নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহাম্মেদ

তানভীর আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

অন্ধ আকুতি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সেদিন তোমাকে দেখেছি । জানালা দিয়ে তোমার ঘরে রৌদ আসতেই , আয়নায় তোমার ছবিটা স্পষ্ট হয়ে উঠেছিল । তোমাকে বেশ ভালই লাগছিল। জা ন আমার ও এখন আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে।কিন্তু যখনি চোখ মেলে তাকাই , ঘরটা অনেক অন্ধকার মনে হয় । শত চেষ্টা করে যখন জানালাটা খুজে পাই, তখন দেখি বাহিরে ও আলো নেই । সব আলো তোমাকেই সাজাতে ব্যাস্ত । অন্ধকার আমাকে ছাড়ে না , হয়ত আমার গল্পগুলো অনেক রাতে লেখা হয় বলেই ।

আমি জানালা খুলে অপেক্ষা করি ।হঠাত্‍ এক টুকরো আলো আমার দিকে আসে। আমি আনন্দে সবগুলো জানালা খুলে দেই। অনেক প্রতিক্ষার পর ঘরটা কিছুটা আলোকিত হয়।ঠিক তখনি তাকিয়ে দেখি আমার ঘরে আর আয়নাটা নেই। কে যেন চুরি করে নিয়েছে । আমার কাছে এখন অনেক আলো আছে , তবুও নিজেকে দেখতে পাই না ।

আমি আমার আয়নাটা ফেরত চাই। আমি নিজেকে দেখতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.