নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকে বলে আমি ভালো

তামজিদা সুলতানা

আমি অনেক ভালো

তামজিদা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম মানে শান্তি...সেটাই আমরা ভুলে আছি :(

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর যে ঘোষণা তাতে তাদের দাবি না মানলে নাকি ভয়াবহ পরিস্থতির সৃষ্টি হবে সেই ঈংগিত আছে...ইসলাম হেফাজতের নামে তেনারা কি ইসলামকেই অবমাননা করছেন না। ইসলাম মানে কি? নবীজী (সাঃ)র শেষ ভাষণ থেকে আমরা কি জানতে পারি...যারা বিদায় হজ্জের বাণী ভুলে গেছেন তারা দেখে নিতে পারেন। ইয়া নফসি ইয়া নফসি করেও আমরা সাধারণ উম্মতরা যেখানে কুল পাবনা...সেখানে আমরা কি এতই কামেল হয়ে গেছি যে ইসলাম হেফাজতের নামে গৃহযুদ্ধে নেমে পড়ছি। হিংস্র রাজনীতিতে মেতে ইসলাম হেফাজতের নামে শত শত মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি...আর মজা নিচ্ছি।আখেরী জামানায় সবাই সামান্যতম ধর্ম-কর্ম করলেও সেটা নিয়ে এমন বেশী অন্যদেরকে অবজ্ঞা করে যে...অন্যদেরকে হিসাবের মধ্যে আনতেই রাজিনা তারা। তাদের মতে তারাই বেহেশত বাসী...ইসলামের হেফাজতকারী আর বাকিসব জাহান্নামি...বিপথগামী...ইসলামের অবমাননাকারী।এই ধারণাই ত ভুল। আমরা কেউই বলতে পারিনা আমাদের মধ্যে কে জান্নাতী/জাহান্নামী। কার কোন ভালো কাজের স্বীকৃতিস্বরুপ কাকে আল্লাহ তায়ালা জান্নাতবাসী করবেন। আর স্বয়ং নবীজী (সাঃ) যেখানে বলে গেছেন যার যার ধর্ম তার তার...কেউই কাউকে ধর্ম পালনে যেন কোন বাধাদান না করে।শান্তির পথে যদি ডাকতেই হয় কেন আমাদের পথ অহিংস হবেনা। ইসলাম এমন এক ধর্ম যা কারও উপর চাপিয়ে দিতে হয়নি। আজ কেন আমাদেরকে গায়ের জোর খাটাতে হচ্ছে। ধর্ম মানা না মানা মানব মনের অভ্যন্তরীন ব্যাপার। পৃথিবীতে কত শত ধর্ম আছে। কে কোনটা পালন করবে সেটা তার ব্যাপার। সেই হিসেবে নাস্তিকতাও একটি ধর্মের মধ্যেই পরে...কেউ যদি নাস্তিক হয় সে তার ধর্মই পালন করবে। সেক্ষেত্রে তার কাজ সে করবে আমার কাজ আমি...আর নাস্তিকদের কোন প্রচারণায় যদি আমি বিভ্রান্ত হই সেই দায়ভার আমারই। আমার কাজ হচ্ছে সঠিক পথ বেছে নেওয়া। আমি যদি তা না পারি সেটা আমারই ব্যার্থতা। নাস্তিকের দোষ দেয়াটা এক্ষেত্রে ছেলেমানুষী/পাগলামী। তাই আগে নিজেদের দিকটাই হেফাজত করি...এভাবে হিংস্র পথে ইসলাম হেফাজত করার দায়িত্ব আমাদের উপর বর্তায় না। ইসলাম হেফাজত করতে পারি আমরা এক উপায়েই সেটা হল নিজের ভালোটুকু অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে। নবীজী (সাঃ)এর ব্যাবহারে মুগ্ধ হয়েই বড় বড় কাফিররা ইসলাম গ্রহন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে। স্বয়ং আল্লাহ তায়ালা ইসলামের হেফাজতকারী। আল্লাহ সবাইকে সুমতি দিন...আমীন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ওহ বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকারী

