| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোয়াখালী। চারটি বর্ণের একটি নাম। একটি ইতিহাস। একটি বিস্ময়। অন্য জেলার হিংসুটে মানুষদের কাছে গা জ্বালার কারণও বটে। বিরোধীরা যতই সমালোচনা করুক আর হিংসা করুক না কেন; নোয়াখালী তার স্ব-মহিমায়, স্ব-রূপে ভাস্বর এবং উদ্ভাসিত। আকাশে যে রকম তারকা জ্বলে, দিনে যে রকম সূর্য আলো দেয় সে রকম নোয়াখালীও প্রতিনিয়তই তার আলোর ছটা দিয়ে নোয়াখালীর প্রতিটি জনপদ থেকে পুরো বাংলাদেশ পর্যন্ত আলো বিতরণ করে চলছে। হাসি মুখে কথা বলা, পরিচিতি হওয়া, এলাকার মানুষদেরকে সহযোগিতা করা এগুলো নোয়াখালীর মানুষের প্রকৃতিগত স্বভাব। আর এই জন্যই নোয়াখালী জেলার মানুষ অনেক জেলার মানুষদের নিকট গাত্রদাহের করণ। যেখানে অন্য জেলার মানুষরা তাদের জেলার কোন মানুষকে ঢাকা শহরে কিংবা কোথায়ও দেখলে নিজের পরিচয় দিতে চায় না; সেখানে নোয়াখালীর মানুষ তার জেলার মানুষদের সাথে নিজ থেকে উদ্যোগী হয়ে কথা বলে, চা-নাস্তা খাওয়ায়, পারলে একটা চাকরিরও ব্যবস্থা করে দেয়। আর প্রতিবেশীকে সহযোগিতা করার কথা তো আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন।
অন্য জেলার মানুষ আর নোয়াখালী জেলার মানুষদের ভেতর বড় একটা পার্থক্য এই যে, নোয়াখালী জেলার মানুষ প্রতিবেশীর হক আদায় করছে অন্য জেলার মানুষ প্রতিবেশীর হক আদায় করছে না। নোয়াখালী জেলার মানুষদের মত অন্য জেলার মানুষরা যদি একে অন্যকে সহযোগিতা করত তাহলে আমাদের এই দেশ আরো অনেক অনেক দূর এগিয়ে যেত। আমার মতে নোয়াখালীর সমালোচনা না করে উচিত তাদের থেকে শিক্ষা গ্রহণ করা।
গত ১৫ অক্টোবর দৈনিক ইত্তেফাক নোয়াখালী জেলা নিয়ে বিশেষ একটি ক্রোড়পত্র প্রকাশ করে; যা আমার দৃষ্টি কেড়েছে। যার ফলে এই লেখাটি লিখতে বসলাম। আমি আমার লেখায় অন্য কোন বিষয় আলোকপাত করব না; শুধু নোয়াখালীর কয়েকটি গান আপনাদের জ্ঞাতার্থে এখানে তুলে ধরছি। গানগুলো নিখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ হাশেম।
১.“আঙ্গো বাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই”
আঙ্গো বাড়ি নোয়াখালী
ওয়াল ডিস্টিক ভাই
হেনী-মাইজদী চোম্মুনীর
নাম কে হুনে নাই॥
টিকিট কাডি মানষ যে দিন
চাঁদে যাইবো ভাই
চাঁদের মা বুড়িরে দেইকলে
থাইবো যে ব্যাটকাই
দমকার বুড়ি নোয়াখাইল্যা
কতা কইবো মিটটিডাই॥
উলি-কুলি কোদালি আর
রেইল বাড়িতে
চৈদ্দ আনা নোয়াখাইল্যা
চামড়ার টেনারীতে
জজ-বারিস্টর, উকিল-ডাক্তর
কোন ডিপাটে আমরা নাই॥
কাতার-ডুবাই আবুধাবি
