| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৌহিদ রিয়াজ
তৌহিদ রিয়াজ ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে গ্রাজুয়েশান শেষ করেন ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই, বি, এ থেকে এম, বি, এ সমাপ্ত করেন । তিনি দেশের একটি মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশানে কর্মরত আছেন । বাবার বদলীর চাকুরীর সুবাধে তৌহিদ সাতটা স্কুলে পড়েন এবং নটরডেম কলেজ থেকে ইন্টার শেষ করেন ১৯৯৬ সালে । ছোট বেলাথেকেই লেখার অভ্যাস আর ট্রাভেলিং হলো তার নেশা ।সপ্তাচর্যের অনেককিছুই এখনও দেখা হয়নি তার । কিন্ত এগুলো তার দ্রষ্টব্য গন্তব্যের তালিকায় আছে....
লাইটস, ক্যামেরা, অ্যাকশান …… তৌহিদ রিয়াজ
নিরবতা ভেঙ্গে দিল দূর্দান্ত এক হাসি ,
অশ্রু তোমায় বুকের মাঝেই আজকে দিলেম ফাঁসি ।
স্ক্রীপ্টে লেখা ছিল, "নায়ক এখন হাসবে ",
বুঝিনি, রঙ্গমন্চেই জীবন আমার ফাঁসবে ।
স্পটলাইটের হঠাৎ আলো রেটিনা করে ভেদ,
কেউ জানেনা আলোর মাঝে আঁধারের বিচ্ছেদ ।
জমকালো পোশাক চেপে সং সেজেছি আমি,
বুকের গহীন চাপাব্যাথা, শুধু জানে অন্তর্যামী ।
শেষ দৃশ্যে লাশ হয়ে সপ্ন যাচ্ছে শ্মশান,
পরিচালক বলেন হেসে - লাইটস, ক্যামেরা, অ্যাকশান ||
©somewhere in net ltd.