নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই

স্বপ্নের ক্যানভাসে এবার একটা প্রজাপতি কিংবা রংধনু চাই

sushama

sushama › বিস্তারিত পোস্টঃ

খাসা ভাষা B-) :D

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

কয়েকদিন ফেসবুকে শুদ্ধ ভাষা নিয়ে কয়েকটা মজার কাহিনী পড়ার পর আমার কয়েকটা কাহিনী মনে পড়ল ।





১। তখন প্রাইমারী স্কুলে ক্লাস ফাইভে পড়ি। ক্লাসে একটা আদু ভাই ছিল, যে নাকি থ্রি থেকে ফাইভ প্রত্যেক ক্লাসে তিন বছর থাকার বিরল সৌভাগ্য অর্জন করছিল,নাম সালেহীন। ক্লাসে সবচেয়ে ফাজিল পোলা কাজল তাকে স্যালাইন ভাই বলে ডাকত। কাজলের দেখাদেখি বাকিরা সবাই মিলে স্যালাইন ভাই বলে ডাকায় সে স্যারের কাছে নালিশ করল। স্যার কাজলকে ডাকলে কাজল স্যারের সামনে প্রথমে বলে, " স্যার,সত্যি বুলচি, আমি বুলিনি( মেহেরপুরের আঞ্চলিক ভাষা) । স্যার বেত হাতে নিয়ে বলেন, শুদ্ধ ভাষায় কথা বল। তখন কাজলের বক্তব্য- "স্যার আমি আসলে স্যালাইন বুলতে চেইনি। কিন্তু "সালেহীন" আমার মুখে এসে না। " B-) ;)



২। রংপুরের মত মেহেরপুরেও ( আমার বাড়ি) অনেকে রক্ত কে অক্ত, রাজহাঁস কে আজহাঁস বলে। এক পিচ্চি কাজিনকে স্কুলে বাবার নাম জিজ্ঞেস করায় সে বলছে, আশেদ উদ্দীন ( রাশেদ উদ্দীন) । তখন স্যার শিখিয়েছে অক্ত, আজহাঁস এইগুলা না বলে যেন শুদ্ধ ভাষায় বলে। পিচ্চি বাসায় আসার পর মা আনারস খেতে দেয়ার পর সে খুব সিরিয়াস মুখ করে বলে, মামী, আমি রানারস খাইনা । :P :P



৩। একদিন টিউশনিতে গিয়ে দেখি আন্টি বাসার দুই তিনটা পিচ্চি বুয়াকে পড়াচ্ছেন। দেখে অবাক হলাম। হঠাৎ শুনি, এক পিচ্চি বলে, "খালাম্মা, খাতা হারাইয়ালছি" । আন্টি ধমক দিয়ে বলেন, "এইগুলা কি বল! ঠিকভাবে বল।" পিচ্চি তখন কাচুমাচু করে বলে, "খালাম্মা খাতা হেরে গিয়েছে" :P :-/



৪। তিন চারদিন আগে অফিসে পিয়ন একটা প্রোজেক্টের ফাইল এনে দিল।কলমের বদলে পেন্সিল নিয়ে লেখা শুরু করার পর খেয়াল হল, কলম দিয়ে লিখতে হবে।টেবিলে, ড্রয়ারে কোথাও ইরেজার (কিন্তু রাবার বলেই অভ্যস্ত) পেলাম না ।



পিয়নকে জিজ্ঞেস করলাম, "রাবার আছে?"



মিনমিন করে বলে - " জ্বী ম্যাডাম , আছে । কিন্তু ঢাকায় না, কুমিল্লায় থাকে, দেশে। বেতন বাড়লেই আপনাদের দোয়ায় বিয়া করতাম। "



আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকাতে দেখি বেচারা লজ্জায় লাল হয়ে গেছে। আমার হতভম্ব চেহারা দেখে সে টাশকি খাওয়ার আগে আবার বললাম, "আমি রাবার আছে কিনা জিজ্ঞেস করছিলাম।"



সে দ্বিগুণ লজ্জা পেয়ে বলে, ওহ, সরি ম্যাডাম। আমি শুনছিলাম আপনি জিগাইতেছেন লাবার ( lover) আছে কিনা।

:P



( শেষের ঘটনাটা কেউ আগেই পড়ে থাকতে পারেন, এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম )

মন্তব্য ৮২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

একজন আরমান বলেছেন:
জ্বী ম্যাডাম , আছে । কিন্তু ঢাকায় না, কুমিল্লায় থাকে, দেশে। বেতন বাড়লেই আপনাদের দোয়ায় বিয়া করতাম।

এহাও আপু মুই তোমাগো মেহেরপুরের ভাষা হুইন্না হাসতে হাসতে স্যাস হইয়া গেলাম। আর হেইদিন মনে হয় ফেবুতে তোমার এই পিয়নের কিচ্ছা হোনছেলাম। :P

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

sushama বলেছেন: হুম, আগে ফেবুতে শেয়ার করেছিলাম ভাইয়া :) । আল্লাহই জানে, এখন লেখা এমনভাবে কপি পেস্ট হয়, এখন আমার নিজের লেখা নিয়েই মানুষজন ডাউট দিচ্ছে আমার লেখা কিনা ।আজব !!

