| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাসবীর আহমাদ
অনুল্লেখ যোগ্য চরিত্র হলেও সততায় আই এস ও সার্টিফাইড! :)
৪ লাখ রুপির ব্যাগ নিয়ে পালাল কুকুর
থানায় কুকুরের নামে অভিযোগ করেছেন ভারতের এক ব্যবসায়ী। অভিযোগ গুরুতর। কুকুরটি ওই ব্যবসায়ীর ব্যাগভর্তি অর্থ মুখে করে নিয়ে পালিয়েছে। অর্থের অঙ্কটাও নেহাত কম নয়। একেবারে চার লাখ রুপি! খবর বিবিসির।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের রাজধানী পাটনার গোপালগঞ্জ গ্রামে। ব্যবসায়ীর নাম নকচাঁদ মিয়া। কুকুরের বিরুদ্ধে পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে নকচাঁদ মিয়া বলেন, তিনি রুপিভর্তি ব্যাগটি বিছানার ওপরে রেখে কাছাকাছি একটি পানির কলে মুখ ধুতে গিয়েছিলেন। এ সময় হঠাত্ বেওয়ারিশ কুকুরটি ঘরে ঢুকে পড়ে। আর রুপিভর্তি ব্যাগ নিয়ে দেয় ভোঁ-দৌড়। অগত্যা কুকুরটির পেছন পেছন ছোটেন অর্থের মালিকও। শেষ পর্যন্ত বাড়ির কাছের রাস্তায় এক লাখ ৪০ হাজার রুপি খুঁজে পান তিনি। কিন্তু বাকি অর্থ আর পাননি।
তবে পুলিশ কর্মকর্তা দেবেন্দ্র প্রসাদ যাদবের ভাষ্য, জেনে-বুঝে এমন কাজ করেনি প্রভুভক্ত ও সত্প্রাণী হিসেবে পরিচিত কুকুর। হয়তো সে ক্ষুধার্ত ছিল আর ভেবেছিল ব্যাগের মধ্যে খাবার রয়েছে। নকচাঁদ মিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে পুলিশ কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগই যথেষ্ট। কুকুরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রশ্নই ওঠে না।
নকচাঁদ মিয়ার দাবি, তাঁর ছেলে বিদেশে কর্মরত। সেখান থেকে বাবাকে জমি কেনার জন্য অর্থ পাঠিয়েছিল সে। আর সেই অর্থ নিয়ে গেল কিনা বেওয়ারিশ এক রাস্তার কুকুর।
এদিকে গোপালগঞ্জ গ্রামের সবাই এখন রাস্তায় নেমেছে টাকার খোঁজে। তবে পুলিশ বলছে, ব্যাগের ভেতরে খাবার না পেয়ে সম্ভবত কুকুরটি সেটি দূরে কোথাও ছুড়ে ফেলেছে।
(প্রথম আলোর অন লাইন নিউজ কপি)
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
তাসবীর আহমাদ বলেছেন: গালি নয়-আসুন গলাগলি করি
![]()
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
ইমুব্লগ বলেছেন: নিশ্চই ঐ কুত্তার শরিরে লুটেরা ছাত্র লীগের জিন আছে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
তাসবীর আহমাদ বলেছেন:
![]()
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: রুপিভর্তি ব্যাগটি বিছানার ওপরে রেখে কাছাকাছি একটি পানির কলে মুখ ধুতে গিয়েছিলেন
ট্যাকা তাইলে আর কার হারাইবে?
৪|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
আয়রন ম্যান বলেছেন: হায়রে অবশেষে কুকুরও ছিনতাই শুরু করলো!!
৫|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
মেটাল বলেছেন: ছাত্রলীগ ইন্ডিয়া তে ও আকাম কুকাম চালু করসে
৬|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
তুষার ২১ শে নভেম্বর বলেছেন: আয় আয় তু তু তু
৭|
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
ক্ষুধিত পাষাণ বলেছেন: কুকুরটা সম্ভবত ছাত্রলীগ করে ![]()
৮|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
রাসেলহাসান বলেছেন: হা হা হা হা ব্যাপুক বিনুদুন পাইলাম।।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
রাতুলবিডি২ বলেছেন: শালার কুত্তা !
আস্ত কুত্তার বাচ্চা !
( বলগ জীবনের প্রথম গালি দিলাম, রিপোর্ট কইরেন না প্লীজ )