| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেকনো(মুভি এডিশন)
মুভি দেখতে দেখতে শহীদ হয়ে যাচ্ছি.......... এক্সট্রা কিছুই বলার নেই :-)
অনেকদিন লিখি না। প্রায় বাদ দিয়ে দিয়ছি। এটাও সেরকম কোন লেখা না, শুধু দুইটি সত্যি ঘটনা শেয়ার করছি।
বেশ কিছুদিন আগে ধানমন্ডি ১২/এ এর স্টার কাবাবে এক ফ্রেন্ডকে নিয়ে খাচ্ছিলাম সন্ধ্যার দিকে। খাওয়া প্রায় শেষের দিকে একটা পিচ্চি মেয়ে এসে বলল খাবার পরের যে উচ্ছিষ্টগুলো থাকে সেগুলো সে নিতে পারে কিনা। প্রথমে বুঝি নি কারন সেখানে শুধুই মুরগির হাড়গোড় ছিল। পরে বললাম নিয়ে যা। দেখলাম সে সেগুলা যত্ন করে নিয়ে তার চেয়েও এক পিচ্চি ছেলেকে খাওয়ায় দিল। মেয়েটার বয়স বড়জোর ৬/৭ হবে আর ছেলেটা এখনো হাটতে শেখে নি। বুঝতে পারলাম সম্ভবত তার ভাই হবে। ভেবেছিলাম আমাদের খাওয়া শেষ করে ওদেরকে ৫০ বা ১০০ টাকা দিব। এতে তাদের বেশি কিছু হবে না কিন্তু একবেলা তো খেতে পারবে। কিন্তু পরে আর তাদেরকে পেলাম না। এখন স্টার কাবাবে যতবার যাই ওদেরকে খুঁজি, কিন্তু আর পাই নি।
দ্বিতীয় ঘটনা ঘটল আজকে। ভার্সিটিতে ক্লাস শেষ করে বাসায় আসছি, দেখলাম এক বয়স্ক মহিলা ধানমন্ডি ১৯ এর রাস্তার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর দূর্বল গলায় বলছে, "অঅঅঅঅ বইন, কেউ দুইডা ভাত দেন না........." উল্লেক্ষ আশে পাশে অনেক ফ্ল্যাট বাড়ি এবং জায়গাটাও গরিব এলাকা না। অনেক মানুষ আশপাশ দিয়ে যাচ্ছে কিন্তু ওই বয়স্ক মহিলা যিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, উনার করুণ গলার সুর কারো কানে ঢুকছে না। আমার অনেক ইচ্ছা ছিল উনাকে কিছু সাহায্য করার। অন্যান্য দিন হলে পারতাম কিন্তু বেছে বেছে আজকেই আমার কাছে টাকা ছিল না।
আমার প্রশ্ন হল, আমি যে কারো মতনই একজন সাধারন মানুষ, আমার চোখে এসব ঘটনা পড়ে, কিন্তু আর কারোর চোখেই কি পড়ে না? যেখানে একজন মায়ের চেয়ে বেশি বয়স্ক বাসার নিচে দাঁড়িয়ে একটু ভাতের জন্য হাহাকার করছে সেখানে অনেকেই যাচ্ছে পিজ্জাহাটে ডেট করতে। সেটা যাক, কিন্তু পিজ্জাহাটের ১২৫ টাকার ১ গ্লাস ড্রিঙ্কস থেকে ৫০টাকা দিলেও তো একজন অভুক্ত মানুষ একবেলা আরাম করে খেতে পারত......
দুঃখিত আজকাল কেউ এধরনের লেখা লেখা না। আমিও লিখি না। কিন্তু আজকে আমার মন্টা সত্যি অনেক খারাপ
P.S. ছোট একটি ভিডিও শেয়ার করলাম। ২০১২ সালের ২৫ ডিসেম্বরে প্যারিসে অল্প কয়েকজন মিলে গৃহহীনদের সাহায্য করে। সেটা বেশি কিছু নয়, সামান্য। যে যেভাবে পারে, সাহায্য করেছে। I wish I could do the same http://www.youtube.com/watch?v=DscDL6QbZIU (watch it from 16:30 to the end)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
টেকনো(মুভি এডিশন) বলেছেন: হতে পারে, কিন্তু সাধারনত যারা এরকম করে তাদের বলার মধ্যে একটা সুর থাকে। প্রতিদিন বলতে বলতে আয়ত্ত করে ফেলে। কিন্তু ওই মহিলার গলায় বেখাপ্পা লাগছিল। মনে হচ্ছিল না নিয়মিত এ কাজ করে।
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
আকরাম বলেছেন: এ রকম মনুষত্যের ভাবনা যদি সবার মধ্যে থাকতো, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হ্ত। আপনার ভাবনাকে স্যালুট করি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
টেকনো(মুভি এডিশন) বলেছেন: শেষে একটি ভিডিও লিঙ্ক দিয়েছে। সময় পেলে দেখতে পারেন।
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
আকরাম বলেছেন: লেখক @@@আমার জানা মতে এ রকম একটি সংগঠন ঢাকাতেই আছে, চাইলে সেখানে জয়েন করতে পারেন। ০১৭১-৮১৪০১০৫ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরা কোন বড় এনজিও না, তবে নিজেদের(বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের) কাছ থেকে সাহায্য নিয়ে শীতবস্র বিতরন, খাবার কিনে দেয়া, ঘর বানিয়ে দেয়া ইত্যাদি উন্নয়ন মূলক কাজে এরা জড়িত আছেন।আপনি আগ্রহী হলে ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
