| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বিভিন্ন বিষয়ে কথা বলছি, সমর্থন/অসমর্থন দিছি, আজ অনেকদিন পর ঠান্ডা মাথায় ভেবে দেখলাম Recent ব্যাপারগুলিতে আমার কোন সমর্থন কি ভুল ছিল? সেইগুলোই এই পোস্টে লিখলাম।
১/ শাহবাগ এর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও তার দ্রুত কার্যকর। - আমি একমত। কবরে কুত্তাদের এক পা Already আছে দ্রুত কার্যকর না করলে আর কার্যকর করা লাগবে না।
২/ জামাত নিষিদ্ধ করা - একমত। কারণ তারা প্রতিষ্ঠানিক ভাবেই মুক্তিযুদ্ধের সময় বিরোধী ছিল।
৩/ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ - আমি ব্যক্তিগত ভাবে চাই, কিন্তু এই আন্দোলন এর সাথে অপ্রাসঙ্গিক এবং ৯০% মুসলিম এর দেশে আমি চাওয়ার কে?
৪/ সকল প্রকার জামাত চালিত প্রতিষ্ঠান নিষিদ্ধকরণ - একমত না। এর সাথে অনেক অরাজনৈতিক মানুষ ও দেশের অর্থনীতি জড়িত।
৫/ রাজীব এর ব্যাপারে দুই পক্ষেরই বাড়াবাড়ি - একমত না। অযৌক্তিক ধর্মদ্রোহীদের যেমন এত বেশি সম্মান দেয়া উচিত না, তেমনি একটা মহৎ আন্দোলনের কর্মী হিসাবে যোগ্য সম্মান দেয়া উচিত।
৬/ ধর্মবিদ্বেষী/বিদ্বেষী কথা বলা/লেখা এর শাস্তি - দ্বিমত। কেউ যদি অযৌক্তিক ধর্মবিদ্বেষী/বিদ্বেষী কথা বলে তার শাস্তি হওয়া উচিত কিন্তু সেইটা মৃত্যুদন্ড/যাবৎজীবন এর মত এত গুরুদন্ড না, কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে যৌক্তিক কিন্তু ধর্মবিদ্বেষী কিছু বলে বা লিখে তাইলে তার শাস্তি হওয়া উচিত না। "Feedom of Expression is Freedom of Reasonable Insult"
৭/ শাহবাগ আন্দোলনে রাজনীতির হাত আছে - অবশ্যই আছে। তাতে আমার কিছু আসে-যায় না। আমি ওই ধরনের মানুষ না যে একটা খুনি ধর্মান্তরিত হয়ে আমার ধর্মে এলে আমি ধর্ম ত্যাগ করবো। যতক্ষণ পর্যন্ত দাবি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি। এমন না যে সব দাবি তে একমত কিন্তু সবথেকে বড় দাবিটাতে তো একমত। আমি যখন কোন Side Choose করি অন্ধভাবে করি না। নিজের Side এর Right-Wrong আলাদা করতে না পারলে কিসের শিক্ষিত?
৮/ হেফাজতে ইসলাম সম্পর্কে ধারণা - সম্পূর্ণ ভাবে দ্বিমত। ১৩ টা দাবির একটাও যৌক্তিক না। অশিক্ষিত, ধর্মান্ধ মানুষের দাবি। বয়স একদম কম হলে হয়ত এদের নিয়ে হাসি ঠাট্টা করতাম কিন্তু সেই অধিকার আমার নাই। এর জন্য রাষ্ট্র দায়ী। I feel Sorry for Them, They need a proper guideline. তাদের মত বিবেকান্ধ মানুষ আমাদের দেশে অনেক। আমি অনেকদিন আগে একটা Status দিয়েছিলাম - "অশিক্ষিত মুর্খদের নিয়ে আমার কোন মাথাব্যথা নাই, সমস্যা শিক্ষিত মুর্খদের নিয়ে। এরা নিজে নষ্ট সমাজ এর জন্য ক্ষতিকর ..." কথাটা partially ঠিক আছে কিন্তু হেফাজতে ইসলাম দেখার পরে Status এর প্রথমাংশটা Lame লাগছে।
৯/ ৪ জন ব্লগারদের গ্রেফতার - দ্বিমত। তাদের লেখা আমি পরেছি তাদেরকে গ্রেফতার কোন কারণ দেখি না। অযৌক্তিক কোন বিদ্বেষী লেখা দেখি নাই। রাজীব বেচে থাকলে তাকে গ্রেফতার করলে সেটা ঠিক ছিল কিন্তু এদেরকে গ্রেফতার করা Unethical।
১০/ মাহমুদুর রহমান কে গ্রেফতার - দ্বিমত। আমি একমত যে অযৌক্তিক ধর্মবিদ্বেষী/বিদ্বেষী লেখার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। কিন্তু সে এইটা নিজে লিখে নাই প্রকাশ করছে। এই উস্কানিমূলক সংবাদের জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই কারণে যথাযথ আইনের মাধ্যমে প্রথমে সতর্ক করা ও পরে সংশোধন না হলে আমারদেশ সংবাদপত্র বন্ধ করে দেয়া উচিত।
১১/ Youtube বন্ধের ব্যাপারে - দ্বিমত। এইটা আমাদের দেশের কেউ আপলোড করে নাই অথবা বানায়নি। যদিও ফালতু ভিডিও ছিল। খুব বেশি হইলে স্পেসিফিক ভিডিও লিংক গুলো ব্লক করে দিতে পারতো। Youtube এ তো ধর্মীয় অনেক কিছুই আছে আর এটা অনেক দরকারী WebSite.