হেডস্যারের কমেন্ট পড়ে মেজাজ গরম হয়ে গেল

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: প্রথম দুইটা মজার বেশী। :D

আমার এলাকাতেও র কে অ বলে। আর আমার নামের প্রথম অক্ষর র! :( :(( :((

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

sushama বলেছেন: থ্যাঙ্কু আপু :)
আহারে, তাহলে তো কেউ শুদ্ধ নামে ডাকেনা :( , অবশ্য আমি বাড়িতে গেলে আমার পাড়া প্রতিবেশীরাও আমাকে সুসুমা বলে ডাকে :(

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

হেডস্যার বলেছেন:
কয়েকদিন ফেসবুকে শুদ্ধ ভাষা নিয়ে কয়েকটা মজার কাহিনী পড়ার পর আমার কয়েকটা কাহিনী মনে পড়ল ।







শেষেরটা আপনের কাহিনী??
বেহুদা চাপাবাজি করেন ক্যান?

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

sushama বলেছেন: ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম শেষ ঘটনা নিয়ে। সেখানে পড়েছেন। লিঙ্ক লাগবে? মেইল আইডি দেন। আপনার মেইলে লেঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আর না হয় চাপাবাজির সুড়সুড়ানি বেশি লাগলে একজন আরমান কে জিজ্ঞেস করে নিতে পারেন কাহিনী কি। আর কাহিনীটা কার
বেহুদা না জেনে কমেন্ট করবেন না, ঠিক আছে?

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুত্তুম পিলাচ। শেষটা আমার কাছে জোশ লেগেছে। =p~ =p~ =p~

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

sushama বলেছেন: থ্যাঙ্কু :)

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

ইন্তাজ ভাই বলেছেন: +

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

sushama বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

রেজোওয়ানা বলেছেন: হু, বুলল্লে বুইলবে বুইলছিলাম :|

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

sushama বলেছেন: ঠিকই বুলছেন আপু :) , রাজশাহীর ভাষা :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হা হা হা!
মজা পেলাম অনেক।
প্রতিটি ঘটনাই মজার।।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

sushama বলেছেন: থ্যাঙ্কু দুর্জয় ভাইয়া :)

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

রোলেন বলেছেন: হড়ি বহুত মজা হাইলাম। আইসতে আইসতে শেষ!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

sushama বলেছেন: এইটা কোথাকার ভাষা ? জানতে মুঞ্চায় :)
থ্যাঙ্কু :)

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! ৩,৪ বেশি মজার।

"স্যার,সত্যি বুলচি, আমি বুলিনি" এটা মেহেরপুরের ভাষা? রাজশাহীর মত লাগতেসে তো।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

sushama বলেছেন: হামা ভাইয়া, আসলে রাজশাহীর ভাষার সাথে মেহেরপুর , কুষ্টিয়ার ভাষার মিল আছে অনেক। তবে টান দেয়াতে মূল পার্থক্য। রাজশাহীরা উচ্চারণ করে, "সত্যি বুলচিইই, আমি বুলিইইইনি"
আর মেহেরপুরে উচ্চারণ করে, সঅঅত্যি বুলচি,আমি বুলিনিইইইই।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

আল ইফরান বলেছেন: মজা পাইলাম। B-) B-) B-)
পোস্টে প্লাস ++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

sushama বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া :)

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

নীল-দর্পণ বলেছেন: Amader basay 1ta kajer meye silo, o dim poach k kotto kosto kore j bolto.....dim VOJ, VUJI.....etc :p

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

sushama বলেছেন: হাহা, মজা পেলাম :)

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, জটিল।!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

sushama বলেছেন: :) :)
থ্যাঙ্কু ভাইয়া :)

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

সবুজ সাথী বলেছেন: ইসসিরে আফনেরে আমি হারায়ালাইছিলাম। ব্যাপক পুস্ট হইছে। এক্কেরে আফনের লাহান। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

sushama বলেছেন: আরে বাহ ! কমপ্লিমেন্ট পেয়ে আনন্দিত :)
অনেকদিন পর পোস্টে পেলাম আপনাকে , থ্যাঙ্কু :) :)

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
জটিল , ব্যাপক মজা পাইলাম ।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

sushama বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লাবার :#> :#> :P :P

