নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মানুষের ফেরার নিয়ম নেই

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

একদিন আমিও হারিয়ে যাবো,
যেমন হারায় বিকেলের রোদ্দুর সন্ধের ছায়ায়।
পথের ধুলায় মিশে যাবো,
শুধু গাছেরা মনে রাখবে অপেক্ষার গল্পটা।

তোমরা তখনও হাঁটবে নিজের মতো,
হাসবে, কথা বলবে, সকালের চায়ে চুমুক দেবে,
পত্রিকার পাতা উল্টিয়ে শুকবে চটুল নায়িকার
বসনহীন রঙ্গিন চলচিত্র কিংবা আড়মোড়া ভেঙ্গে
চাইবে বউয়ের আদর ।
তখন আমি থাকবো না
কিন্তু বাতাসে ভাসবে আমার নিঃশ্বাস।

বৃষ্টির দিনে জানালায় জলের ঝাঁপটা,
দুরে জলে ভেজা ঘাসের সবুজ,
মেঘে জলের মাখামাখি ,
হয়তো মনে করিয়ে দেবে
কোনো এক মানুষ এমনই লিখেছিলো।

তারপর আবার রোদ উঠবে, কাক ডাকবে,
দক্ষিণ জানালায় হাওয়া দেবে,
ওপারার মিনা বউদি আঁচল ছেড়ে
চুল শুকাবে খোলা বারান্দায় ।
সব কিছু আগের মতোই চলবে,
কেবল আমি থাকবো না কোথাও।

কারণ এই পৃথিবী বড় নির্লিপ্ত
সবকিছু ফেরে, পাখি, ঋতু, আলো,
শুধু ফিরে আসে না মানুষ,
মানুষের ফেরার নিয়ম নেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন ছূঁয়ে গেল কবিতার প্রতিটি চরণ। শুভ কামনা কবি।

১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন ।

২| ০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সহজ ও প্রানবন্ত।

১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.