| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য
হয়ে অভিমানে
আত্মহত্যা করলেন এক স্কুলছাত্রী।
নিহত আকলিমা বেগম বন্যা (১৮)
সিলেট ওসমানী নগর থানার
গোয়ালাবাজার সংলগ্ন দাসপাড়ার
মৃত আতিক মিয়ার মেয়ে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার
দিকে আত্মহত্যা করে সে।
নিহত বন্যার স্বজনদের
বরাত দিয়ে গোয়ালাবাজার
বনিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন জানান,
ওসমানী নগরের
গোয়ালাবাজার আদর্শ উচ্চ
বিদ্যালয় থেকে মানবিক
বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল বন্যা।
ফেল করার খবর নিয়ে স্কুল
থেকে বিকেলে বাড়ি ফেরার পর
ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বন্যা।
বাড়ির লোকজন ডাকাডাকি করে তার
কোনো সাড়া শব্দ না পাওয়ায়
দরজা ভেঙে বন্যার নিথর দেহ
ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।
পরে আত্মীয়-স্বজনরা
তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানী নগর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
জুবের আহমদ জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বজনরা ঝুলন্ত অবস্থায়
দেখে বন্যাকে উদ্ধার
করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
http://Www.facebook.com/tanvirranajuwelbd
©somewhere in net ltd.