| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব্বইয়ের দশকে ঘুর্নিঝড়ের পর উপকুলীয় বনাঞ্চল কর্ম সুচীর আওতায় এটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়।এ বনাঞ্চলটি চট্টগ্রাম শহরের পশ্চিমদিক হতে শুরু হয়ে ক্রমশ উত্তরদিকে বিস্তৃত হয়ে ফেনীর সোনাগাজি পর্যন্ত গিয়েছে।অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই ম্যানগ্রোভ ফরেস্ট বা প্যারাবন।
যারা কখনো সুন্দরবন যায়নি,তারা এখানে এলে সুন্দরবনের কিছু নিশানা পাবেন।সুবিস্তৃত শ্বাসমুল সমৃদ্ধ বন,আরও কয়েক জাতের গাছ এই বনটিকে বৈচিত্র দিয়েছে।বনবিভাগ বনটির পরিচর্যায় নিয়োজিত আছে।
আমরা আজকে বনটিতে যাই,বনটির ভেতরে অনেকটুকু আমরা ঘুরে আসি।মনে হয় রুপকথার কোন রাজ্যে ঘুরতে এসেছি।আরও অনেক পর্যটককে ঘুরতে দেখলাম।বনের প্রান্ত যেয়ে সাগরে মিসেছে।সেখানে অসংখ্য জেলে নৌকা এসে ভীড়েছে তাদের ধরা মাছগুলো নিয়ে।অনেক পর্যটক সেখান থেকে সুলভে তাজা মাছ ক্রয় করছে।আমরাও মাছ কিনলাম।
একটা ১২-১৩কেজি ওজনের সামদ্রিক মোহনার পাঙ্গাস মাছ উঠেছিলো আমি তার দাম ২০০০টাকা পর্যন্ত বললাম,তারা দিলোনা।এবার একটা কোরাল মাছ দেখলাম ৯-১০কেজি হবে,এটিকেও তারা ৪৫০০টাকা বললো,পাঙ্গাসটি বললো ৩৫০০টাকা।হতাশ হয়ে শুধু ফটো তুলে ক্ষান্ত হলাম।এরমাঝে পর্যটকরা এগুলোকে নিয়ে প্রায় নিলামে নেমে পড়লো,বুঝলাম এটি আর আমার কপালে নাই,তাই সড়ে পড়লাম।
গোধুলীবেলায় আমরা সেখান থেকে রওয়ানা দিলাম।জায়গাটি বেশ সুন্দর তাই ঠিক করলাম আবার আসব।পাঠকরাও আসবেন,আমন্ত্রন রইলো।কিছু ছবি দিলাম।
![]()
![]()
![]()
ফিলিংসে আছে
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1303584480_12-SDC11829__1600x1200_.JPG
বৈশাখের দাবদাহে বিশ্রামরত বনকর্মী
গোধুলীলগ্নে বাড়ী ফেরা
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৭
তৌফিকতুহিন বলেছেন: আপনি হালিশহর ফইল্লাতলি বাজার গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে।আপনাকে ধন্যবাদ।
২|
২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫৩
মিন্ট বলেছেন: ভাই, জটিল জায়গা দেখাইলেন- যাওন লাগবো
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪৪
তৌফিকতুহিন বলেছেন: যান ভাই।জায়গাটা খারাপ না।ধন্যবাদ।
৩|
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১৯
আলো-ছায়া বলেছেন: ভাই কি হালিশ`হরের নাকি?আমি বি ব্লকের ।এখন ঢাকায় আছি।
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৮
তৌফিকতুহিন বলেছেন: না কাছাকাছি।আপনাকে ধন্যবাদ।
৪|
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪
তারার হাসি বলেছেন:
অনেক সুন্দর একটি এলাকা।
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪১
তৌফিকতুহিন বলেছেন: হ্যা ভাই।ভালো ছবি তেমন দিতে পারি নাই।এইকটি ছবি দেওয়ার পর সামু তে প্রব্লেম দিতাছে।
৫|
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৯
বিডি আইডল বলেছেন: গেছিলাম মনে হয়..
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪৩
তৌফিকতুহিন বলেছেন: ধন্যবাদ
৬|
২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৫
অাল অামীন বলেছেন: অসাধারণ ! আরও কিছু ছবি দিন এবং ওখানে যাবার লোকেশনটা দিয়ে দিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯
নোমান নমি বলেছেন: ভাই আমার বাসা কে ব্লকে।থাকি ঢাকায়।কিভাবে যেতে হয় বলে দিন।ঢাকায় যাওয়ার আগে ঘুরে আসবো।