| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একরামুল হক শামীম
http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
অসমান্তরাল এক মোঠো পথের শেষ মাথায় হেটে গিয়ে শেষ হয় প্রাতঃভ্রমণ। এভাবেই কতো কতো মেঠো পথ মিশে যায় পথিকের পথচলায়! সময়ও পাল্লা দিয়ে মিশে অতীত আর বর্তমানের সাথে। ভবিষ্যৎগুলো সাদা মেঘের মতো আকাশে ভেসে ভেসে মিশে যায় বর্তমানের সাথে। জীবনের কুড়ি কুড়ি বছর পার হয় এভাবেই।
অনেক বছর আগের সেই সকালের শুরুটাও শাদামাটা ছিল হয়তো বা। হয়তো বা সেই সকালেও পুবের নারকেল গাছটার চিরল পাতা ঘেসে আলো এসে পড়েছিল গাঢ় বিছানার উপর। সেই সকালেও আবছা শীত ছিল। ধানক্ষেতের দেশের কার্তিকের হলুদ নদী, নরম কাশবন, বিন্নায় ছেয়ে যাওয়া মাঠ, মাঠের ভিতরে ভেসে বেড়ানো শিশিরের জল সবই ছিল সেই সকালেও। তবু্ও এতো বছর পর সেই সকালটা অন্য অনেক সকাল থেকে ভিন্নতর মনে হয়।
স্মৃতির দুকুল ছাপিয়ে উপচে পড়ে ঘটনার স্রোতেরা। আবছা আলোয় ধরা দেয় মৃদু কিছু ঘটনার রেখা, কয়েক টুকরো কথোপকথন। সেই সকালে, সেই নরম শীতের সকালে উঠানের জাম গাছ পেরিয়ে অন্য এক উঠানে গিয়েছিলাম জানি। সেখানে তখন নরম রোদের খেলা। তুমি এবং তোমার যে প্রগাঢ় ছায়া এখনো আমার মধ্যে তার উন্মোচন সেই সকালেই হয়েছিল। তোমাকে দেখে মুদ্ধ হয়েছিলাম সেই বয়সেই। মুগ্ধ হওয়ার সেই বয়সটাতে মুগ্ধতা প্রকাশ করার সুযোগ হয়তো ছিল না। কিংবা প্রকাশের ভাবনা হয়তো মনের আবরণকে চিরে যায় নি! কেবল জেনে গিয়েছিলাম শীতের অতিথি পাখির মতো তুমিও উড়ে এসেছিলে অন্য কোথাও থেকে! তারপর মুগ্ধতার সেই বয়সের কিছু আবছা সংলাপ।
পরিচয় হয়ে গিয়েছিল কথার ছলে। খানিক কথোপকথনের পরে উড়ে যাওয়া বকটাকে গ্রাম্য বিলের মাঝে বসতে দেখলাম দুজনেই। এইবার মুগ্ধতা ভর করলো তোমার চোখে। কৌতুহলী হয়ে জিজ্ঞাসা-
তুমি এর আগে কখনো গ্রামে আসো নি?
আসছিলাম অনেক ছোট বেলায়। তখনকার কথা আমার কিছুই মনে নেই।
কথা হাতড়াতে গিয়ে বলে ফেললাম- আমাদের গ্রামটা অনেক সুন্দর।
তাই? এই তাই শব্দটা হয়তো বা তখন নিতান্তই কথাচ্ছলে বলা ছিল। কিন্তু সেই সময়ের আমার কাছে তা এতোটাই আবেশীয় হয়ে দাড়ালো আমি আবেগ নিয়ে বলে ফেললাম শিশিরের জলে পা মাড়াতে যাবে? স্বল্প পরিচিত একজনকে কোন মুগ্ধতায় যে সেই সকালে শীত আর শিশিরের জলের সঙ্গীত শুনাতে গিয়েছিলাম! সেই সঙ্গীত শেষে মুগ্ধ আবেশ, তারপর শব্দহীন দীর্ঘ দিনরাত। সময়ের নানা প্রহর!
কোন এক ঘুমভাঙা রাতে অনেক বছরে পরে আবছা আলো এসে পড়ে ঘরে। ভাবি যদি দেখা হয় আবার তোমার সাথে.....জীবনের কুড়ি কুড়ি বছর পরে! অনুচ্চারিত শব্দগুলো ধরা দেয় তখনই।
"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের- আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!"
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
একরামুল হক শামীম বলেছেন: হ ![]()
২|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
চতুষ্কোণ বলেছেন: তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
লেখা ভালো হয়েছে......।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০১
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে। ![]()
৩|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩
নিবিড় অভ্র বলেছেন: আলু আন্ধাইরের সেকেন্ড পর্ব কই???????????
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০১
একরামুল হক শামীম বলেছেন: উহা ঝুলিয়া আছে ![]()
৪|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬
নিবিড় অভ্র বলেছেন: এত কঠিন পোস্ট!!!!
