| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোজাগরী রাতে
জোছনাকে চাও কেনো তোমার হাতে
চুক্তিবিহীন আসতে পারে কোজাগরী রাতে,
জোয়ার ভাটার দ্বিগুণ চালে তপ্ত হবে বুক
বুকের মাঝে রপ্ত হবে দুই জনমের সুখ।
সুখের বানে কাটবে বেলা হাসি খুশির ঢেউ
নৈঃশব্দ্যের বাদ্যবাদন শুনবে নাতো কেউ!
চাঁদ আসবে হাতের মুঠোয় আসবে সুখের নদী
জলতরঙ্গে ফলবে ফসল জন্ম নিরবধি।
©somewhere in net ltd.