| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত মাঝি
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়.... :(
প্রিয় বাবা,
পত্রের শুরুতে কি করে তোমাকে সম্ভাষণ করতে হয় তা আমার জানা নেই। সেই কবে পত্র লিখেছিলাম তা আর স্মরণ হয় না।
তোমার হাত ধরেই প্রাইমারী স্কুলের বারান্দায় যাওয়া। তারপর থেকে আর পিছু চাইতে হয় নি আমাকে।
আমি ভেবে পাইনা তুমি এতো "ভালো" কেন বাবা? পুরো পরিবারটাকে একাই টেনে নিচ্ছো দিনরাত্রি।
জানো বাবা, আমি খেয়াল করে দেখেছি, আজ পর্যন্ত যত দিন তোমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি।
যেখানে আমাদের চাচাতো ভাইয়েরা পড়াশোনা না করে টাকা রোজগারে ব্যস্ত। সেখানে তুমি আমাদের কে কষ্ট করে পড়াশোনা করাচ্ছো।
হয়তো খুব কষ্টের সাথে কিংবা উচ্চবিত্ত না হওয়ায় ভালো মানের বাসায় থাকছি না কিন্তু কুঁড়ে ঘরের মাঝেও তো দুবেলা পেটভরে খেতে পারছি।
"সৎ ও নিষ্ঠার সাথে থাকলে জীবনে সুখী হওয়া যায়", এটা তো তুমিই শিখিয়েছো বাবা।
প্রতিদিন সকালবেলা যখন স্কুলে যেতাম, তুমি হাতের মুঠোয় কি যেন ধরিয়ে দিতে; মনে পড়ে বাবা?
বাবা, তুমি তো পড়াশোনা বেশি করোনি, তাহলে এতো কিছু বুঝো কিভাবে? কিভাবে বুঝে নাও আমার কখন কি দরকার?
আজ পর্যন্ত কোন দিন তোমাকে বলতে পারিনি- "তোমাকে অনেক ভালোবাসি বাবা।"
বাবা, সামনে পেছনে সর্বদা তুমি থেকো। তুমি থাকলে আমি অজানা পথ দ্রুত পারি দেবো। থাকবে তো বাবা?
জানো বাবা, আমি কখনোই বলিনা- "আমি গরীব, কারণ আমার যে বাবা আছে।"
ভালো থেকো বাবা। খুব ভালো থেকো। আর দোয়া কর, তোমার সন্তানরা যেন মানুষ হতে পারে।
বাহ্যিক দেহে মানুষ নহে বাবা, অন্তরেতে মানুষ।
.
ইতি,
তোমার বড় ছেলে,
আবির হাসান (শাকিল)
©somewhere in net ltd.