নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিকতুহিন

আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল।

তৌফিকতুহিন › বিস্তারিত পোস্টঃ

চিরকুমার ব্রত।(অনু গল্প)

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৫

আসলে আরেঞ্জ বিবাহে কত রকম যে ঝামেলা,দুই পক্ষ পরস্পরকে যেভাবে ক্রস এক্সাম করে।কেউ কাউকে এতোটুকু ছাড় দিতে নারাজ।যেনো বিয়ে নয় ব্যবসায়িক চুক্তি হচ্ছে।মেয়ে পক্ষ চায় ১৫-২০ ভরি স্বর্ন,বর্তমানে যা যোগার করা দূঃস্বপ্নের মতো।ছেলে পক্ষ চায় ২০০০ মানুষকে খাওয়াতে,যাতে কনের বাপের ভিটায় পরবর্তীতে ঘুঘু চড়ে।কারোর প্রতি কারো এতোটুকু মায়া নাই।



তেমনি এক কনে দেখায় বন্ধুদের নিয়ে গিয়েছিলাম।হায়,বন্ধু তো নয়,কতগুলো হাভাতে নিয়ে গিয়েছিলাম।তারা বুদ্ধি দিলো মেয়েকে পীটস্টপ এ দেখ,কারন কমদামী রেস্টোরেন্টে গেলে তোর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে।আমি কি জানতাম তারা আমাকে সেলাই করার বুদ্ধি করেছিলো।আমি তাদের বারবার বলেছি,তোরা ৫হাজারের মধ্যে খরচ করবি।যথারীতি মেয়ের সাথে কথা বলতে বসলাম।তারা বলল,তোরা দুইজন কথা বল।আমরা দূরে বসে অর্ডার দিই।এর পর তারা পিটস্টপকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্পত্তি মনে করে যেটা করেছে,আমি এতিমের মত দূর হতে তাদের শুধু দেখেছি।আর বোবার মত তাদের বোঝাবার চেস্টা করেছি,এবার তোঁরা ক্ষান্ত দে।আল্লাহর গজব পড়বে তোদের উপর।আর এসব নালায়েকরা আমার দিকে মুখভর্তি খানা নিয়ে হাসিমুখে যেভাবে তাকিয়েছিলো,আমার ভিতরে তাদের জন্য ভয়ানক সব পরিনতি ভেসে আসছিলো।একজন তো হাঃ করছে আর আমি দেখলাম কি তার গলা পর্যন্ত খানা লোড করা।



এবার মেয়ের কথা বলি,সে আমাকে বলে দেখেন আমি খুব স্পস্টবাদী।এবার বলেন আপনারা কি ভাড়া বাড়ি না নিজের বাড়িতে থাকেন?আমি বললাম,কেনো ভাড়াটিয়া হলে কি কোন ক্ষতি আছে?সে বললো,আপনি কি মাইন্ড করছেন?আমি বলি,না।ব্যক্তিগত ভাবে আমার কোন বাড়ি নেই ।আমাদের বাড়ির মালিক আমার বাবা।আপনার বেতন কত?আমি বললাম,সেটা আমি বলতে চাই না।এবার বললো,আপনি কি এখানেই হয়েছেন?আমি বললাম,না না আমার আম্মা বলেছে আমি আন্দরকিল্লা রেডক্রিসেন্টে ম্যাটারনিটিতে হয়েছি।পিটস্টপে কেউ জন্মিয়েছে বলে আমি জানিনা।সে হাসলো।তারপর জানালো,বিয়ের পর সে কি কি স্বাধীনতা চায়।আমি শুনলাম এবং বললাম,ঠিকাছে,আমি আর আপনাকে বিরক্ত করবো না,আমি কি এখন যেতে পারি?



এভাবেই বিদায় নিলাম,হাভাতের দলের তীব্র আপত্তি ছিলো এভাবে বের হওয়াতে। তাদের নাকি আর কি কি আইটেম বাকি আছে। তারপর আর কি বিয়ের নাম শুনলেই আমার জ্বর উঠে।চিরকুমার থাকা ঢের ভালো।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২২

কলম.বিডি বলেছেন: আহা বেচারা! দোয়া করি খুঁজে পান আপনার মানুষটাকে। চিরকুমার থাকা কিন্তু ভয়াবহ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩২

তৌফিকতুহিন বলেছেন: দোয়ার জন্য ধন্যবাদ।ভাইরে সাধ করে কি আর চিরকুমার থাকি।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৮

শিশেন সাগর বলেছেন: +++++++++++দেখেই ডর আরো বাড়লো মাঝ মাঝে যখন ভাবি বিয়ে করতে হবে ডরে আর ঘুম আসে না

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

তৌফিকতুহিন বলেছেন: ভাইরে আমাদের যে কি গতি হবে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪

রাইসুল জুহালা বলেছেন: অবশেষে পড়লাম সময় করে আপনার লেখাটা। এটা কি সত্যি ঘটনা? এত অল্পতেই হাল ছেড়ে দিলে হবে? এ্রর চেয়ে কত বড় বড় যন্ত্রনা বিয়ের পর হাসিমুখে হজম করে ফেলতে হবে, সেই খবর আছে? :D

আপনার প্রথম প্যারাটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই সত্যি। দুর্ভাগ্য।

বাই দ্য ওয়ে, অ্যারেঞ্জড ম্যারেজে কনে বা কনেপক্ষ কর্তৃক বাড়িঘর বা বেতনের কথা সরাসরি জানতে চাওয়াকে আমি কোন অন্যায় মনে করি না। এটা তাদের অধিকার।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৩

তৌফিকতুহিন বলেছেন: সত্যি ঘটনা রাইসুল ভাই।আর অবশ্যই সে কোন অন্যায় করেনি জিজ্ঞেস করে।আমার সেটা প্রথম কনে দেখা ছিলো বিধায় দারুন ঘাবড়ে গিয়েছিলাম।তার বিবাহ পরবর্তী কি কি স্বাধীনতা এসব আমাকে বলায় আমি আসলে নার্ভাস ফিল করছিলাম।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৩

রাইসুল জুহালা বলেছেন: হা হা হা। ডোন্ট ওরি ব্রো। বিবাহিত জীবনের লক্ষ সমস্যার সামনে এগুলো কিছুই না, আবার বিবাহিত জীবনের কোটি সুখের মুহুর্তের সামনে এই লক্ষ সমস্যাগুলো কিছু না। হাল ছেড়ে না দিয়ে আবার মেয়ে দেখা শুরু করে দিন। শুভকামনা রইল।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

শিশিরের শব্দ বলেছেন: B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.