| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্রুবো
বাংলাদেশী
কিছু দিন যাবত ভাবছিলাম ব্লগে আমার স্কুল নিয়ে লিখবো।
আমি পড়াশুনা শুরু করেছি অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলে। প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত। সে স্কুল বিষয়ে আমি আর একদিন বলবো। এখন বলবো অক্সফোর্ড মিশন হাই স্কুল নিয়ে, যে স্কুলে আমি পড়েছি ষষ্ঠ খেকে দশম শ্রেনী পর্যন্ত।
অক্সফোর্ড মিশন হাই স্কুল, বরিশাল। স্হাপিত হয় ১৯০০ সালে ব্রিটিশ খ্রীস্টান মিশনারীদের দ্বারা। উদ্দেশ্য ছিলো পিছিয়ে থাকা দক্ষিন অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নত করা। প্রথম দিকে ব্রিটিশ ফাদাররা স্কুলটি চালাতেন পরবর্তীতে কিছু ফাদারের মৃত্যুবরন আর কিছু ফাদার তাদের দেশে ফিরে যাবার পরে শিক্ষিত বাঙ্গালীরা স্কুলের পরিচালানায় আসেন যাদের বেশির ভাগই এই স্কুল থেকে বের হওয়া শিক্ষিত ছাত্রছাত্রী। এ স্কুলে বর্তমানে ৫০০ র মতো বিদ্যার্থী লেখাপড়া করছে।
এটা হলো স্কুলঘর, যার বেশির ভাগ পাকা বিল্ডিং এর উপর টিন শেডেড।
দূর থেকে পুরো স্কুল কম্পাউন্ড, ডানদিকের হলুদ লাল বিল্ডিং হলো সায়েন্স ল্যাব (পদার্থ, রসায়ন, জীব, কম্পিউটার ডিপার্টমেন্ট ) বিল্ডিং যা ৯০ এর দশকে নতুন তৈরী করা হয়েছে।
স্কুল গেট দিয়ে ঢুকতেই শান বাঁধানো বিশাল পুকুর। এখানেই বিভাগীয় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এটি হলো আমাদের স্কুলের হল ঘর।
স্কুলের সাথেই এপিফানী গীর্জা, এটি দেড়শো বছরেরও বেশি পুরাতন এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একতলা গীর্জাঘর।
স্কুলের সাথেই বয়েজ হোস্টেল
একটু ভিতরে গার্লস হোস্টেল
ফাদারস' হাউস। যেখানে বিদেশী ফাদার ও ব্রাদাররা থাকতেন।
মাদারস' হাউস। যেখানে বিদেশী মাদার ও সিস্টারগন থাকতেন।
স্কুলে প্রতিবছর একটি বিশেষ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্ট্রং এবং ডগলাস নামে দুটি টিমের মাঝে খেলা হয়। ফাদার স্ট্রং এবং ফাদার ডগলাসের স্মৃতির প্রতি স্বরন করে এই ঐতিহ্যবাহী ম্যাচ অনুষ্ঠিত হয়।
এগুলো হলো এবছর একুশে ফেব্রুয়ারীতে আমার স্কুলের অনুষ্ঠানে আমার তোলা কিছু ছবি। শেষের ছবিটিতে দেখা যাচ্ছে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে প্রকাশিত আমাদের দেয়ালিকা "উদ্দীপন"।
আমার উদ্যোগে করা ফেসবুকে স্কুলের একটি গ্রুপ খোলা হয়েছে। ইচ্ছে করলে যে কেউ সেখানে গিয়ে দেখতে পারেন। Oxford Mission High School Student Group
নীল বর্ডার দেয়া অক্সফোর্ড মিশন এরিয়া।
গুগল ম্যাপে এখানে গিয়ে দেখতে পারেন।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৭
ধ্রুবো বলেছেন: স্কুলটিতে আগে খুব ভালো রেজাল্ট করতো বোর্ডে প্রথম দ্বিতীয় স্হান থাকতো, এখন তেমন করে না, কিন্তু পাসের হার ভালো। কিন্তু রেজাল্টই আমাদের স্কুলের বড় কথা নয়। এখানে পড়া প্রতিটি বিদ্যর্থীর নৈতিক শিক্ষা অন্য স্কুল থেকে অনেক অনেক উন্নত। ![]()
২|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৯
অর্ফিয়াস বলেছেন: এত সুন্দরও স্কুল হয়! বরিশাল যদি আবার কোনদিন যাই অবশ্যই দেখে আসবো আপনার স্কুল।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৮
