নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকে বলে আমি ভালো

তামজিদা সুলতানা

আমি অনেক ভালো

তামজিদা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

আধুনিক(চন্ডীদাস বনাম রজকিনী) B-)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

চন্ডীদাস নামক এক প্রেমিক পুরুষ ছিলেন যেকিনা ১২ বছর(আমার জানা মতে) কোন এক নদীর তীরে বসে থাকতেন। কিসের আশায়? সেটা আমাদের সবারই জানা। কিন্তু তাঁর হাতে থাকত একটি ছিপ(মাছ ধরার)। সেই ছিপ ফেলে তিনি চুপচাপ বসেই থাকতেন নদীর ঘাটে। সেই পথ দিয়েই রজকিনী নামের এক গ্রাম্য তরুণী যাওয়া-আসা করত। উচ্ছল সেই তরুণী বিণুনী দুলিয়ে তার সখীদের সাথে নদীতেই পানি তুলতে যেত। রোজকার ঘটনা। চন্ডীদাস বসে থাকে ছিপ নিয়ে; আর রজকিনী সেই পথ মাড়িয়ে পানি তুলে নিয়ে যায়। এইভাবে দিন যায়-দিন আসে। চন্ডীদাসের সাথে রজকিনীর চোখাচোখিও যে হয়না তা নয়। কিন্তু সেটা কেউ কাউকে বুঝতে দিতে চায় না। এইভাবে দিন কেটে যায়। একদিন রজকিনীর কি খেয়াল হয়। সে চন্ডীদাসকে গিয়ে সুধায়,এতদিন তাকে দেখেই এসেছে ছিপ ফেলে বসে থাকতে; সেকি কোন মাছ আদৌ ধরতে পেরেছে কিনা। তখন চন্ডীদাস মুচকি হেসে বলেন-"এই মাত্র আমি মাছ ধরলাম"। এরপর চলতে থাকে কাহিনী নিজের মত।

এই হচ্ছে চন্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনীর সারমর্ম।



কিন্তু মজার কাহিনী হচ্ছে আধুনিক কালের চন্ডীদাসেরা। তেনারা একটা নয় কয়েকটা ছিপ একসাথে ফেলে; তাও আবার ভিন্ন ভিন্ন ঘাটে। আর রজকিনীরাও ভিন্ন ভিন্ন ঘাটে গিয়ে জল তুলে আনে ;) টোপ ও গিলে ফেলে যখন ইচ্ছা তখন। গেলার সময় বেশীরভাগ সময়ই ভাবেনা কিছু; কিংবা উগরোবার সময়ও ভাবেনা। আবার চন্ডীদাসেরা এখন আর ১২ বছর ছিপ ফেলে বসে থাকেনা। তারা একটার পর একটা ছিপ ফেলতেই থাকে। অনেক সময়ই একসাথে অনেক খানে :P তাও আবার সেটা ২/৩ মাসের বেশী সময় ধরে না। আসলে এখন মাল্টিটাস্কিং/মাল্টিথ্রেডিং এর যুগ। তাল মিলায়ে না চলতে পারাটাই লজ্জার বিষয় :((

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

আশিক মাসুম বলেছেন: চন্ডীদাস নামক এক প্রেমিক পুরুষ ছিলেন যেকিনা ১২ বছর(আমার জানা মতে) কোন এক নদীর তীরে বসে থাকতেন।


নদীর তীরে না, পুকুর পারে :)

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

তামজিদা সুলতানা বলেছেন: ওই আরকি...মিসটেক

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

রিওমারে বলেছেন: একদিন রজকিনীর কি খেয়াল হয়। সে চন্ডীদাসকে গিয়ে সুধায়,এতদিন তাকে দেখেই এসেছে ছিপ ফেলে বসে থাকতে; সেকি কোন মাছ আদৌ ধরতে পেরেছে কিনা। তখন চন্ডীদাস মুচকি হেসে বলেন-"এই মাত্র আমি মাছ ধরলাম"। :P :P চন্ডিদাস বলেছিল এইমাত্র মাছে খোটা দিল।।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: Click This Link

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

আহমেদ চঞ্চল বলেছেন: Click This Link

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

রবি কিরণ বলেছেন: আসলে এখন মাল্টিটাস্কিং/মাল্টিথ্রেডিং এর যুগ। তাল মিলায়ে না চলতে পারাটাই লজ্জার বিষয় :((
আপনার সাথে সহমত। খ্যাত থেকে গেলাম।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

সপ্নাতুর আহসান বলেছেন: হুমম, তাল মিলিয়ে চলতে পারছি না। Click This Link

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: সব ইতিহাস যে এক হবে সে তো হবার নয়
রং আর রূপ বদলায়
সময়ের তালে
সেই দিন অক্ষয় থাকে যেদিন যায় চলে

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

বর্ণচোরা বলেছেন: রজকিনীরাও কিন্তু বেশ অস্থির এখন.. একেক দিন একেক কলসি নিয়া আসে ...

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

হাওড়ী বলেছেন: এখন রজকিনীরা এক সাথে কয়েকটি কলসি কাঙ্খে লয়ে যে নদীতে পানি নেই সে নদীর ঘটেও পানি আনতে যায়। তাই আমাদের নদী গুলোর এই অবস্থা্.....শুকনো খটখটে প্রাণহীন। তারা সমস্ত জলতো শুষে নিয়েছেই এখন তার প্রাণটাও.....এখন চন্ডিদাসদেরও অবস্থা ঐ নদীর মত..............

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

ফিদাতো মিশকা ফ বলেছেন: বস একদম খাটি কথা বুলেছেন ------------------

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেকদিন থেকে কিছুই পড়ছিনা এখনতো শুধুই রাজাকার নিয়ে আছি এরি মধ্যে আপনার এই ছোট্ট গল্প ভাল লাগল ।সত্যি বলার সাহস ও আছে দেখলাম। ভাল থাকবেন। আরো লিখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.