নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদ রিয়াজ

তৌহিদ রিয়াজ ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে গ্রাজুয়েশান শেষ করেন ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই, বি, এ থেকে এম, বি, এ সমাপ্ত করেন । তিনি দেশের একটি মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশানে কর্মরত আছেন । বাবার বদলীর চাকুরীর সুবাধে তৌহিদ সাতটা স্কুলে পড়েন এবং নটরডেম কলেজ থেকে ইন্টার শেষ করেন ১৯৯৬ সালে । ছোট বেলাথেকেই লেখার অভ্যাস আর ট্রাভেলিং হলো তার নেশা ।সপ্তাচর্যের অনেককিছুই এখনও দেখা হয়নি তার । কিন্ত এগুলো তার দ্রষ্টব্য গন্তব্যের তালিকায় আছে....

তৌহিদ রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

আমি সাহিত্যে নোবেল চাইনা, অনামিকা

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

আমি সাহিত্যে নোবেল চাইনা, অনামিকা - তৌহিদ রিয়াজ

লাখো মানুষের জনসমুদ্রে যখন আমার লেখা নিয়ে ভাষণ দিচ্ছিলাম,
সবাই আমাকে মুগ্ধ হয়ে শুনছিলো ,
কিন্তু আমার হৃৎস্পন্দন মুগ্ধ হয়ে একজনের উপস্থিতি টের পাচ্ছিলো
এই লাখো হৃৎপিন্ডের সিম্ফোনীতেও ,
অনামিকা আমি জানি তুমি এই জনসমুদ্রেই আছো ।
ওরা আমাকে বিশ্বের সবচেয়ে সেরা সাহিত্য পুরস্কারটাই দিয়েছে,
সবাই বলেছে-আপনার মত লেখক পাওয়া দুস্কর..
অথচ, তুমি বলেছিলে "তোমার মত পুরুষ আমি অনেক দেখেছি"

আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছি, আমার হৃদয়কে আমি টাইম বোমে রুপান্তরিত করবো,
ছড়িয়ে দেবো আমার হৃদয়ের স্পন্দনের পারমানবিক চেইন রিয়্যাকশন |
আমার হৃৎস্পন্দন ধ্বণিত হবে অসংখ্য পুরুষের হৃদয়ে, প্রতিধ্বনিত হবে হৃদয় থেকে হৃদয়ান্তরে |
কেউ জানেনা কিভাবে এই হৃৎ নিউক্লিয়ার বিক্রিয়া প্রশমিত হবে - কিন্তু আমি জানি,
তুমি যদি একবার আমার মাথায় হাত বুলিয়ে বল "স্টপ !"
আমি থেমে যাব চিরতরে,
আমি সাহিত্যে নোবেল চাইনা, অনামিকা....
আমি শুধু তোমার মুখে শুনতে চাই একটি মাত্র শব্দ -"ভালোবাসি" ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর ভালবাসার কবিতা।
অনেক ভাল লাগল।
সামুতে আপনার পথচলা হোক অনেক প্রশস্ত।
শুভ কামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

তৌহিদ রিয়াজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.