মুখ্যু সুখ্যু মানুষ..... ইতান তো বুঝি না.... ![]()
তয় প্লাস.....
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৩
একরামুল হক শামীম বলেছেন: ইতান বুঝো না তয় কি বুঝো?
কলিকাল কলিকাল ![]()
খেক খেক খেক
৫|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: জীবনানন্দ পাগল রে ++
জীবনের কুড়ি কুড়ি বছর পরে! অনুচ্চারিত শব্দগুলো ধরা দেয় তখনই।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
একরামুল হক শামীম বলেছেন: হু, জীবুদারে ব্যাপক ভালা পাই। ![]()
৬|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০০
আহমেদ রাকিব বলেছেন: মুগ্ধ হওয়ার সেই বয়সটাতে মুগ্ধতা প্রকাশ করার সুযোগ হয়তো ছিল না।
-----------------------------------------------------------------
এইটা দারুন কথা বলছেন একটা। লেখাটা ভাল্লাগছে শামীম ভাই।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১১
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ রাকিব ভাই।
৭|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৪
শ।মসীর বলেছেন: কঠিন ![]()
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২০
একরামুল হক শামীম বলেছেন: কঠিন ধন্যবাদ ![]()
৮|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৩
লাল দরজা বলেছেন: এই বয়সে এমন বড়দের লেখা উচিত না ![]()
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৩
একরামুল হক শামীম বলেছেন: খেক খেক খেক
৯|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৪
উড়ুউড়ু বলেছেন: কবিতা আমার খুব প্রিয়.... আমার হারিয়ে যাওয়া অনেক বন্ধুকে এটা শুনিয়েছিলাম
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৪
একরামুল হক শামীম বলেছেন: হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেলেন কিভাবে?
১০|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ ![]()
১১|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!"
+++ লেখা ভালো লাগছে
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৪
একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা তোমারে। ![]()
১২|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২০
সবাক বলেছেন:
বাচ্ছা পোলাপানে কিসব লেখা লিখে!!!
এখনোতো তোমার কুড়ি পারই হয় নাই ![]()
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫৫
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
কুড়ি বছর আগেই কল্পনা করে লিখে ফেললাম ![]()
১৩|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর শামীম..........
লেখাটার অনুভবে কেমন মিশে একাকার হলো প্রিয় কবির কবিতা।
"সোনালী সোনালী চিল---শিশির শিকার করে নিয়ে গেছে তারে--
কুড়ি বছরের পর সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!"
শুভেচ্ছা নিও।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইলো।
১৪|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: জনাব,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন।
রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১০
একরামুল হক শামীম বলেছেন: খেক খেক খেক
১৫|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও জীবনবাবু হইয়া যাইতেছেন ![]()
![]()
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৫
একরামুল হক শামীম বলেছেন: তাই নাকি? হা হা হা ![]()
১৬|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩৮
ভেবে ভেবে বলি বলেছেন: বাহ, ভারি সুন্দর তো! ![]()
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪
একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা ![]()
১৭|
২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৩
মমমম১২ বলেছেন: কুড়ি কুড়ি বছর =৪০ বছর পর
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা। হিসাবতো ভালোই করেছেন ![]()
১৮|
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯
কাঙাল বলেছেন: 60 bosor por paile ki korben?
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫
একরামুল হক শামীম বলেছেন: জানি না কি করবো.......
১৯|
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আমার খুব প্রিয় কবিতা ....।
লেখাটা ও ভাল লাগল
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬
একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা তোমাকে।
২০|
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০
হেমায়েতপুরী বলেছেন:
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি...
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৯
একরামুল হক শামীম বলেছেন: হু, যদি দেখা হয়......
২১|
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
অনন্ত দিগন্ত বলেছেন: কথাগুলো যখন সত্যি হয়, তখনকার অবস্হা কেমন হয় কল্পনা করতে পারো ভাই ?
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪০
একরামুল হক শামীম বলেছেন: সত্যি হলে না হয় আরেক্টা পোস্ট দিবো ![]()
২২|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৯
বরুণা বলেছেন: শামীমেন্দ্রনাথ ঠাকুর কেমন আছেন?
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭
একরামুল হক শামীম বলেছেন: আরে তুমি! খবর কি? আমি ভালো আছি।
২৩|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২১
উদাসী স্বপ্ন বলেছেন: কবি কবি ভাব, মাগার নায়িকার অভাব!
মামো, ঘটক পাখী ভাইরে ডাইক্কা আনো! পোলাডার একটা হিল্লা করতে হয়!
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
কিন্তু বড় ভাইদের রেখে কিভাবে এই শুভকাজ করি? ![]()
২৪|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৫
মেহবুবা বলেছেন: অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম ।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
একরামুল হক শামীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
২৫|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩
সৌরভ সাখাওয়াত বলেছেন:
"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
আমার খুব প্রিয় আর খুব মন খারাপ করা একটা কবিতা।
দিলাতো মনটা খারাপ করে !!
