নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে লেখালিখি করতে। ভালো লাগে সিনেমা দেখতে। এসব নিয়েই কিছু করে বাঁচতে চাই। পড়ছি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

মোঃ তাওহীদুর রহমান স্বরূপ

কল্পনা করতে ভালোবাসি। কিন্তু কল্পনার জগতটা খুব অদ্ভূত। হাত বাড়ালেই নেই, ধরতে গেলেই উধাও।

মোঃ তাওহীদুর রহমান স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

Movie Review: Triangle (2009) [Spoiler Free]

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৪

Shutter Island মুভিটা দেখা শেষে মনের মধ্যে যেমন অবস্থা হয়েছিল, আজ এই মুভিটা দেখে প্রায় একই রকম অনুভূতি হচ্ছে। বলছি ২০০৯ সালে মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার মুভি "Triangle" এর কথা। সত্যি কথা বলতে মুভির নাম আর সমুদ্রের কিছু দৃশ্য দেখে আমি ভেবেছিলাম Bermuda Triangle নিয়ে হয়তো মুভিটা। সেটা ভেবেই দেখা শুরু করলাম। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেলিসা জর্জ। যার নাম এই মুভিতে জেস। মুভির শুরুতে দেখা যায় জেস তার বন্ধু Greg এর সাথে ইয়টে করে খুব সুন্দর রোদেলা একটি দিনে সমুদ্রে ঘুরতে বের হয়। সমুদ্র যাত্রায় তাদের সাথে আরোও ছিল গ্রেগের বন্ধু Downey, Sally, Heather এবং Greg এর সহযোগী Victor. রওনা দেয়ার কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে অস্বাভাবিকভাবে বাতাস চলাচল একরকম বন্ধ হয়ে গেছে। তাদের ইয়ট থেমে যায়। আবহাওয়া খুবই খারাপ হতে শুরু করে। তারপর শুরু হয় ভয়ংকর রকমের ঝড়। তাদের ইয়ট পানিতে ডুবে যায়। আমি এই পর্যন্তও মনের মধ্যে Bermuda Triangle এর কথা ধরে ছিলাম।



কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই বেঁচে আছে এবং তারা ডুবে উল্টো হয়ে থাকা ইয়টটার উপর আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে নিখোঁজ হয়ে যায় একজন - Heather। তারা আশেপাশে Heather কে খোঁজার ব্যর্থ চেষ্টা চালায়। এরপর তারা লক্ষ্য করে তাদের দিকে একটা জাহাজ আসছে। সবাই সাহায্যের জন্য হাত উঁচু করে। তাদের মধ্যে একজন জানায় যে সে জাহাজে একজনকে দেখেছে। অর্থাৎ তারা চোখের আড়ালে পড়েনি, সাহায্য নিশ্চয়ই পাবে। হলও তাই। জাহাজ থামলো। তারা সবাই জাহাজে উঠল তবে জেসের মধ্যে একটা দ্বিধা দেখা যাচ্ছিল। সে আশেপাশে শঙ্কিত হয়ে দেখছিল শুধু। জাহাজে উঠে তারা কাউকে দেখতে পেল না। একটা মানুষকেও নয়। এরপর তারা জাহাজের এদিক ওদিক খোঁজা শুরু করল। জেস জানায় যে এই জাহাজের করিডোর তার পরিচিত। কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয়না। একসময় জেস যখন তার চাবির গোছা জাহাজের এক করিডোরে খুঁজে পায় তখন সবাই বেশ অবাক হয়ে যায়। জেসের সবসময়ই মনে হতে থাকে জাহাজে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। তারা একসময় করিডোরে রক্ত দেখতে পায়। বাথরুমে আয়নাতে রক্ত দিয়ে লেখা থাকে "Go to Theater"। ঘটনাক্রমে জাহাজের মধ্যে সবাই আলাদা হয়ে যায়। আর মুভির কাহিনী এভাবেই আগাতে থাকে। তাহলে জাহাজের ভেতরে কি কেউ আছে? এসব অদ্ভুতুড়ে কাজগুলো করছে কে? করছেই বা কেন? জেস কি উদ্ঘাটন করতে পারবে এই রহস্য? নাকি সে নিজেই রহস্যের বেড়াজালে আটকা পড়বে?



মুভির স্টোরি বিল্ডি আপ বেশ ভালো এবং দ্রুত। অর্থাৎ দেখতে নিলে একঘেয়েমী লাগার সুযোগ নেই। একবার দেখতে নিলে আমি প্রায় নিশ্চিত কেউই মুভিটি শেষ না করে উঠতে চাইবেন না। আর শেষ করলে মনের মধ্যে প্রশ্ন থেকে যাবে। এই মুভিটা দেখে নিজে নিজেই উত্তর বের করাটা হয়তো একটু কঠিন হবে। আমার জন্য হয়েছে আর কি। বেশ ঘাটাঘাটি করলাম। যারা গ্রিক মিথলজি জানেন তারা Sisyphus এর কাহিনী দিয়ে যুক্তি দাঁড় করাতে পারেন। কারণ Sisyphus এর কথা এই মুভির মধ্যেও একটা জায়গায় বলা হয়। যাহোক, ইন্টারনেটে যে যার মত করে যুক্তি দিয়েছে। তবে অনেকগুলো ব্যাখ্যা পড়ে, দেখে একটা ব্যাখ্যা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। যদি কেউ ব্যাখ্যা বুঝতে চান তাহলে ঐ ভিডিওর ইউটিউব লিঙ্ক দিয়ে দিব, দেখে নিবেন। হয়তো একটা যুক্তি দাঁড় করাতে পারবেন। :P



আর হ্যাঁ। মুভি দেখার আগে Trailer দেখার দরকার নাই। :``>>

Happy watching :)

IMDb: 6.9
Rotten Tomatoes: 82%



Logic Explanation: https://youtu.be/uWZfHfQokMA
Trailer: https://youtu.be/17XqBdCiHOI
Download link: (720p) Click This Link

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:৪১

আরণ্যক রাখাল বলেছেন: সময় পেলে দেখে নেব

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৭:০৩

মোঃ তাওহীদুর রহমান স্বরূপ বলেছেন: দেখবেন অবশ্যই। আমি মোটামুটি নিশ্চিত আপনার খারাপ লাগবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.