শুধু আমরা মানুষেরা হারিয়ে যাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

তানজিলা সারজিন সানী বলেছেন: :(

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

রিমন রনবীর বলেছেন: ওয়েলকাম ব্যাগ :(( :((

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

তানজিলা সারজিন সানী বলেছেন: :(

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

রিওমারে বলেছেন: জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু মধুর সৃতি গুলো অম্লান থেকে যায়। যা অনেক সুখের।।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

তানজিলা সারজিন সানী বলেছেন: সেগুলো নিয়েই তো বেচে থাকা।।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

লাবনী আক্তার বলেছেন: দুপুরে নামাজ পড়ে যখন বাবা মার জন্য দুয়া করছিলাম। জানিনা কেন জানি আমার আব্বার কথা খুব মনে পরছিল। খারাপ লাগছিল। গ্রামের বাড়িতে গিয়েছেন তিনি । নামাজ শেষে আমি আব্বা কে ফোন দিয়ে কথা বললাম। ভালো লাগল।

আপনার লেখাটা পড়ে সত্যি কেমন যেন করে উঠল বুকের ভেতরটা। :( :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

তানজিলা সারজিন সানী বলেছেন: এই মন "কেমন করে উঠা" অনুভুতি টা নিয়েই আমাদের প্রতিনিয়ত বেচে থাকা, যারা ছেলে বেলা তা অনেক পেছনে ফেলে এসেছি। :(

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

শ্রাবন প্রধান বলেছেন: আদরটা যেন কি জিনিস ? সেই ছেলেবেলা খুব মনে পড়ে ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

তানজিলা সারজিন সানী বলেছেন: মা যখন আপনার পাশে বসে মাথায় হাত রাখে্ন, সেটাই আদর।।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

অচিন.... বলেছেন: amar emon kono sriti nai :( baba ma beche achen ekhono

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

তানজিলা সারজিন সানী বলেছেন: :(

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

টুম্পা মনি বলেছেন: দিলেন তো ইমোশনাল করে। :(( :(( :(( :(( :((

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

তানজিলা সারজিন সানী বলেছেন: :(( :((

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: পৃথিবীর সকল বাবা'রা ভালো থাকুক। এপারে নয়তো ওপারে, যেখানেই তারা থাকুন।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

তানজিলা সারজিন সানী বলেছেন: ধন্যবা্দ।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

আহসান২০২০ বলেছেন: খাইছেরে, এতো মন্তব্য পড়ছে। ফেবুতে তো এতো পড়ে নাই। তুমি কি আমাকে চিনেছো?

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

তানজিলা সারজিন সানী বলেছেন: হুম.। তোমাকে না চিনতে পারলে কি র তোমার পোস্ট এ কমেন্ট করতাম?

:D

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

আমি তুমি আমরা বলেছেন: সময় মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়। নিয়তির নিয়ম এভাবে চলবে আজীবন।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.