তোমারে মাইনাস দিমু না প্লাস দিমু ভাবতাছি !
ভালো লাগছে।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২
একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা নেন ![]()
২৬|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪
মনপুরা বলেছেন: কুড়ি বছর......................
লেখাটা ভাল হয়েছে।
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৬
একরামুল হক শামীম বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
২৭|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১
আবু সালেহ বলেছেন: ভাবলাম আলো - অন্ধের ২য় পর্ব মনে হয় এতদিনে ড্রপ করছে
মাগার একি দিলা....
সোনালী সোনালী চিল---শিশির শিকার করে নিয়ে গেছে তারে--
কুড়ি বছরের পর সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!"
এতদিন মিয়া বাইচা লও.....
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫১
একরামুল হক শামীম বলেছেন: দেখি বাঁচতে পারি কি না!
ধইন্যাপাতা ![]()
২৮|
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭
তারার হাসি বলেছেন:
"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!"
যদি দেখা হয় আর একবার !
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
একরামুল হক শামীম বলেছেন: হুমমমম
শুভেচ্ছা রইলো আপু।
২৯|
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:০৫
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: *** "জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
তখন আবার যদি দেখা হয় তোমার আমার! "
ভালো লাগলো অনেক! ![]()
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:৪০
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে। ![]()
৩০|
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আচ্ছা কুড়ি বছর পরে দেখা হয়ে কি হবে!
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭
একরামুল হক শামীম বলেছেন: দেখা হয়ে কি হবে জানি না....আগে তো দেখা হোক!
৩১|
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আইচ্ছা
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫২
একরামুল হক শামীম বলেছেন:
![]()
৩২|
১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভাল লেগেছে...।
১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৩|
১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
চাঙ্কু বলেছেন: ২০ বছর পরে দেখা হইলে তুমারে কইপো "বুইড়া বেটা "
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১১
একরামুল হক শামীম বলেছেন: খেক খেক ![]()
চাঙ্কু পাঙ্কুর খবর কিতা?
৩৪|
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১৩
চাঙ্কু বলেছেন: খপর কুনু মতে আছে আরকি !!!!
ঊম্মাদ , হিরু সপাই মিলে আড্ডাও। তুমাদের মাইনাস
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮
একরামুল হক শামীম বলেছেন: আড্ডা আর খাওয়া, এইতো জীবন। খেক খেক খেক
৩৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮
রিমি (স. ম.) বলেছেন: দুঃখ দুঃখ লাগছে। ![]()
তবে দুঃখ লাগলে বুঝে ফেলি যে ভালও লেগেছে। ![]()
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮
একরামুল হক শামীম বলেছেন: বুঝে ফেললেই হয়। ![]()
অ.ট.
আজকেই আপনার নামের (স. ম.) অংশটুকু নিয়ে একজন ব্লগারের সাথে আলাপ হলো।
আচ্ছা স. ম. দিয়ে কি হয়?
৩৬|
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৫
রিমি (স. ম.) বলেছেন: স. ম. মানে সাবরিনা মোস্তফা। আমার সার্টিফিকেট নেইম। ![]()
কিন্তু অ.ট. আবার কি?
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: ও আচ্ছা ![]()
অ.ট. মানে অফটপিক।
অ.ট.
আপনার বেকার জীবন এখনো কন্টিনিউ করছে?
৩৭|
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬
সুনীল সমুদ্র বলেছেন:
"এভাবেই কতো কতো মেঠো পথ মিশে যায় পথিকের পথচলায়! সময়ও পাল্লা দিয়ে মিশে অতীত আর বর্তমানের সাথে। ভবিষ্যৎগুলো সাদা মেঘের মতো আকাশে ভেসে ভেসে মিশে যায় বর্তমানের সাথে। জীবনের কুড়ি কুড়ি বছর পার হয় এভাবেই।...."
ভালো লাগলো। তবে এই মূহুর্তে সাথে চকলেট নাই।.... খাওয়ানো যাচ্ছে না...!
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৫
একরামুল হক শামীম বলেছেন: তাহলে চকলেট পাওনা রইলো ![]()
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
৩৮|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০২
রিমি (স. ম.) বলেছেন: হুঁ এখনও বেকার অবস্থায় আছি।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৪
একরামুল হক শামীম বলেছেন: হুমমম
৩৯|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮
একরামুল হক শামীম বলেছেন: হুমমম।
কেমন আছে সাঁঝু ভাই?
৪০|
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৫
রুখসানা তাজীন বলেছেন:
এখানেই পাবো খুঁজে ভাগিনারে,
শকুনের পতনে, উন্মাদনার স্রোতে
ভাসিয়া গিয়াছে যে তোমাদের মাঝারে
শত বছরের ওপারে সে ধবল বকের
মতো শুভ্র পটে আঁকছে জীবনের ছবি।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫১
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
খালা কেমন আছ?
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৯
আলী আরাফাত শান্ত বলেছেন: আগে বাইচা লও ২০ বছর!