| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনতন্ত্র রক্ষার জন্য ঢাকা যাওয়াটা কি খারাপ কাজ, এটা ভালো কাজ কিন্তু যারা এই গনতন্ত্র রক্ষার ডাক দিলেন ১৫ ফেব্রুয়ারী তারা কি এই গনতন্ত্র তাদের হাতে রক্ষা পেয়েছিল ? আর এটা সত্যি যে মুক্তিযুদ্ধটা কার বাবার সম্পত্তি না যে ভোগ দায়িত্ব একমাত্র তাদের, আবার এটা তো সত্যি যে একসময়কার দেশের বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা কারা তুলে দিয়েছিলেন, আর তাদের হাতে আমাদের গনতন্ত্র কখনই কি নিরাপদ ছিল, বার যারা দেশের স্বাধীনতার নেতৃত্বে ছিলেন তাদের হাতে যে গনতন্ত্র নিরাপদ নয় তাও প্রমানিত, তাই কারও ব্যক্তি ও দলীয় স্বার্থের কারনে দেশে একটা অরজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক আর যাই হোক কারও কম্য নয়। লড়াইটা আসলে কার সাথে সেটাই ষ্পষ্ট না, দেশের সম্পদ না বিপক্ষের সাথে, কেন এত ক্ষয় ক্ষতি ? আসলে লাভটা হচ্ছে কার, আপনার, আমার না অন্য কারও না কাদের? এখন আন্দোলন গুলো ঘোষণা আর অর্থের জোরে হয়, যাতে সাধারণ মানুষের কোন অংশগ্রহণ নাই। কোন দলের সাথেই সাধারণ মানুষ নাই। দেশের মাত্র ২% মানুষ সক্রিয় রাজনীতি করে, এই ২% মানুষের হাতে ৯৮% মানুষ অনিরাপদ হতে পারে না।
তাই কোন দলেরই কোন অধিকার নাই দেশের জাতীয় পতাকা নিয়ে এই তথাকথিত গনতন্ত্র রক্ষার নামে দেশে অরাজকতা করে তাদের হীণ উদ্দেশ্য হাছিল করবে।
কারণ জfতীয় পতাকাটা আপনার আমার সবার, সেটা কারও স্বার্থে ব্যবহারের জন্য নয়
আদর্শ যার যার কিন্তু দেশটাতো আপনার আমার সবার।
©somewhere in net ltd.