| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভির হাসান
আমি সেই হত ভাগা, আমি সেই নত মুখ, নিরবে ফিরে যায়, অভিমানে ভেজা চোখ।
আমি যে সকল কবিতা লিখি তার একটা বিশেষ মজা আছে। তাজা কয়লার সেকা সুস্বাদু কাবাবের মতো স্বাদ আমার কবিতার। নাকে ঘ্রাণ লাগলেই খাওয়ার ইচ্ছে জাগ্রত হয়। মুখের আগায় লালারা এসে অভ্যর্থনা করার জন্য জটলা পাকাতে থাকে। কবিতা রান্নার কাজটি আমই চমৎকারভাবে করে থাকি। কড়া পাকের, খাড়া পাকের নরম গরম মৃদু মিহি সব ধরনের কবিতা রান্নায় আমার হাতযশ আছে। রান্নার কাজটি আমি এত ভালোভাবে করতে পারি যে আপনারা আমার বাবুর্চিগিরির তারিফ করবেন। আমি এক হাতেই কবিতা রান্নার যাবতীয় কঠিন কর্ম সম্পাদন করি। আনাড়ি লোকের স্পর্শদোষে আমার হেশেলের কোনো রকম অপযশ ঘটে, সে আশঙ্খায় কোনো ধরনের সহকারীর সহায়তা গ্রহন করা থেকে বিরত থাকি। রসুই ঘরের যাবতীয় কাজ-ধোয়া মোছা কোটা বাছা মায় কড়াই উনুনে চাপানো পর্যন্ত সব-একা আমাকেই সারতে হয়। মাঝে মাঝে হাঁফ ধরে যায়। উপায় কী! তৈরি জিনিসের মান ধরে রাখতে হলে এটুকু কষ্ট তো স্বীকার করতেই হবে।
বিস্তারিত Click This Link
©somewhere in net ltd.