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

তামজিদা সুলতানা বলেছেন: জ্বী ভাই...আর খালি কলস বাজে বেশী :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

জাহাঙ্গীর জান বলেছেন: আমাদের ইসলাম একটু ভিন্ন, আর কিছু পারি না পারি ইসলামের নামে রাজনৈতিক ব্যবসা।করতে পারি আর কতো টুকু যুক্তি যুক্ত ।সেটা আমার মতো বুঝার কথা নয়

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

Palol বলেছেন: ''''''ইসলামের নামে রাজনৈতিক ব্যবসা।করতে পারি আর কতো টুকু যুক্তি যুক্ত ।সেটা আমার মতো বুঝার কথা নয় ''''
রাজনীতিতে ধর্মের ব্যবহার কত অশান্তি সৃষ্টি করতে পারে তা স্বচক্ষে দেখছি। এগুলো বন্ধ হোক, হানাহানি আর চাই না।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

সৌভিক ঘোষাল বলেছেন: ইসলাম মানে শান্তি। ইসলাম মানে সমর্পণ। ইসলাম মানে যারা বলতে চায় 'জেহাদ', ভিন্ন ধর্মের বিরুদ্ধে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে, একটি কোনও নির্দিষ্ট 'মৌল' মতবাদের ও তার রূপায়ণের পক্ষে, তারা ইসলামের অন্যতর ব্যাখ্যায় অভ্যস্ত। ইসলামের এই দুই চেহারার মধ্যে একটা লড়াই চলছে যুগ যুগ ধরে। শুধু ইসলামেই বা কেন, হিন্দু, খৃষ্টান - সব ধর্মেই কড়া ধর্মধ্বজীদের সঙ্গে উদারপন্থীদের একটা দ্বন্দ্ব আছে। নাস্তিকদের সঙ্গে কড়া ধর্মধ্বজীদের লড়াইয়ের কথা ছেড়েই দেওয়া যাক, তা তো স্বাভাবিক। এখন দেখা দরকার উগ্রবাদী নাস্তিক, তাদের দায়বদ্ধতা স্বত্ত্বেও বাস্তবতা না বুঝে অনেক সময়েই বাড়াবাড়ি করে বিপরীত উগ্র ধর্মধ্বজীদের সামনে আসার সুযোগ করে দেন। তাতে উদারপন্থী ধর্মবিশ্বাসীরাও 'ধর্মসঙ্কটে' পড়েন।
আসলে দরকার উদারপন্থী নাস্তিক আর উদারপন্থী ধর্মবিশ্বাসীদের মত নিরন্তর সংলাপ, বিনিময়। এটাই পরস্পরকে পরস্পরের মতামত বুঝতে ও পারস্পরিক সম্মান বাড়াতে সাহায্য করবে। উভয় পক্ষের উগ্রবাদীদের পারস্পরিক কুৎসা ও হিংস আক্রমণ পরিস্থিতিকে কেবল বিষিয়ে তুলবে, জটিল করবে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

তামজিদা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

ফ্রিঞ্জ বলেছেন: এগুলা বলে লাভ নাই... তারা বলবেঃ
আমনে কি আল্লামা শাহ আহমদ শফীর সাহেবেত্তে বেশি বুজেন?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

তামজিদা সুলতানা বলেছেন: হু ঠিক বলেছেন

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

আশিক মাসুম বলেছেন: আল্লাহ সবাইকে সুমতি দিন...আমীন




ছুম্মা আমিন

৭| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

খেয়া ঘাট বলেছেন: নবীজী (সাঃ)এর ব্যাবহারে মুগ্ধ হয়েই বড় বড় কাফিররা ইসলাম গ্রহন করেছেন এটা আমাদের মনে রাখতে হবে।-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.