ধ্রুবো বলেছেন: আমি আমার স্কুল নিয়ে গর্বিত। আপনি আমন্ত্রিত। ![]()
৩|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫২
অর্ফিয়াস বলেছেন: বরিশাল শহরের অন্যান্য জায়গা নিয়েও লিখুন। যাতে গেলে সব দেখে আসতে পারি।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৯
ধ্রুবো বলেছেন: ধন্যবাদ। অবশ্যই লিখবো, সাথে থাকুন। ![]()
৪|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৩
দুখী মানব বলেছেন: ভালো লাগল
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
ধ্রুবো বলেছেন: ধইন্যা ![]()
৫|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৪
জুল ভার্ন বলেছেন: এই স্কুলের পশ্চিম পাশেই অক্স ফোর্ড মিশন রোডে আমার বাবা-দাদাদের একটা বাড়ি আছে......
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
ধ্রুবো বলেছেন: প্রফেসর হানিফ স্যারের বাড়ির কাছেই ?
৬|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৫
সায়েম মুন বলেছেন: স্কুলটা বেশ সুন্দর!!
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৭
ধ্রুবো বলেছেন: জ্বী, খুবই সুন্দর আমার স্কুল ![]()
৭|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
স্কুল লাইফের কথা মনে পইড়া গেল!!
সুন্দর বর্ননা!!
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৭
ধ্রুবো বলেছেন: থ্যংকু ![]()
৮|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
নিজাম উদ্দিন আহাম্মদ বলেছেন: আপনার লেখাটা পড়ে ভাল লাগল।যদিও বিস্তারিত তথ্য নাই।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৮
ধ্রুবো বলেছেন: বিস্তারিত কি জানতে চান বলুন?
৯|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২০
শূণ্য উপত্যকা বলেছেন: আপনাদের স্কুলটা অনেক সুন্দর।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৯
ধ্রুবো বলেছেন: ![]()
১০|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২২
পিংকী বলেছেন: পড়েছি কমেন্ট ও করেছি ![]()
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩০
ধ্রুবো বলেছেন: জানি কোথায় করেছেন
১১|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৩
জুল ভার্ন বলেছেন: হ্যা, হানিফ স্যারের বাড়ির দক্ষিন দিকে একটি বাড়ির পরের বাড়িটা। বাঁশ বাগান ওয়ালা বাড়িটা। ঐবাড়ির নাম "নতুন বাড়ি"। যদিও ঐ বাড়িটা আমার দাদা করেছিলেন শতাধিক বতসর পুর্বে। কিন্তু বাড়িটা এখনো "নতুন বাড়ি" নামে পরিচিত।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩০
ধ্রুবো বলেছেন: জায়গাটা বাঁশতলা নামে পরিচিত ছিলো। শেয়ার করার জন্য ধন্যাবাদ ![]()
১২|
১৩ ই আগস্ট, ২০১০ রাত ১:১৪
ঘুমরাজ বলেছেন: আপনাদের স্কুলটা অনেক সুন্দর। ++++++++
০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৭
ধ্রুবো বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৭
অক্টোপাশ বলেছেন: খুব সুন্দর বর্ণনা। কিন্তু রেজাল্টের কথা বলা হয়নি। স্কুলটা কেমন রেজাল্ট এখন করে বা আগে কেমন রেজাল্ট করত ইত্যাদি।