মিডেলিস্টে গেলে
শতে শতে নোয়াখাইল্যা
হঁতে-ঘাঁডে মিলে
দেশ-বিদেশে জগৎ জোড়া
নোয়াখাইল্যার রাজতাই॥
আমরা বালার-বালা একছার বালা
দুষ্ট লোকের যম
মোল্লা-মুন্সি, আলীম-জালীম
কোনটা আঙ্গো কম
ঊালা-বুরা হগল কামে
এক্কেবারে আগে থাই॥
২.“উড়ের হর্দার নোয়াখাইল্যা”
কোন মিছিলে নাই
৫২তে গুলি খাইছে
ঢাকা শহর যাই
নাম ওইছে সালাম
শহীদ ওইছে কইচ্ছে এককান
কামের মত কাম
জীবন দিও রাইকছে হেদিন
নোয়াখাইল্যার নাম॥
আগরতলা ষড়যন্ত্রের
মামলা তুলি নিলো
একে একে আসামিরা
খালাশ ও তো হাইলো
সার্জেন্ট জহুরুল হক মরি
তুঙ্গে নেয়, সংগ্রাম॥
মিছিল-মিটিং ব্যারিকেডে
আঙ্গো জুড়ি নাই
স্বাধীন বাংলার ফ্ল্যাগ উড়ায়
আ.স.ম রব ভাই
বীর শ্রেষ্ঠদের মধ্যে একজন
রুহুল আমিন নাম॥
৫২তে মনির চোদ্রি
কবর নাটক লেখলো
৭১ এ মোফাজ্জল ও মনির
চোদ্রি মইল্লো
জহির রায়হান শহীদ উল্যা
কায়সাররে আরাইলাম॥
মিছিল-মিটিং জমেনারে
নোয়াখাইল্যা বিদে
কামান-বন্দুক মানেনারে
টগবগ করে জিদে
মালেক উকিল-কমরেড তোহার
নামই তো সংগ্রাম
শহীদ অয় ন হেই কারণে
গাজী নাম দিলাম॥
৩.“নোয়াখালীত্ চোদ্রি বেশি”
ক’জনের নাম কমু
তাগো মধ্যে দুই-চারজনের
হরিচয় আইজ দিমু
বিসমিল্লাতে মনির চোদ্রির
নামটা আগে লমু॥
দুই নম্বরে কবির চোদ্রি
মনির চোদ্রির ভাই
মুক্তিযুদ্ধে শহীদ ওইছে
আরনি তারে হামু॥
ভি.সি মতিন চোদ্রি ভি.সি
মুজাফফরও চোদ্রি
ভিসি এ,কে, আজাদ আর
এফ রহমান চোদ্রি
আর কইতান্নি দরকার ওইলে
মেলা ভিসি হামু॥
তিনো ভাইয়ে চোদ্রি একজন
মোফাজ্জল হায়দার
বাংলা একাডেমীর সচিব
লুৎফুল হায়দার
এহতেশাম হায়দার চোদ্রির
নামটা এবার লমু॥
বদরুল হায়দার চোদ্রি আবার
মোহাহের হোসেন চোদ্রি
হাবিব উল্যা বাহার আর
ইকবাল বাহার চোদ্রি
জোহুর হোসেন, কাইয়ুম চোদ্রির
নামটা এবার লমু॥
এই গানগুলো নিঃসন্দেহে লেখকের গভীর উপলব্ধি এবং অনুসন্ধিৎসার ফসলও বটে। এই গানগুলোর ভেতর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের পরিচয় প্রতিপলিত হয়েছে। তাই এই গানগুলোকে স্বার্থক আঞ্চলিক গান হিসেবে অভিহিত করা যেতে পারে। এবং লেখককে এমন গভীর উপলব্ধির জন্য পুরস্কার দেয়ার প্রস্তাব করছি। গানগুলো প্রতিনিয়তই আমাদের হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হতে থাকবে সব সময়। জয় হোক নোয়াখাইল্যার, জয় হোক বাংলাদেশের।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
২|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫
স্বপনবাজ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক!
