নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইকেল মেকানিক

ফাহিম হোসেন চৌধুরী

আমি একটা পচা ছেলে ।তবে মাঝে মাঝে কিছু ভাল কাজ করে ফেলি।মাঝে মাঝে কিছু অসাধারন কিছু করে ফেলি যদিও আমি সাধারন মানুশ।আমি আমার সাইকেল কে সবচেয়ে বেশি ভালবাসি।আর কি বলব !কিসু তো পাইতেসি না।ইয়াহু!!!ইউরেকা! পাইসি..এই পৃথিবী বিশাল একটা গোল আলু এবং তার উপর আমি ছোট একটা গোল আলু । :D

ফাহিম হোসেন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিরহের চিঠি

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

প্রিয়সখী ত্রিয়ামা,
নিষ্প্রাণ নগরীতে আলোর হাতছানি দিয়ে
ছুটছিলাম স্বপ্ন কুমারীর দেশে।
ছুটছি আমি ছুটছি।প্রণয়ের টানে,
নাকি আবেগের টানে জানি না।তবে বলতে পারি,
মায়ার টানে ছুটছি।হঠাৎ চোখ ঘোলা হয়ে এল।
এলো চোখের সামনে কঠিন বাস্তবতা।চোখের জল
ঝরছে নাকি কপালের ঘাম
পড়ছে বুঝতে পারছি না।
তবে জলটা ক্যাকটাসের কাঁটার মত কস্ট
দিচ্ছে যার কোনো শেষ নেই।অনেক দূরে, অনেক
দূরে ছুটছি আমি নিজের সাথে যুদ্ধে হেরে।
ত্রিয়ামা তুমি কোথায়? কোথায় তুমি?।
টিনশেড দোতলা দালান যেমন ছিল তেমনি আছে।রঙ
এখনো লাগেনি তার দেয়ালে।দিনের সূর্য বিদায়
নিচ্ছে।প্রকৃতি রূপ বদলাচ্ছে সেই
দালানের মানুষগুলোর মত।শুধু আমিই যেমন
ছিলাম তেমনই রয়ে গেছি।হয়তো অনেক
বেশি ভালবাসি তোমাকে তাই-ই
অথবা স্বার্থ মায়ার মোহে আমি মত্ত।সবই
কি শেষ? জানি না।মনের কালো আকাশে বারবার
কেমন যেনো আর্তনাদ হচ্ছে,মনে হয়
যেনো কোনো প্রলয় আসছে।আমি ধ্বংস
হচ্ছি,ধ্বংস হচ্ছি আমি প্রতিনিয়ত।
ইতি
তোমারি অমিয়

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ++++++

ত্রিয়ামা নামটার বিশেষত্ব কি ?

ভালো থাকবেন :)

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

ফাহিম হোসেন চৌধুরী বলেছেন: এই নামের কোনো বিশেষত্ব নেই।এই নাম নিছক আমার কাল্পনিক রাজকন্যার নাম ছাড়া আর কিছু নয় :)
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.