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

sushama বলেছেন: মন্তব্যের জন্য থ্যাঙ্কু আপু :)

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

আহমেদ জুবায়ের ইমন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ +

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

sushama বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

অনিমেষ রহমান বলেছেন: ভালো বুইলছেন থুক্কু ভালো লিখছুইন।
;) ;)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

sushama বলেছেন: হেহে, ভালা কমেন্ট করসুইন। ধন্যবাদ :)

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

হেডস্যার বলেছেন:
লেখক বলেছেন: ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম শেষ ঘটনা নিয়ে। সেখানে পড়েছেন। লিঙ্ক লাগবে? মেইল আইডি দেন। আপনার মেইলে লেঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আর না হয় চাপাবাজির সুড়সুড়ানি বেশি লাগলে একজন আরমান কে জিজ্ঞেস করে নিতে পারেন কাহিনী কি। আর কাহিনীটা কার
বেহুদা না জেনে কমেন্ট করবেন না, ঠিক আছে?



না ঠিক নাই।
সুন্দর কইরা জিগাইলেই হইতো যে আমি ক্যান এই কথা কইলাম।
কইলাম কারনঃ মাত্র কয়েকদিন আগে সামুতে এই ঘটনা একজন হুবহু লিখছে তার ঘটনা বইলা। আমি অনেক খুইজা ও এই মুহুর্তে লিঙ্কটা দিতে পারলাম না।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

sushama বলেছেন: কেউ আমার স্ট্যাটাস টা কপি করলে সেই দায়ভার আমার না। আর ব্লগে ওই পোস্ট টা চোখেও পড়েনি আমার। তাই আপনি যখন আমার লেখা নিয়ে আমাকেই বললেন - " শেষেরটা আপনের কাহিনী??
বেহুদা চাপাবাজি করেন ক্যান?" তখন আমি এর চেয়ে ভালভাবে কি বলতাম? নিজের লেখা পোস্ট কেউ কপি করার কারণে তাকেই যদি শুনতে হয় চাপাবাজি করছে, অন্যা কারো কেমন লাগত জানিনা, আমার খারাপ লেগেছিল। রূঢ় মন্তব্যের জন্য দুঃখিত। তবে আবার বলছি, লেখাটা যে আমার, এই লিঙ্ক চাইলে দিতে পারি। বিশ্বাস না হলে বলবেন, লিঙ্ক দিয়ে দেব।

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

মেহেরুন বলেছেন: হেরে ফেলসি শুনে মজা পাইলাম। পোস্ট এ প্লাস।

কেমন আছো আপু??

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

sushama বলেছেন: থ্যাঙ্কু আপুটা, আমি ভাল আছি। তুমি কেমন আছ ?

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

শার্লক বলেছেন: @ হেডস্যার agey samu te jeta porechen tini kintu bolei disilo je eta fb'r status. ami dekchi apni shekhane comments korechilen, apnar hoyto mone nei...

post pore khub moja paisi...amar bari jessore kintu ami jessore'r ancholik kotha bolte pari na...ekta word shudu mukhe ashe.....dibani.

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

sushama বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ব্যাপারটা খোলসা করার জন্য। ওই পোস্ট টা চোখে পড়েনি আমার, তাই আসলে আমি বলতে পারছিলাম না কেউ কপি করেছিল কিনা। হেডস্যার অ হয়ত খেয়াল করেন নি :)

যশোরে তো সব কথার শেষেই প্রায় নি যোগ করে। দিবানি, করবানি, যাবানি ,খাবানি :)

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

হেডস্যার বলেছেন:
আপনার কথা শুনে আগের পোষ্টটাই ২নম্বর মনে হইতেছে।
ঠিক আছে...ব্যাপারনা B-) B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

sushama বলেছেন: যাক বাবা ! হাফ ছেড়ে বাঁচলাম ! শেষ পর্যন্ত বিশ্বাস করলেন !

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

হেডস্যার বলেছেন:
@শার্লক....তাই নাকি B:-) ??
হায় হায় তাইলে তো আমিই ধরা খাইলাম।


পোষ্টদাতার কাছে দুঃখিত :-& :-&

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

sushama বলেছেন: ইটস ওকে। ব্যাপার না :)

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

শার্লক বলেছেন: অকেনক্ষন পরে পেজ লোড হলো, বাংলা লিখতে পেরে শান্তি পাচ্ছি অনেক। হ্যাঁ কিন্তু দিবানি ছাড়া বাকিগুলি কথা বলতে গেলে আমার মুখে আসে না। খুব ছোট বেলায় ঢাকা চলে আসি তো তাই এই অবস্থা। :|

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

sushama বলেছেন: কিছু কিছু শব্দ আছে বলতে পেরে শান্তি লাগে, আঞ্চলিক ভাষার কয়েকটা শব্দ এরকম :)

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

ফয়সাল হুদা বলেছেন:
খাসা পোষ্ট :) :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

sushama বলেছেন: থ্যাঙ্কু ফয়সাল ভাইয়া :)

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

রোলেন বলেছেন: নোয়াখালীর ভাষা.....................