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৩|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:২১
১১স্টার বলেছেন: অন্য জেলার মানুষ আর নোয়াখালী জেলার মানুষদের ভেতর বড় একটা পার্থক্য এই যে, নোয়াখালী জেলার মানুষ প্রতিবেশীর হক আদায় করছে অন্য জেলার মানুষ প্রতিবেশীর হক আদায় করছে না
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৪|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:২৪
আশাফ আনিস বলেছেন: স্তিকি করা হোক
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৫|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:২৭
মিঠুন বলেছেন: আরে ভাই যত খুশি প্রতিবেশির হক আদায় করেন , সেজন্য অন্য জেলার লোকজন আপনাদের খারাপ বলবে কেন ? BNCC এলাকার পাবলিকদের পছন্দ না করার অন্য কারন আছে । সেই ক্যাচাল এইখানে করা ঠিক হবে না ।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৬|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: চাদের দেশেও নাকি নোয়াখাইল্লা পাওয়া যায় হাসা নাকি
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৭|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
আমি ইহতিব বলেছেন: আমিও নোয়াখাইল্যা, শিরোনাম পড়েই হাজিরা দিলাম। পোস্ট পড়ে আবারো মন্তব্য করবো।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৮|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
শার্লক বলেছেন: আপনি নোয়খালীর মানুষ হিসেবে আপনার পরিচয় শুরুতেই দিয়েছেন অন্য জেলার মানুষদের হিংসুটে বলে। হ্যাঁ নোয়খলীরা হাসি মুখে কথা বলে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে দুরভিসন্ধি। একটা কথা আছে না নিজেরে যে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো সে হয়। আর অনেক নোয়াখালীকে বলতে শুনছি আমি নোয়াখাইল্যা হুম... এটা সাবধান বাণী হিসেবে ব্যাবহার করে।
৯|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৫
বনফুল ব্লেেন্ডজ বলেছেন: এক্কাকে হাছা কথা কইছেন। আন্নের লগে অ্যাঁই একমত ন ওই হাইরলামনা। জয়.... নোয়াখালী, থুক্কু. নোয়াখালী জিন্দাবাদ।
১০|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯
আমি ইহতিব বলেছেন: আরেকটা বদ অভ্যাস হলো মানুষের উপকার করা, আমার বাবার মধ্যে সারাজীবন যা দেখেছি, নিজের ক্ষতি করে হলেও আমার বাবা অন্যের উপকার করে যেতো যদি সে নোয়াখালীর লোক হতো।
১১|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:০১
শামীম 776 বলেছেন: আন্নের গান আত্তেঁ ভালা লাইগজে ।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
১২|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:০৫
ইকরাম উল্যাহ বলেছেন: হাজিরা দিতে আইলাম!
গ্রেটার নোয়াখালির জয় হোক ![]()
১৩|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:০৮
ইকরাম উল্যাহ বলেছেন: আইচ্চা প্রফেসর হাশেম সাবের গানের লিঙ্ক দিতেন হাইরবেন নি?
হুইন্তাম মনে কয়।
১৪|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আরো ভালো.........।।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
১৫|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:১৮
টটিন বলেছেন: শার্লক বলেছেন: আপনি নোয়খালীর মানুষ হিসেবে আপনার পরিচয় শুরুতেই দিয়েছেন অন্য জেলার মানুষদের হিংসুটে বলে। হ্যাঁ নোয়খলীরা হাসি মুখে কথা বলে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে দুরভিসন্ধি। একটা কথা আছে না নিজেরে যে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো সে হয়। আর অনেক নোয়াখালীকে বলতে শুনছি আমি নোয়াখাইল্যা হুম... এটা সাবধান বাণী হিসেবে ব্যাবহার করে।
১৬|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:২৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: নোয়াখাইল্লারা একটু অদ্ভূত কিসিমের হলেও তাদের অতিথিপরায়নতা খুব ভাল লাগে। আমার এক নোয়াখাইল্লা ফ্রেন্ডের বাসায় গেলেই আন্টি রান্নার বন্যা বইয়ে দিতেন। এখন বিদেশের মাটিতে বসে সেটা খুব মিস করি।
১৭|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:২৩
ইকরাম উল্যাহ বলেছেন: কনে জানে এই ব্লগের মালিক দেইখবেন হয়ত নোয়াখাইল্লা, মালিক ন অইলেও মোডুতো নোয়াখাইল্লা অইবোই।
১৮|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:২৯
মাছুম রব্বানী বলেছেন: আমিও নোয়াখাইল্যা এক্কাকে হাছা কথা কইছেন।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
১৯|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩০
রবিউল ৮১ বলেছেন: আইও আন্নের পোষ্টে হাজিরা দিয়া গেলাম।
২০|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
তামিম ইবনে আমান বলেছেন:
২১|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৪০
দেখি তো পারি কিনা..... বলেছেন: আ্যই হেনীর হোলা । তয় উত্তরাধীকার সূত্রে নোয়াখাইল্লা।
হেনী কলেজের টেয়া লই ছুদুর বুদুর ছইলতোনো।......ইয়ান হেনীর কমন ড়ায়ালগ।
২২|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
শামীম আরা সনি বলেছেন: hmm sob dekhi BNCC keu bangladeshi na!
