নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তজল্লী

তজল্লী › বিস্তারিত পোস্টঃ

মিরপুরে কারখানায় আগুন: আরেকটি সহিংসতার আবাস পাওয়া যাচ্ছেঃ এভাবেই কি দেশ চলবে?

০৯ ই মে, ২০১৩ ভোর ৬:৩৮

বিজিএমইএ পরিচালক ও পুলিশের ডিআইজিসহ নিহত ৮:



রাজধানীর মিরপুরের বাঙলা কলেজের কাছে তুংহাই সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিজিএমইএ’র পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম।

টেকনিক্যালের নিকটবর্তী ওই কারখানায় বুধবার রাত ১১ টায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

নিহতরা হলেন-পুলিশের ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বিজিএমইএ’র পরিচালক ও তুংহাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা যুবলীগের সভাপতি ও এমডির ঘনিষ্ঠ বন্ধু সোহেল মোস্তফা স্বপন ও এমডির আরেক বন্ধু এমাদুর রহমান বাদল, সৈয়দ নাসিম রেজা ও ডিআইজির দেহরক্ষী রিপন এবং তুংহাইয়ের কর্মকর্তা আসাদ ও অফিস সহকারী সাহাবুদ্দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ সকাল ৮:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: সোর্স ??

২| ০৯ ই মে, ২০১৩ সকাল ৮:৫৮

শফিক১৯৪৮ বলেছেন: আল্লার মাইর দুনিয়ার বাইর। এই বিজিএমইর লোকেরা শ্রমিকদের রক্ত চুষে টাকা বানিয়ে শ্রমিককে বন্চিত করে মোটা মোটা বউ বাচ্চা নিয়ে লন্ডনে আর নিউইয়র্কে বাড়ী করে শপিং করে। এদের কারো দোষে গার্মেন্টস কারখানায় দুর্ঘটনা ঘটলে শ্রমিক ক্ষতিগ্রস্হ হলে বলবে 'শ্রমিক জাহান্নামে যাক' আগে এরা মালিককে বাচাবে যার জন্য আজ পর্যন্ত কোন মালিকের এক পয়সা জরিমানাও হয় নাই। সরকার এদের কিছু বলেনা, কারনটা পরিষ্কার! রানা প্লাজায় দুর্ঘটনার ছবি টিভিতে আসার পর এদের সভাপতি টিভির উপর ক্ষেপে গিয়ে বলেন এত বেশী দেখায় কেন, দেখাবার কারনে ভাবমুর্তি খারাপ হয় ইত্যাদি! এত অমানুষ ব্যাবসায়ী দুনিয়াতে নেই।

৩| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩২

জীবনকেসি বলেছেন: DIG sir okhane keno.

৪| ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৭

হাই ্পীড বলেছেন: রাতে শালারা মাল খাইতে গেছিল মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.