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

sushama বলেছেন: আমিও এটাই সন্দেহ করেছিলাম :)

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

খুলনার শের বলেছেন: পইরে ভাল লাগল। বুজি, আপনার শেষের গপ্পখেন খুব ভাল লাগিছে। আমাগের তো হাসতি হাসতি পেট ব্যাথা হইয়ে যাচ্ছে।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

sushama বলেছেন: আপনার মন্তব্য পড়ি আমারো ভাল লাগিছে ভাইয়া :)

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

লোনলিফাইটার বলেছেন: ;) ;) ;) B-)) B-)) B-)) :P :Pরাবার লাভার :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

sushama বলেছেন: হেহেহে

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মুনসী১৬১২ বলেছেন: আমি রাবার ............................. :P :P :P :P

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

sushama বলেছেন: তা অবশ্য আমরা জানি ;)

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, খুব মজা পাইসি :) ||

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

sushama বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নীলঞ্জন বলেছেন: বরাবরের মতই মজার সুষমা।++++++

শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

sushama বলেছেন: থ্যাঙ্কু নীলঞ্জন ভাইয়া :)

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: আচ্ছা!! আচ্ছা!! আপনারাও তাহলে আমাদের মত শব্দের শুরুর "র" কে "অ" উচ্চারণ করেন। জেনে খুশি হলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

sushama বলেছেন: একমাত্র রাত ছাড়া প্রায় সব শব্দই প্রথমে র থাকলে অ উচ্চারণ করে আমাদের মেহেরপুরে !

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

তুন্না বলেছেন: :) :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

sushama বলেছেন: থ্যাংকস আপু :)

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! চরম চরম B-)) B-))

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

sushama বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া :) , আপনার হিমু পাঞ্জাবি চেঞ্জ হয়ে গেছে তো :(

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
আপু সবার কথায় কান দিও না।
স্যারের মাথায় মনে হয় এখন চাপ একটু বেশী আছে, তাই হয়তো খেয়াল করতে পারে নাই।

মাথায় আইস ব্যাগ দাও। মাথা ঠাণ্ডা হয়ে যাবে। :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

sushama বলেছেন: কি কতিছু ভাই আমার ! জাড়ের মধ্যি তুমি আমারে কালা পানি মাতায় দিতি বুলচু !

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

রুদ্র মানব বলেছেন: আমার এলাকার সিলেটি কথা শুনিতে বিজ্ঞ লোক ছাড়া , বাকি কেহ আর কিছুই বুঝিতে পারিবে নাহ ।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

sushama বলেছেন: আমার এক ফ্রেন্ড আছে সিলটি, শুধু জানি ও রিকশা ওয়ালাকে ড্রাইভার বলে :প

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা ...... মজা পেলাম

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

sushama বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

একজন আরমান বলেছেন:
তুমার জার হলি কেমনে?
নিজের কেয়াল রাকু না?

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

sushama বলেছেন: হেহে, এখন থেকি রাখতি হবে :(

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

সপ্নাতুর আহসান বলেছেন: শেষেরটা সবচেয়ে মজার। :) :D B-) =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

sushama বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

সান্তনু অাহেমদ বলেছেন: অনেক মজার পোস্ট সুষমা।+

শুভ কামনা।

৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

রাতুল_শাহ বলেছেন: ইরেজার (কিন্তু রাবার বলেই অভ্যস্ত)

আমারও তো একই অবস্থা

যাহোক রাজশাহীতে বুলছি বলে,
যেমন- বুললেই তো বুলবা বুলছি-

চাঁপাই নবাবগঞ্জে সনাতন ধর্মের মানুষ বুলছি গো
যেমন - কি বুলছ গো?
সাধারণত চাঁপাই নবাবগঞ্জে কহছি বলে।
কি কহিছ জ্বি?

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

একজন আরমান বলেছেন:
কি ব্যাপার আপু?
সামুতে আসো না কেন এখন আর রেগুলার?
খুব বেশি ব্যাস্ত নাকি?

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৪৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

তাসিম বলেছেন: তুন্না আপুই আপনার লেখাটা নিজের মনে করে চালিয়ে দিয়েছে। অবশ্য ঐ আপুর বেশিরভাগ লেখাগুলোই কপি-পেস্ট। আপু বুঝতে পারেন নাই যে আপনার ফেবু স্ট্যাটাস আপনি আবার ব্লগে দিবেন। এক্কেবারে হাতেনাতে ধরা। বেচারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.