নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই শহরে আমিও দেখি ইট পাথরের স্বপ্ন ,

রাহাত আহমেদ

ভবঘুরে...কখনো নেশায় চুর কখনো স্বপ্নে বিভোর....

রাহাত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

রাতের তারার মতো নিঃসঙ্গ আমার প্রেম

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮

আমি তোমার দেয়া ব্যাথা রেখেছি যতনে

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম

তুমিহীনা এই হৃদয়

যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।

আমি তোমার দেয়া ব্যাথা

রেখেছি যতনে ....।

মেনে নিয়ে তোমার সব অভিযোগ

হয়েছি একা

মাঝে মাঝে কিছু পুরোনো সুখের

সাথে হয় দেখা

তবু ভালোবাসি শুধু

তোমাকেই গোপনে ...।

মেনে নিয়ে তোমার সব অনুরাগ

রয়েছি দুরে

মাঝে মাঝে কিছু পুরোনো স্মৃতি

আমাকে যায় পুড়িয়ে

তবু ভালোবাসি শুধু

তোমাকেই গোপনে ...।

রাতের তারার মতো

নিঃসঙ্গ আমার প্রেম

তুমিহীনা এই হৃদয়

যেন কষ্টের এক ভাঙা ফ্রেম..।



আমি তোমার দেয়া ব্যাথা

রেখেছি যতনে ....।



মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০২

রাশেদ বলেছেন: ভালোই।

কোন মিজান? ওয়ারফেজের?

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৬

রাহাত আহমেদ বলেছেন: হ ..আমারও ভালো লাগছে ।সব সময় ওর হেভী মেটাল শুনেছি ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯

সামিয়া বলেছেন: সু্ন্দর গান ....ডাউনলোড করলাম ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯

রাশেদ বলেছেন: এই বেটার এক্টাই গান শুনছি, স্রোত আল্বামে। ঐটাই মনে হয় প্রথম গান ছিলো। ওয়ারফেইজে ওর গাওয়া গান শুনা হয় নাই।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: ওয়ারফেইজে ওর 'মৃত্যু এলিজি' গানটা শুইনো ভালো লাগবে ।। @ড়াষু

তবে মিজানের উচ্চারন নিয়া আমার আপত্তি আছে --

"ছকাল থেকে রাত্রি
ছময় কাটে না যে
....জীবন আমার ছুধুই যেন কছটের হাহাকার
ছব নেছার বড় নেছা কছটের মাদকতা
---হতাছা"

@রাহাত - গানটা ভালোই ... ধন্যবাদ আপনাকে (মিজানের উচ্চারন এখনো সেই আগের মতই ... 'শুদু' )

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩

রাহাত আহমেদ বলেছেন: সমস্যাটা ওর এখানেই মনেহয় ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০

রাশেদ বলেছেন: @ বিমা।...আইচ্ছা শুইনা দেখুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.