টেকনো(মুভি এডিশন) বলেছেন: will do
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
হাসিব০৭ বলেছেন: আসলে এই নির্মম পৃথিবীটা শুধুই ধনী এবং স্বার্থপরদের জন্য। আমার স্মরনীয় ২টা ঘটনা বলিঃ
১) আমি যখন ইন্টার ফার্টইয়ারে পড়ি তখন প্রায় প্রতিদিনই কোচিং থেকে ফেরার পথে এক অন্ধ লোককে দান করাতাম কিন্তু একদিন দেখি সে তার হাতের ছড়ি গুছিয়ে তাড়াহুড়া করে দৌরে যাচ্ছে সেদিন থেকে তাকে দান খয়রাত দেয়া বন্ধ করে দিয়েছি
২) কিছুদিন আগের ঘটনা আমার দোকানে প্রায়ই একটি লোক ভিক্ষা করতে আসত কিন্তু একদিন দেখলাম তার ঠোটে সিগারেট মেজাজটা খারাপ হয়ে গেল কেননা সে তার পেটের জন্য ভিক্ষা করে কিন্তু ভিক্ষার টাকায় সিগারেট খাবে সেটা মানতে পারিনি তাই এখন থেকে পংগু, বয়স্ক এবং অসহায় মানুষকেই দান খয়রাত দেই
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
টেকনো(মুভি এডিশন) বলেছেন: i know these syndicates. অনেকে আছে সুস্থ ছিল, কিন্তু ভিক্ষাবৃত্তিতে আয় বাড়ানোর জন্য অপারেশন করে পা কেটে ফেলে দেয়। সাইন্সল্যাবের মোড়েই দেখতে পাবেন। এজন্য ঢাকা শহরে সবাইকে বিশ্বাস করে সাহায্য করা ঠিক নয়
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪
বোধহীন স্বপ্ন বলেছেন: মাঝে মাঝে আমারও মনে হয় একটু সাহায্য করি। কিন্তু হয়ে উঠে না, টাকা থাকে না বা অন্য কোন কারণে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
টেকনো(মুভি এডিশন) বলেছেন: হোপফুল্লি একদিন না একদিন করতে পারবেন।
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
ভাইটামিন বদি বলেছেন: কষ্ট দিলেন.......
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
টেকনো(মুভি এডিশন) বলেছেন: আপনার আমার চাইতে অনেক কস্টে আছে তারা। এটা সহ্য করেন। করতে না পারলে চেস্টা করেন কোনভাবে সাহায্য করতে। ধন্যবাদ
৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
বেকার সব ০০৭ বলেছেন: প্রথম ঘটনাটা শুনে মনটা খারাপ হয়ে গেল । আপনি, আমি, আমরা সবাই মিলে যদি এসব সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করি, তাহলে দেশে আর এসব সুবিধা বঞ্চিত শিশুদের হাত পাততে হয় না
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
টেকনো(মুভি এডিশন) বলেছেন: অবশ্যই। যদি কোন ভাবে ম্যানেজ করতে পারেন কোন ওয়ে, জানায়েন। আমি আছি সাথে
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলে দেশটা ভন্ডামীতে ভরে গেছে......আসল অসহায়রা রাস্তায় দাড়াতেই পারেনা। আমি অনেক ভিক্ষুকেই মায়ার কারনে বা তাদের চমকে দেয়ার জন্য ২-১ টাকার বদলে ১০০/৫০০ দিয়া দিতাম......কিন্তু অবাক ব্যাপার লক্ষ করতাম....তারা টাকা পাওয়ার মুহুর্তের মধ্যে টাকাটা তার প্লেট থেকে সরিয়ে সাইড পকেটে রাখতো.......আর পরের বারে দেখা হলে আমার কাছে তাদের প্রত্যাশি হাসিটাও থাকতো ওই ১০০/৫০০ টাকার.....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
টেকনো(মুভি এডিশন) বলেছেন: সবজায়গাতেই পলিটিক্স। কি করবেন বলেন। কিন্তু সত্যি কথা হল এগুলো বাদেও অনেক মানুষ আছে যাদের অবস্থা সত্যি সত্যি অনেক খারাপ
৯|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮
নিক পাইনাই বলেছেন: মামা, কি আর বলব, সব জন্মদোষ, এই দোষের প্রায়শ্চিত্ত কখনই সম্ভব না। আর তুমি, আমি ও আমরা সবাই দোষী।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
টেকনো(মুভি এডিশন) বলেছেন: হা মামা, আমরা দোষী সত্তিকথা। কিন্তু জন্মদোষ বলে সত্তিকারে কিছু আছে বলে বিশ্বাস করি না। মানুষ মন থেকে ইচ্ছা এবং চেস্টা করলে চেঞ্জ হতে পারে
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
পথহারা নাবিক বলেছেন: ভাই প্রথম ঘটনা মর্মান্তিক!! ২য়টা ভন্ডামি ছাড়া কিছুই মনে হচ্ছে না!!