নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্যটলার

ট্যটলার › বিস্তারিত পোস্টঃ

চিন্তা ২

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

কত

রূপে নিজেকে সাজাতে ইচ্ছে করে প্রতি দিন !

আজ না হয় কাল শুরু করব বলে শুরু

করা হয়না । টিভিতে যখন দেখি খুব

সুন্দর স্বাস্থ্যবান পুরুষ , যার

দেহে ভাজের অভাব নেই , তখন্ִি মনস্থির করি কাল থেকেই

খাঁটের নীচে পড়ে থাকা ৫

কেজি ওজনের ডাম্বেল

গুলো কাজে লাগাবো ! কিন্তু কষ্টের

ভয়ে আর শুরু করা হয়না । প্রতিদিন

সকালে উঠে ব্যায়াম করার কথা কেনা ভাবে ? আমিও ভাবি ,

মনে মনে নীল আকাশের

নীচে দামি স্পোর্ট সু পড়ে দৌড়াই ,

কিন্তু কোনো দিন

সেইটা করতে পারলামনা । আমার

নিজের ঘরেই একটা গিটার আছে , কিন্তু তার ছিড়ে পড়ে আছে এক

বছরের চাইতেও বেশি সময় ধরে , কত

শখ করে আম্মুর কাছ

থেকে বলে কয়ে গিটারটা কিনেছিলাম ,

৫০০ টাকা মাসিক বেতনে এক বড়

ভাইয়ার কাছে ২ মাস গেছিলাম , দিন রাত টুং টাং করে ব্যান্ড টিম খুলেই

ফেলছিলাম স্বপ্নে ,

মনে মনে ভাবতেছিলাম

স্টেজে আর্টসেলের গান কভার

করতেছি ! ধুর কোই কি ? কিছুই

হলো না ।

ছোট বেলায় খুব বই পড়ার

নেশা ছিলো । ছোট ছোট গল্পের বই

জমাতাম । গোয়েন্দা উপন্যাস

থেকে শুরু করে প্রেমের উপন্যাস সব

পড়ে ফেলতাম , আর ভাবতাম বড়

হয়ে একটা বই এর দোকানে পার্ট টাইম জব করবো , তাতে ঐ দোকানের

সব বই বিনামূল্যে পড়ার সুযোগ

পাবো । কিন্তু আস্তে আস্তে যত বড়

হতে থাকলাম , তত ব্যস্ততার

ফাঁকে বই পড়ার

অভ্যাসটা হারিয়ে ফেল্লাম । বড় হয়ে পেয়ে গেলাম ফ্রী বই

পড়া সুযোগ ( পি ডি এফ ফাইলের

বই ) । কিন্তু এখন

কম্পিউটারে হাজারের মত পিডিএফ

ফাইল পড়ে আছে , পড়ব পড়ব

বলে পুরো কম্পিউটার সারা দিনে দশবার চক্কর

মেরে আসি , কিন্তু ঐ পিডিএফ আর

পড়া হয়না । বই এর হার্ড কপিও

কিনি বাজার থেকে , কিন্তু

সেগুলোও থাকে ভাজবিহীন !

সব কিছু নিয়েই খোদা আমার আগ্রহ

দিয়েছেন কিন্তু

ইংলিশে একটা প্রবাদ আছেনা ?

