নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের সেবা করব

কি লিখব ভাবছি বসে তাই

কাগজ কলম

নির্বাক কন্ঠ আর নিষ্পলক নয়ন

কাগজ কলম › বিস্তারিত পোস্টঃ

তোমাকে অনেক মনে পড়ে

১২ ই জুন, ২০১৩ রাত ৮:০৪

আব্বুজি তোমার শিশুসুলভ কথাগুলো আমার কানে অনুরিত হচ্ছে প্রতিনিয়ত। শিশুমনে জেগে উঠা অনেক কথা অনেক প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি তোমার কথার উত্তর দিতাম। আজ অনেকদিন হল অনেক মাস হল দেখতে দেখতে একটা বছর কেটে গেল তোমার অদেখা আমাকে ব্যাকুল করে রেখেছে। যখন শুনি তোমার সাথে তোমার কাছে থাকা লোকগুলো ভালভাবে কথা বলছে না। সামান্য সৌজন্যবোধ টুকু দেখায় না তখন ভিশন ভাবে মর্মাহত হই। আমি তো ছোট শিশুদের সাথে কখনও খারাপ ব্যাবহার করেছি বলে মনে পড়েনা তা সে আত্মীয় হোক বা অনাত্মীয়। আজ তোমার কথা মনে পড়ায় তোমাকে নিয়ে লিখলাম। তোমার সাথে আমার পিতা-পুত্রের সম্পর্ক ভীত বেশি গভীর না বন্ধুতের বুঝতে পারছি না। তোমার চঞ্চলতার হাজারো অভিযোগ তোমার মা-দাদি করতো আমি বলতাম খোকাকে কিছু বললে উপায় থাকবে না গোলাম হোসেন। তুমি শুনে হাসতে আর বলতে আব্বু গোলাম হোসেন কে? আমি বলতাম খোকাকে শান্তিতে না রাখতে পারলে চাকরি নট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.