| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাতার অভাবে মুষলধারা বৃষ্টির(আচ্ছা,''মুষলধারা বৃষ্টি'' এখানে ব্যবহৃত ''মুষল'' শব্দটির অর্থ কী?কয়েকজনকে জিঙ্ঘেস করেছিলাম,কেউ বলতে পারেনি!) মধ্যে কাকভেজা হয়ে অফিসে গিয়েছিলাম।জ্বর আসে কি না,কে জানে!আসলে ভালোই ,কয়েকিদনের সিক লিভ নিতে পারব!!গত বছরের ছাতাখানার বর্তমান অবস্থান কিছুতেই নির্ণয় করতে পারছিনা। কোথায় রেখেছি?নাকি কেউ নিয়ে আর ফেরত দেয়নি।এ প্রসঙ্গে একখানা চিঠি,যেখানে এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের নিকট ধার দেয়া ছাতাটি ফেরত চেয়েছেন-
প্রিয় মেঘনাদ বাবু,
গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমাদের চাকর পশের বাড়ি থেকে যে ছাতাটি চেয়ে এনে দিয়েছিল,সেই ছাতাটি পাশের বাড়ির ভদ্রলোক আজ চাইতে এসেছেন।ভদ্রলোক বললেন,ছাতাটি তিনি তার অফিসের বড় বাবুর কাছ থেকে নিয়ে এসেছিলেন।বড় বাবুকে বড় বাবুর ভায়রা ভাই খুব চাপ দিচ্ছেন ছাতাটির জন্য।কারণ,বড় বাবুর ভায়রা ভাই যে বন্ধুর কাছ থেকে ছাতাটি আনেন সেই বন্ধুর মামা তার ছোট শ্যালকের ছাতাটি ফেরত চইছেন।ছাতাটি পত্র বাহকের হাতে ফেরত দিয়ে বাধিত করবেন।
ইতি
ঘনশ্যাম
*চিঠিটি বহু আগে কোথায় যেন পড়েছিলাম,সম্পূর্ণ স্মৃতি থেকে লেখা।শিরোনামটি যে এস এম আলীর বইয়ের নামানুসারে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ১১:০৭
অপ্রতীয়মান বলেছেন:
চিঠি পড়ে মনে হচ্ছে সেটি কোন যেন তেন ছাতা নয়, রীতিমত হীরের তৈরি কিছু একটা