নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের মাটি

দেশের মাটি › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র প্রাণিসম্পদ সংক্রান্ত একটি বাংলা ব্লগ-ভেটসবিডি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

বাংলা ভাষায় এখন বিভিন্ন বিষয়ক অনেক ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি রয়েছে এবং দিন দিন আরো আসছে। ফলে পৃথিবীর বুকে রক্ত দিয়ে কেনা আমাদের প্রিয় বাংলা ভাষা আজ বিশ্ববাসীর কাছে প্রতিদিনই পাচ্ছে এক নতুন মাত্রা। তবু এখনও আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। এখনও বিভিন্ন ইলেকট্রনিক্স পন্যের user guide গুলো ১০ টা ভাষায় অনুবাদ করা থাকলেও তাতে বাংলা ভাষা স্থান পায়নি। তাই ব্যাপারেও কাজ করতে হবে। সালাম, রফিক, বরকতদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।



আমি পেশায় একজন ভেটেরিনারিয়ান। আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখলাম, দেশে প্রাণিসম্পদের উপর নির্ভর করে অনেকেই জীবিকা নির্বাহ করছে, কিন্তু তাদেরকে আমরা যারা সেবা দিই, তাদের সংখ্যাও এখন অনেক এবং আমাদেরকে এখন নানা বিষয়ে হালনাগাদ জ্ঞান রাখতে হচ্ছে। আবার এখন অনেক শিক্ষিত বেকার এ ধরনের পেশায় নিয়োজিত আছে, যারা আধুনিক কৃষি খামার গড়তে চান। ইদানিং আবার সৌখিনতা পূরণে মানুষের বাসা-বাড়িতে প্রবেশ করেছে নানা জাতের সৌখিন কবুতর, পাখি, আর খুব আদরের ছোট্ট পাপ্পি ইত্যাদি। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এসব প্রাণির বিভিন্ন ধরনের রোগ-ব্যাধির আক্রমণ যেমন বাড়ছে, তেমনি তাদের ধরনও বদলাচ্ছে নিয়মিতভাবেই। তাই এসমস্ত বিষয়ে সবসময় আপডেট থাকতে আর মানুষকে এসব বিষয়ে আরো বেশি বেশি সেবা দিতেই আমি এই ব্লগটি তৈরি করেছি। এখনও এক বছর পেরোয়নি ব্লগ সাইটির বয়স। ইতিমধ্যেই আমরা বিপুল সাড়া পেয়েছি। অ্যালেক্সা র‌্যাংকিং-এও আমরা এখন এ সংক্রান্ত যেকোন সাইটের চেয়ে এগিয়ে।



যারা সাইটটি দেখতে চান তারা এই লিংক-এ ক্লিক করুন: http://vetsbd.com

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

সাদা কলো বলেছেন: সাইটের ডান পাশ থেকে কি ব্যানারটাকে অন্য কোথাও স্থান দেওয়া যায়? সাইটের কিছু অংশ দেখা যাচ্ছে না ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন:

দেখলাম, রঙগুলো একটু বেশিই চোখে পড়ছে যেন....তবে ভালো উদ্যোগ নিঃসন্দেহে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.