নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার সন্ধানে

স্বপন কুমার সরকার১৯৬৭

চাকুরীজীবী

স্বপন কুমার সরকার১৯৬৭ › বিস্তারিত পোস্টঃ

আইন সংজ্ঞা-০১

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

একটি দেশের নাগরিক হিসাবে সকলের আইন জানা কর্তব্য তাই নিম্নের বিষয়গুলি সম্পর্কে জেনে থাকা ভাল।
*মূল্যবান জামানত কি?
"মূল্যবান জামানত" শব্দাবলী দ্বারা এমন একটি দলিল বুঝায়,যা হচ্ছে বা যার তাৎপর্য হচ্ছে যে উক্ত দলিলবলে কোন আইনানুগ অধিকার প্রতিষ্ঠিত,সম্প্রসারিত,হস্তান্তরিত,সীমিত,বিলুপ্ত বা খারিজ করা হয়,অথবা যদ্বারা কোন ব্যক্তি এইমর্মে স্বীকার করেন যে, তিনি কোন আইনানুগ দায়িত্বাধীনে রয়েছেন বা তার কোন বিশেষ আইনানুগ দায়িত্বাধীনে রয়েছেন বা তার কোন বিশেষ আইনানুগ অধিকার নেই।
উদাহরণঃ-
একটি হুন্ডির পৃষ্ঠে তার নাম সই করেন। যেহেতু এই পৃষ্ঠাঙ্কনের ফল হচ্ছে যে হুন্ডির স্বত্ব এরুপ কোন ব্যক্তির নিকট হস্তান্তর করা যিনি উহার আইনানুগ ধারক হতে পারেন,সেহেতু উক্ত পৃষ্ঠাঙ্কন একটি "মূল্যবান জামানত" বলে গণ্য হবে।

অস্থাবর সম্পত্তি কি?
"অস্থাবর সম্পত্তি" বলতে জমি, এবং ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে সংযুক্ত এরুপ কোন কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতিরেকে প্রত্যেক বর্ণনার শরীরি সম্পত্তি বুঝাবে।

অসাধুভাবে কথাটি কি?
কোন ব্যক্তি এক ব্যক্তির অবৈধ লাভ বা অপর কোন ব্যক্তির ক্ষতিসাধনের কোন কিছু করলে উক্ত ব্যক্তি উক্ত কাজ অসাধুভাবে করে বলে গণ্য হবে।

প্রতারণামূলকভাবে কথাটি কি?
কোন ব্যক্তি প্রতারণা করবার অভিপ্রায়ে তবে প্রকারান্তরে নহে কিছু করলে উক্ত ব্যক্তি উক্ত কাজ প্রতারণামূলকভাবে করে বলে গণ্য হবে।

স্ত্রী,কেরানী বা ভৃত্যের অধিকারভূক্ত সম্পত্তি
কোন সম্পত্তি কোন ব্যক্তির পক্ষে তার স্ত্রী,কেরানী বা ভৃত্যের অধিকারে থাকলে উক্ত সম্পত্তি এ বিধির তাৎপর্যাধীনে উক্ত ব্যক্তির অধিকারে রয়েছে বলে গণ্য হবে।

নকলকরণ কি?
কোন ব্যক্তি সদৃশতার সাহায্যে ভ্রান্তি উৎপাদনের অভিপ্রায় বা তদ্বারা ভ্রান্তি উৎপাদিত হবার সম্ভাবনা আছে জেনে এক বস্তুকে অন্য কোন বস্তুর সদৃশ করলে সে নকল করে বলে গণ্য হবে।
ব্যাখ্যা-১:- নকল করণের ব্যাপারে অনুকরণ অবিকল হওয়া অপরিহার্য নয়।
ব্যাখ্যা-২:-যেক্ষেত্রে কোন ব্যক্তি এক বস্তুকে অন্য বস্তুর সদৃশ করে এবং উক্ত সদৃশতা এরুপ হয় যে, তদ্বারা কোন ব্যক্তি প্রতারিত হতে পারে, সেক্ষেত্রে ভিন্নতর প্রমাণিত না হওয়া অবধি,এরুপ ধরে নেয়া হবে যে, এক বস্তুকে অন্য বস্তুর সদৃশকারী ব্যক্তি উক্ত সদৃশতার সাহায্যে ভ্রান্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছিল বলে সে জানত।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.