| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র ৫ফিট ৭ ইঞ্চির মানুষ আমি । এতকিছু বুঝি না। শাহবাগের এই সব দাবী দেখে আমার একটা ছোট দাবী আছে- পার্লামেন্টে মুক্তিযোদ্ধা কোঠাতে ৫৫% আসন বরাদ্দ করা হোক । এবং এইক্ষেত্রেও মুক্তিযোদ্ধার সাথে সংযুক্ত ছেলে- মেয়ে, বউ, ছেলের বউ, বাড়ীর কাজের মানুষ, প্রতিবেশী , পরিচিত তরকারীওয়ালা , এলাকার কুত্তা -বিলাই সবাইকে সুযোগ দেয়া হোক।
পুনশ্চঃ আমরা আসলে আমাদের সূর্য সন্তান মুক্তিযোধাদের আর কত অপমান করতে চাই ? সরকার তাদের দিকে খেয়াল না রাখার কারনে ক্ষুধার কষ্টে তারা আত্মহত্যা করে- সরকার পরিচালিত কোন অনুষ্ঠানে তাদের প্রবেশাধিকার নাই । কিন্তু স্বাধীনতা পরবর্তী যে মেধাবী মুখগুলি সূর্য সন্তান রুপে বাংলাদেশের উন্নতি করতে পারত- তাদের আমরা কোঠার জন্য সুযোগ দিচ্ছি না। আমার মনে হয় না- সত্যিকার মুক্তিযোদ্ধারা এই রকম যুক্তিহীন নীতির জন্য দেশ স্বাধীন করেছিল ।
২|
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩
মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ পুণঃবাসন করা হউক
কিন্তু সাধারন শিক্ষার্থীদের স্বপ্ন কেড়ে মুক্তি্যদ্ধার সন্তানদের দেয়া থেকে অবিলম্বে সরকারকে বিরত হওয়া উচিৎ।
৩|
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮
সাদরিল বলেছেন: প্রথম প্যারাটা পড়ে মজা পেলাম, তবে দ্বীতিয় প্যারার সাথে কঠি সহমত
৪|
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯
তৃানভীর বলেছেন: আপনাদের ঝাড়ি খাওয়ার জন্য মানসিক ভাবে রেডি ছিলাম। কিন্তু মনে হচ্ছে এই যাত্রায় বেচে গেলাম ......
৫|
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৯
েশাভন আহমেদ বলেছেন: বাংলাদেশের কত % লোক মুক্তিযোদ্ধা জানতে চাই। আমরা পানিতে ভাইসা আইছি?
৬|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
নিরবতা বলেছেন: আমার বাবার ডিগ্রী দিয়ে যদি আমার চাকরী না হয়, আমার বাবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটে আমার কেন চাকরী হবে? সুবিধা যা দেবার বাবাকে দেয়া হোক।