| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশটাকে এভাবে ভাগ করে খালেদা আর হাসিনাকে আমরা দিয়ে দিয়েছি বলেই এত সমস্যা, দেশটা কখনও আমাদের সবার ভাবতে পারিনি, তাই এদুজনের পক্ষে আমদের সবাইকে খাচায় ভরে রাখতে সুবিধা হচ্ছে। একজন একা একা নির্বাচন করছে আর অন্যজন হরতাল, আবরোধ দিয়ে মানুষ মেরে, আগুনে পুড়িয়ে হাসপাতাল ও কবর পূর্ণ করছে। লাভটা তো তাদেরই হবে।আমরা শালার অতি অসাধারণ জণগন আবার ভোট দিতে যাব নৌকা বা ধানের শীষে। লাভটা কি? কেউ পেরেছে দেশটা সামনে এগিয়ে নিতে। একটাই পেরেছে রাজনৈতিক একটা সুবিধাভোগী শ্রেনি ও প্রতিষ্ঠান তৈরি করছে। যারা দেশের শিরায় শিরায় গিয়ে জোকের মত দেশে সার্বিক রক্ত সুষে সুষে খাচ্ছে। তা না হলে একজন প্রার্থীর এত পরিমান বাড়ে কিভাবে, তা আবার স্বাভাবিক বলে, নির্ণলজ্জতা আর সীমা রাখল না। গত সরকারের আমলে দেশে অনেক আঙ্গুল ফুলে বটগাছ হয়েছিল আবার এবার ও তারচেয়ে তোটেও কম হয়নি বলে আমার ধারণা, তাছাড়া আমরা তো দেথছি যারা প্রার্থি হয়েছেন তাদের আর নাম না জানা ও কত জন বা কত প্রতিষ্ঠান তালগাছ হয়েছেন তা বোধহয় সরকারও জানেন না। কাকে ভাল বলব, সরকারী দল ভাবে আমরা ছাড়া দেখি সবাই খারাপ, আর বিরোধী দল ভাবে সরকার খারাপ, তারাই ন্যায্য, তাহলে দেশের অবস্থা এমন কেন ? আমার গায়ে আগুন লাগে কেন? আমার স্বজন ককটেল খায় কেন? আমরা কি দোষ করছি? জানি এ প্রশ্নের জবাব কেউ দিবে না বা এড়িয়ে যাবে বিরোধীদের সমালোচনা করে, কেই দায়িত্ব নেবে না কিন্তু অযাচিত কাজটা তারাই আবার করবে, বার বার করবে।এখন পর্যন্ত তাদের পরিবারের কার গায় কি আগুন লেগেছে, লাগেনি। লাগলে হয়ত একটুও বুঝতে পারত না যে পোড়া মাংসের স্বাদাটা কেমন।
তবুও প্রতিদিন আমাদের ঘুম ভাঙ্গে নতুন একটা ভালো দিনের আশায়....................
আর যদি আমাদের গলা টিপে দেয় কেউ তাহলে আমরাও জানি কিভাবে তোমাদের গলা টিপে দিতে হয় কারণ তোমরাই আমাদের শিখেয়েছ কিভাবে গলা টিপে মেরে ফেলতে হয়।
©somewhere in net ltd.