''জ্যাক অফ আল ট্রেডস , মাস্টার

অফ নান '' সব কাজেই

করি তবে কোন জাজেই পঁটু নয় । আমার দশাও সেইটাই ।

মাঝে মাঝে রাত জেগে খাতা কলম

পুরাতন ডায়রী নিয়ে বসি , জীবনের

লিখিত

গল্পগুলো পড়ে ভাবি ''আচ্ছা আমি এই

ধরায় কি করতে এসেছি ? '' '' আমার কি করতে ভালো লাগে ? '' । বড় বড়

মানুষ গুলোর জীবনী পড়ে এইটুকু

বুঝছি তারা যা ভালো লাগতো তাই

করতো ! আর তাদের ভালোলাগার

সেক্টরেই তারা মহান ।

''নিজেকে প্রশ্ন করি আমার কি করতে ভালো লাগে ? '' উত্তর

আসে '' খেতে ভালো লাগে '' ,

নিজেকে বলি '' প্রোডাক্টিভ

কি করতে ভালো লাগে ? '' উত্তর

আছে '' বিশাল

ভূড়ি না বানিয়ে কি ভাবে মজার মজার সব জিনিস আনলিমিটেট

খাওয়া যায় ।

মহামানবরা চাকুরী করে মহামানব

হন নাই , তাই আমিও ভাবি নিজ

উদ্যোগে কিছু

নিয়ে ঝাপিয়ে পড়তে হবে ।

পরক্ষনেই

বুঝি এইটা করা অতটা সহজ নয় । দেখা গেছে সব মহামানবরা কষ্টের

মধ্যে দিয়ে গেছেন , কেউ ছোট

বয়সে এতিম হয়েছেন , কেউ স্বজন

হারিয়েছেন , কেউ সুযোগ

পাননি একেবারেই । কিন্তু

আমারতো কিছুই হয়নি , আমার সব আছে , আমার জীবনটা সহজ সুন্দর ,

তাই বুঝি আর মহামানব

হোয়া গেলোনা ! আবার ভাবি আচ্ছা ?

আমি তাদের মত হতে চাইছি কেনো ?

বড় মানুষ হবার প্রধান শর্ত ই

তো হোল কাউকেই অনুসরন করা যাবেনা । আবার ভাবি ,

আচ্ছা আমি বড় মানুষ হতেই

বা চাইছি কেনো ? নিজের

নামটাকে স্বরণীয় করে রাখতে?

সমাজ আমাদের

সামনে একটা করে মডেল রেখে দিচ্ছে কেনো ? সমাজ

কেনো চাপ দিচ্ছে সবাইকে বড়

হোতে ? আচ্ছা ধরলাম আমি খুব বড়

মানুষ হলাম অনেক খাটাখাটনি করে ,

জীবনটাকে পিষে পিষে রস বের

করে , তো আমি জীবনটা উপভোগ করবো কখন ? আচ্ছা আমি জে বড়

মানুষ হয়ে স্বরণীয় হলাম ? হাজার

বছর পড়

কি আমাকে মনে রাখবে কেউ ? ধুর ,

আমি কিছুই হবনা , লাভ কি ?

ডায়রী , খাতা , কলম বন্ধ

করে রাখি । ভাবি জীবনটা উপভোগ

করবো , দেশ ঘুরে দেখব , পড়ব ,

জানব , জানাবো , ঠুশ

করে মরে যাবো , কারো কষ্টের কারণ

হবনা , এই জীবনাও খারাপ না আর এইটাই সহজ । তবে খাছের সব সুযোগ

গুলো কাজে লাগানো উচিৎ যেমন

ব্যায়াম করা , গিটার শেখা , ব ই

পড়া , এই সব তো করাই যায় । বড়

মানুষ হতে হবেনা , আমি কঠোর

পরিশ্রম দিয়ে যাই করবো , তা যদি আমার বিবেকের

মানদন্ডে পাশ করে যায়

তবে আমি নিজের কাছেই মহামানব ,

আমি জীবনটা উপভোগ করছি , আর

আমি নিজের কাছেই মহামানব

হতে চাই , কেউ আমাকে না চিনলেও চলবে ।



( আমার মত অলস মানুষদের

চিন্তাতো এগুলোই ? না ? )

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

ম্যাকাফি বলেছেন: ঠিকই বলেছেন আপনি
অলস মানুষের মনে অনেক কছিু করার ইচ্ছা থাকে
কারন তারা যে অলস।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

ট্যটলার বলেছেন: হুমায়ূন আহমেদের কোন এক বই এ পড়ছিলাম একটা ছড়া , মনে নেই , অনেকটা এরকম '' অলসের মাথায় কিলবিল করে আইডিয়া , পিপিলিকা বলে চল ভাই তারে খাই গিয়া '' । আপনাকে ধন্যবাদ

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
অনেক কিছুই আমার সাথে মিলে গেলো....

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

ট্যটলার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে । আমাদের স্বপ্ংুলো পূরন হোক , এই কামনা করি ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: মজার কাব্য মহামানব ভাইয়া।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.