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
২৩|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৪
অ্যানোনিমাস বলেছেন:
হ্যাপি ব্লগিং ![]()
২৪|
০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৪
সিলেটি জামান বলেছেন: হেরা নাকি নিজের এক টাকা লাভের জন্য অন্য জনের ৫ টাকা ক্ষতি করতে পিছপা হয়না
আর আপনি নোয়াখাইল্লা লোকদের যত খারাপভাবে উপস্থাপন করছেন (অন্য জেলার মানুষদের হিংসুটে বলে) আমি কিন্তু তারচেয়ে বেশী ভালো মনে করি
২৫|
০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
স্বপনবাজ বলেছেন: ওরে ক্যাচাল! ভাই সব আমরা সব সামু ভাই! সবাই বাঙ্গালী! ভালো মানুষ, খারাপ মানুষ সব জায়গায় আছে ! কিছু মানুষের জন্য কিছু এলাকা বিখ্যাত হয়ে আছে, তার মানে এই না যে ওই এলাকায় ভালো মানুষ নেই, অথবা অন্য এলাকায় খারাপ মানুষ নেই! বুকে হাত দিয়া বলেন তো আপনার এলাকায় একটাও খারাপ মানুষ নেই!!!
আসেন সাম্যের গান গাই সামুতে! ক্যাচাল বাদ দেন! হ্যাপি ব্লগিং!
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
২৬|
০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৪:২১
সালমাহ্যাপী বলেছেন: ধুর এত কিসের ক্যাচাল!!!
সব জায়গাতেই ভালো খারাপ আছে।এই জেলা নিয়া ক্যাচাল করে কি লাভ !!! মানুষ হিসেবে ব্যাক্তিটা কেমন সেইটাই আসল কথা !!
২৭|
০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
কাহিনীবাজ বলেছেন: হাগল নি কুনু? নোয়াখাইল্লা /m
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
২৮|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
ফাটা বাশঁ বলেছেন: পিউর নোয়াখাইল্লা দেইখা আমার, "তারা আসলেই ইউনিক" কমেন্টটা ডিলিট মারছেন।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
২৯|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২
জাতির নানা বলেছেন: অ্যাঁই নোয়াখাইল্লাগোরে ভালা হাই
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৩০|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
আহসান২২ বলেছেন: ভাইজান আপনি এখানে ভুল কইরা ফালাইছেন। এই যে কৃতি সন্তানের লিখলেন যেমনঃ
১. মুনির চৌধুরী।
২. মোফাজ্জল হায়দার
৩. হাবিব উল্যা বাহার
৪. মুজাফফর চৌধুরী
৫. ভি.সি মতিন চৌধুরী
এনারা সবাই লক্ষ্মীপুরের কৃতি সন্তান।
৩১|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২
অনন্ত আরেফিন বলেছেন: হা হা! গান গুলো থেকে অনেক কিছু জানলাম। এতো বিখ্যাত মানুষদের বাড়ি যে নোয়াখালীতে জানা ছিলোনা! কিন্তু, নিজেকে সেরা বলা আর অন্য এলাকার মানুষের নানা সমস্যা পয়েন্ট আউট করার স্বভাব মনে হয় ত্যাগ করা উচিত। অন্যরে ছোট কইরা নিজে কখনো বড় হইতে পারবেননা!
