নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকো ভালো করে চল!!

আদনান শওকত

ভালো লাগে কাজ করতে,ভালো লাগে অন্যকে সাহায্য করতে।

আদনান শওকত › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ বিহীন ট্র্যানজিসটার রেডিও তৈরির কৌশল

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৬

ইদানিং নতুন কিছু F.M Radio স্টেশন চালু হওয়ার কারনে রেডিও এর জনপ্রিয়তা আবার বৃদ্ধি পেয়েছে। আপনিও ইচ্ছা করলে খুব সহজেই এমন একটি রেডিও তৈরি করতে পারেন। রেডিওর প্রধানত দুটি অংশ থাকে। প্রথমটি হল প্রেরক অংশ যেখান থেকে শব্দ ইত্যাদি পাঠানো হয়। কেউ গান গাইলে বা কথা বললে সেই শব্দকে এক বিশেষ প্রক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ চৌম্বিক(Electro magnatic) তরঙ্গে পরিণত করে বাতাসে ছাড়িয়ে দেওয়া এই অংশের কাজ।এই কাজটি বিভিন্ন বেতার কেন্দ্র (Radio Station) করে থাকে। দ্বিতীয় অংশে বাড়িতে এরিয়ালে এই তরঙ্গ ধরে তাকে গ্রাহকযন্ত্রের সাহায্যে শব্দে পরিণত করা হয়। আর এই শব্দই আমরা শুনে থাকি। ইচ্ছে করলে আমরাও একটি ছোট গ্রাহকযন্ত্র (Radio Receiver ) তৈরি করে গান-বাজনা শুনতে পরি। বলা বাহুল্য এই গ্রাহকযন্ত্রর জন্য কোন প্রকার বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে না।



void(1);



FM Radio without power



এই ট্র্যানজিসটার রেডিও সার্কিটটি ট্র্যানজিসটারের সবচেয়ে সহজতম সার্কিট। এই সার্কিটে একটিমাত্র কয়েল ব্যবহার করা হয়েছে এবং সেটি বাজারে প্রচলিত যেকোনো স্ট্যান্ডার্ড মিডিয়াম ওয়েভ কয়েল। ভেরিয়েবল কেপাসিটরটি ০.০০০৫ গভফ এবং অপর কেপাসিটরটি ০.০০২ গভফ এর। এই সেটটিতে আর্থ ও এরিয়াল প্রয়োজন। ট্র্যানজিসটারে কালেকটার, বেস ও এমিটার এই নামবিশিষ্ট তিনটি তার থাকে। যে তারটির নিকটে ট্র্যানজিসটারের গায়ে লাল ফুটা অথবা ত্রিভুজের মতো চিনহ দেওয়া থাকে সেই তারটির নাম কালেকটার, মধ্যের তারটির নাম বেস এবং শেষেরটি এমিটার।



গঠন-পদ্ধতি:



চিত্রের মত করে পার্টস গুলো বসান। এখানে ব্যবহ্রত ট্র্যানজিসটারে এমিটারের পাটির কোন কানেকশান হবে না। আর্থ বাসার পানির কলের সাথে লাগিয়ে দিন।



সেটটি তৈরি হয়ে যাবার পর আর্থ ও এরিয়াল লাগিয়ে ভেরিয়েবল কেপাসিটারটির নব ঘোরালেই শব্দ শোন যাবে।



প্রয়োজনীয় পার্টসের তালিকা:



. Transister 251377(Hitachi) ———1pc.



. Variable Capacitor 0.0005 Mfd — 1pc.



.Ceramic Capacitor 0.0002 Mfd —- 1pc.



. Medium wave antenna coil ———1pc.



. Head phone 2000 ohms impedance –1pc.



. Knob ————————————–1pc.



. Tagstrips 6 Pole————————–2pc.



Connecting wire (flexiable or hook up



পূর্ব প্রকাশিত http://bdblog.orgfree.com

মন্তব্য ৯ টি রেটিং +৬/-২

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪২

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: বলা বাহুল্য এই গ্রাহকযন্ত্রর জন্য কোন প্রকার বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে না


এই থিওরি কোথায় পাইলেন? পাওয়ার ছাড়া এই রেডিও কাজ করবে কিভাবে? আপনি কি এই সার্কিট কিভাব কাজ করবে তা ব্যাখ্যা করতে পারবেন?

২| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: আপনার রেডিও সার্কিটটি বড়ই হাস্যকর।

৩| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬

মারস সোহেল বলেছেন: ভাইজান, একটু ব্যাখ্যা করে যদি বুঝাতেন- একটি সার্কিটের গ্রাউন্ড আছে কিন্তু অন্য কোন ভোল্টেজ সোর্স নাই- এটা চলে কিভাবে?

৪| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৪

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: @মারস সোহেল:

লেখক কিছু টান দিয়ে এই সার্কিট তৈরি করছে, ইলেকেট্রনিক্সের মিনিমাম নলেজও তার নাই।

দেখুন ট্রানজিষ্টারের ইমিটার অপেন, বায়াসিং না হয় ধরা গেল সেলফ বায়াস, কোন এম্পিফায়ার সেটিংস নাই, হেডফোন কিভাবে পাওয়ার পাবে বা চলবে তা বুঝা যাচ্ছে না, এই সার্কিটে একটি রোধকও নাই............রেডিও সার্কিটতো পরের কথা।

সুতরাং আলোচনা নিষ্প্রয়োজন।

৫| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৮

এ আর খান বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।

৬| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫

আশফাক সফল বলেছেন: ভাই গ্রাউন্ড এতো তার টানলেন, কিন্তু কাকে গ্রাউন্ড করবেন? আমিতো একটাও লুপ পাইলাম না :-(

৭| ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০

মেঘের পরে মেঘ বলেছেন: @ রিয়াজুল ইস্‌লামঃ পাওয়ার ছাড়া রেডিও বানানো সম্ভম। সেক্ষেত্রে, সার্কিট রেডিও ফ্রিকুয়েন্সি থেকে ইনডাকশান পদ্ধতিতে পাওয়ার প্রডিউস করে। এভাবে রেডিও বানানোর সবচেয়ে সহজ উপায় হলো, টেলিফোন সেটের মাউথপিস ইউজ করা। আমি নিজে ছোটবেলায় বানাতাম।

৮| ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: @মেঘের পরে মেঘ:

এনার্জি কনসিউমিং এন্টেনা, ক্রিষ্টাল রেডিও রিসিভার কনসেপ্ট সম্পর্ণ ভিন্ন ধরণের।

পোষ্টে উল্লেখিত সার্কিটটি কোন কাজ-ই করবে না বলে মনে করি।

৯| ১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৩

আদনান শওকত বলেছেন: ভাই আপ্নারা যেসব জিনিস বলছেন যে আমার লেখা ভুল বা আর কিছু এটা ঠিক নয়। কেননা আমি এটি পোষ্টে দেয়ার আগে আরেক জায়গায় পেয়েছিলাম। তা আমি লিখেই দিয়েছিলাম। আপনাদের সমস্যা হলে সেখানে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.