| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
ইচ্ছে করে, একদিন আমিও হারিয়ে যাই,
চেনা শহরের কোনো অচেনা গলিতে,
যেখানে কেউ কোন হিসাব চাইবে না ,
কেউ মাপবে না সাফল্যের নিক্তিতে ,
কেউ শুধবে না কী পেলে এতগুলো বছর বেঁচে থেকে?
ইচ্ছে করে, একদিন খুব ক্লান্ত হই,
দায়িত্বের পাহাড় নামিয়ে রেখে একটু বসি নদীর ধারে,
জলের মতো বয়ে যাক সময়,
আর আমি সময়ের কাধে চড়ে ভাসি অনন্তে।
ইচ্ছে করে, একদিন খুব কাঁদি,
কোনো অজুহাত ছাড়া,
চোখের জলে শিক্ত হোক ধরা,
মাটি বিনা প্রশ্নে নীরবে শুষে নিক
বুকের ভেতর জমে থাকা বর্ষাকাল।
ইচ্ছে করে, কেউ একজন বলুক,
তোমাকে আজ কিছুই করতে হবে না,
তোমার কাজের হিসাব দিতে হবে না,
তুমি শুধু আমার পাশে বসে থাকো।
আমি তার কোলে মাথা রেখে বহুদিন পর চোখ বুজে ঘুমাব।
©somewhere in net ltd.