৩২|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
অনন্ত আরেফিন বলেছেন: আহসান২২ বলেছেন: ভাইজান আপনি এখানে ভুল কইরা ফালাইছেন। এই যে কৃতি সন্তানের লিখলেন যেমনঃ
১. মুনির চৌধুরী।
২. মোফাজ্জল হায়দার
৩. হাবিব উল্যা বাহার
৪. মুজাফফর চৌধুরী
৫. ভি.সি মতিন চৌধুরী
এনারা সবাই লক্ষ্মীপুরের কৃতি সন্তান।
ফেনী, লক্ষীপুর আলাদা জেলা হইলেও এগুলাকে মানুষ এখনো নোয়াখালী বলেই চেনে। শুধুমাত্র নিজের পরিচয় নিয়ে সন্দিহান এবং হীনমন্যতায় ভোগা কিছু পাব্লিককেই দেখলাম নিজেকে নোয়াখালীর বাইরে আলাদা কিছু হিসেবে পরিচয় দিতে।
৩৩|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
তুষার মানব বলেছেন: :-< :-< :-< :-<
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৩৪|
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২
ৈহমনতী বলেছেন: অন্য জেলার মানুষ আর নোয়াখালী জেলার মানুষদের ভেতর বড় একটা পার্থক্য এই যে, নোয়াখালী জেলার মানুষ প্রতিবেশীর হক আদায় করছে অন্য জেলার মানুষ প্রতিবেশীর হক আদায় করছে না। নোয়াখালী জেলার মানুষদের মত অন্য জেলার মানুষরা যদি একে অন্যকে সহযোগিতা করত তাহলে আমাদের এই দেশ আরো অনেক অনেক দূর এগিয়ে যেত।
কিছু বলা কিংবা লেখার আগে একটু বুঝে শুনে নিয়েন।এই ধরনের কথা বলার মানে কি??এইটা তো রিতিমত গায়ে পড়ে ঝগড়া লাগাবার উপক্রম।ঠিক আছে নোয়াখালীর মানুষ ভালো তাই বলে অন্যদের খারাপ বলার অধিকার কারো নাই।সব খানেই ভালো খারাপ আছে।
আমার কথা পড়ে মনে হতে পারে আমি অন্য এলাকার।কিন্তু ভাই আমিও নোয়াখাইল্লা
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সুহৃদ আকবর বলেছেন: ধন্যবাদ
৩৫|
০২ রা নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮
সড়সড়সড় বলেছেন: অবা বাংগালী/বাংলাদেশি বাইঅখল, মাইর খরিওনারেব..আমরা হখল অও বাই বাই। HAPPY BLOGGING......
৩৬|
০৩ রা নভেম্বর, ২০১২ ভোর ৫:৩৮
বিব্ভ্রন্ত বলেছেন: আন্নে হাচা কথা কইচেন ।
৩৭|
০৩ রা নভেম্বর, ২০১২ ভোর ৫:৫০
সমানুপাতিক বলেছেন: নোয়াখালী। চারটি বর্ণের একটি নাম। একটি ইতিহাস। একটি বিস্ময়। অন্য জেলার হিংসুটে মানুষদের কাছে গা জ্বালার কারণও বটে।
৩৮|
০৩ রা নভেম্বর, ২০১২ সকাল ৮:৩৫
জাগ্রত বাংলা বলেছেন: Vaijan akta jinis koi amra sylhey okolou 1st at first and last ....btw, otota matiya lab nai amra sob vai vai....zela districk or dorkar nai amra bangladeshi ou bala asi ola thaki :p sylhety language deken to bujen kina?
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:১০
উপরঅলা বলেছেন: যেখানে অন্য জেলার মানুষরা তাদের জেলার কোন মানুষকে ঢাকা শহরে কিংবা কোথায়ও দেখলে নিজের পরিচয় দিতে চায় না; সেখানে নোয়াখালীর মানুষ তার জেলার মানুষদের সাথে নিজ থেকে উদ্যোগী হয়ে কথা বলে, চা-নাস্তা খাওয়ায়, পারলে একটা চাকরিরও ব্যবস্থা করে দেয়। আর প্রতিবেশীকে সহযোগিতা করার কথা তো আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন।
শুধু এইটুকুর সাথে একমত . . . . .