নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদ রিয়াজ

তৌহিদ রিয়াজ ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে গ্রাজুয়েশান শেষ করেন ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই, বি, এ থেকে এম, বি, এ সমাপ্ত করেন । তিনি দেশের একটি মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশানে কর্মরত আছেন । বাবার বদলীর চাকুরীর সুবাধে তৌহিদ সাতটা স্কুলে পড়েন এবং নটরডেম কলেজ থেকে ইন্টার শেষ করেন ১৯৯৬ সালে । ছোট বেলাথেকেই লেখার অভ্যাস আর ট্রাভেলিং হলো তার নেশা ।সপ্তাচর্যের অনেককিছুই এখনও দেখা হয়নি তার । কিন্ত এগুলো তার দ্রষ্টব্য গন্তব্যের তালিকায় আছে....

তৌহিদ রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

রক্তে ধরেছে ভাঙ্গন আজ

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২২

রক্তে ধরেছে ভাঙ্গন আজ - তৌহিদ রিয়াজ

রক্তে ধরেছে ভাঙ্গন আজ, নেমেছে শ্বেত কণিকার ঢল ,
ব্যাগের পর ব্যাগেও থামানো যাচ্ছেনা সে ভাঙ্গন ।
অনামিকা, তুমি এসে বললে - "আমিও একব্যাগ দেই?"
আমি বললাম – ‘না’
তুমি আমার চোখের দিকে চেয়ে আছ…

আমার হৃৎপিন্ড জানে, তোমার একফোঁটা রক্ত বিন্দু
এ শরীরে সুনামী সৃষ্টি করবে |
তোমার রক্ত চাইনা অনামিকা,
আমার শরীর তোমার রক্তের বিস্ফোরণ সহ্য করতে পারবেনা-
তার চেয়ে বরং দুজনে মিলে দেখি… “আমার রক্তের ভাঙ্গন” ।
এ কি তুমি কাঁদছো কেন অনামিকা ?
কে জানি বলেছিলো, কান্না হলো রক্তের পরিশোধিত রুপ ।
কান্না থামাও, চলো ভাঙ্গন দেখি, রক্তের ভাঙ্গন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.