নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্বর্ণকিট

বইয়ের পোকা

শ্বর্ণকিট › বিস্তারিত পোস্টঃ

সকল দেশের সেরা

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

ধনধান্যে-পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ,

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ।

ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা ।



এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।।



চন্দ্র সূর্য গ্রহ তারা কোখায় এমন উজল ধারা ,

কোথায় এমন খেলে তড়িত্‍ এমন কালো মেঘে ,

সেথা পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে ।



এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।।



এমন স্নিগ্ধ নদী কাহার , কোথায় এমন ধুম্র পাহাড় ।

কোথায় এমন হরিত্‍ ক্ষেত্র আকাশ তলে মেশে ।

এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।



এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।।



পুষ্পে পুষ্পে ভরা শাখী , পুঞ্জে পুঞ্জে গাহে পাখি ,

গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে ,

তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে ।



এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।।



ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ,

ওমা তোমার চরণ দু'টি বক্ষে আমার ধরি ,

আমার এই দেশেতে জন্ম , যেন এই দেশেতেই মরি ।



এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।।



[লেখক : দ্বিজন্দ্রলাল রায় ]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বিখ্যাত এই কবিতাটি পোস্ট দেয়ার জন্য। সম্পূর্ণ কবিতাটি তো আসলে আমরা ভুলেই গিয়েছিলাম। আপনার সৌজন্যে আর একবার পড়ার সুযোগ পেলাম।

Click This Link

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শ্বর্ণকিট বলেছেন: মজার ব্যপার কি জানেন এটি এত বিখ্যাত একটি গান কিন্তু এর লেখকের নাম অনেকের জানেনা

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

লোনলিফাইটার বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।।

!:#P !:#P !:#P

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

শ্বর্ণকিট বলেছেন: সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.