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮
তানভীর হাসান অিন বলেছেন: ধন্যবাদ
২|
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
তানভীর হাসান অিন বলেছেন: এটা ঠিক একদিনের জন্য ওদের বন্ধ রাখা উচিত। হাজার হলেও উত্সব
৩|
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০
নাওেয়দ বলেছেন: ১) যুদ্ধাপরাধী যে দলেরই হোক ("শাহবাগের যুদ্ধাপরাধী" কি জিনিস?)
২) জামায়াত নিষিদ্ধ করে দেশের জিডিপি যদি বাড়ে, তাহলে আমি এর পক্ষে।
৩) ধর্ম ধর্মের জায়গায়, ইসলাম তো ধর্ম না - জীবনবিধান। দেনমোহর থেকে শুরু করে ট্যাক্স দেয়া - দেশ পরিচালনার সম্পূর্ন স্ট্রাকচার দেয়া আছে। এই ইকোনমিক পলিসি মানলে, এত ক্যাচাল থাকত না।
৪) দেশের অর্থনৈতিক ক্ষতি এবং দাঙ্গা লাগানোর পায়তারা এটা।
৫) যে আল্লাহয় বিশ্বাস করে না, তাকে খামাখা টেনে হিঁচড়ে লোক দেখানো জানাযা পড়ানোর কি মানে?
৬) সহমত হতে পারলাম না।
৭) এক দফা যখন ছিল, সেই ৩ দিন আমিও ছিলাম। তারপর আপনার ৪ নম্বর পয়েন্ট আমার চত্বরে যাওয়ার পুরো ইচ্ছাই নষ্ট করে দিয়েছে।
৮) আমরা ছোটা বেলা থেকে আজ পর্যন্ত অন্তঃত ২/৩'শ বই তো পড়েছি, আর ৫টা বই (কুরআন আর ৪টা হাদিস) বেশী পড়লে খুব ক্ষতি হবে কি? উনারাও যেমন ট্র্যাকলেস, আপনিও একটু রাস্তা বিচ্যুৎ মনে হচ্ছে। নাহলে, অন্তঃত ৯ নম্বর পয়েন্টে ১০০% সহমত পোষন করতেন।
৯) ফ্রিডম অফ স্পিচ'রে কোমায় রাখসে। মাহমুদুরকে গ্রেফতার করাটা সহজ হইল আরকি।
১০) সংবাদপত্রে মিথ্যাচারের ভার সম্পাদকের ঘাড়ে পড়বেই। স্কাইপ এর কথা ছাপানোর জন্য যদি গ্রেফতার করা হয়ে থাকে, তাইলে তো সত্যবাদী সাংবাদিকতা বন্ধ করে দিতে হবে। উনাকে যেই হলুদ সাংবাদিকতার জন্য ধরা হয়েছে, সেই কারনে তো মতিয়ার রহমানকে প্রতিদিন একবার জেলে দেয়া উচিৎ বলে মনে করি। কিছু কিছু মিথ্যা রিপোর্ট ছাপানোর জন্য উনার অন্তঃত কিছুদিন জেলে থাকা দরকার।
১১) মরহুম আব্দুল জলিলের রিমান্ডের ভিডিওটা দেখসেন? যেখানে তিনি বলেছেন বসুন্ধরা গ্রুপ হাসিনাকে টাকা দিত। ইউটিউব তো বন্ধ করতেই হবে।
১১)
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
তানভীর হাসান অিন বলেছেন: ১/ ভাই slip of typing হইছিল
শাহবাগ এর দাবি: যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও তার দ্রুত কার্যকর
২/ রাজাকারের শাস্তি তেও জিডিপি বাড়বে না। জামাত নিষিদ্ধ এর কারণ একই।
৩/ এইটা আমি পুরাই বাক্তিগত অভিমত দিসি। এইটি নিয়ে কথা আর নাই বলি।
৪/ আপনিতো একমতই।
৫/ বাড়াবাড়ি
৬/ স্পর্সকাতর বিষয়। কথা না বলাই ভালো। যেহেতু আপনি একমত না। অনুভুতিতে আঘাত লাগতে পারে।
৭/ " আমি ওই ধরনের মানুষ না যে একটা খুনি ধর্মান্তরিত হয়ে আমার ধর্মে এলে আমি ধর্ম ত্যাগ করবো। যতক্ষণ পর্যন্ত দাবি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি। এমন না যে সব দাবি তে একমত কিন্তু সবথেকে বড় দাবিটাতে তো একমত"
৮/ স্বাভাবিক আমি ৬ নং পয়েন্ট এর সমর্থক।
৯/ বুঝিনি কি বলছেন।
১০/ আপনিতো সহমত।
১১/ না দেখিনাই আর রাজনীতিতে ইন্টারেস্ট নাই। youtube বন্ধ ঠিক না এই টুকুই বুঝি।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮
বাঘ মামা বলেছেন: ৩নং- ?ধর্ম চর্চার জন্য কি রাষ্টীয় ক্ষমতা প্রয়োজন আছে?কোন সরকার কি মানুষের ইমান বা বিশ্বাসে হাত বসাতে পারে?কারো যদি ধর্মের প্রতি বিশ্বাস শ্রদ্ধাই না থাকে তাকে শাষনের আওতায় এনে কি কোন লাভ হবে?সুতরাং ব্যবহারের সর্বোচ্চতায় গিয়ে মানুষের মধ্যে আগে বিশ্বাস আনতে হবে ধর্ম সম্পর্কে,।
বাকি সব গুলোতে আমিও একমত
খুব সুন্দর যুক্তি সঙ্গত ব্যখ্যা দিয়েছেন।
শুভ কামনা সব সময়