নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমাতাল

মাতাল প্রেমী

হাত থেকে কলম খসে যাওয়ার ভয়ে কীবোর্ডে লেখা হয় ।

মাতাল প্রেমী › বিস্তারিত পোস্টঃ

হাতে ঘুড়িকাব্য নিয়ে বর্ণাভিমান

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

বাতাসে লাট খেতে থাকা আমার নাটাই বিহীন সুতো কাঁটা ঘুড়িগুলি ।
আমার অসংখ্য ঘুড়ি । লাল , নীল , হলুদ , বেগুনি , গোলাপি , সাদা , কালো ।
ঘুড়িগুলোর গায়ে লিখে রাখা একেকটা কবিতা , রঙ্গিন কবিতা ।
লাল কবিতা , নীল কবিতা , কালো কবিতা ।
শরতের আকাশে ঘুড়িগুলো বর্ণাভিমান করে লুকিয়ে থাকে সাদা সাদা মেঘেদের আড়ালে ।
ঘুড়িগুলো আকাশে ওড়ে , মাটিতে ওড়ে , ডায়েরির স্বচ্ছ পাতায় ওড়ে । নীলাভ আয়নার স্বচ্ছ আবেগে ওড়ে । ওড়ে কালো চোখের অক্ষিকোটরে ।
পাঞ্জাবীর পকেটে থাকা চিরকুট কাব্যগুলোও চায় ঘুড়ি হয়ে উড়ে যেতে ।
কাঁটাযুক্ত বেল গাছের ঠিক উপরে কিছু দুষ্ট ঘুড়ি এলোমেলো খেলা করে ।
মাঝে মাঝে আমিও ঘুড়ি হয়ে উড়ে যাই ,
নানারকম রঙেরা আমাকে আঁকড়ে ধরতে চায় কিন্তু আমি বর্ণাভিমান করি ।
আমার সাথে নাটাইয়ের সুতো কেটে দিই ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

বাউল আলমগী সরকার বলেছেন: বাহ সুন্দর তো
শুভ কামনা রইল

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

নীলকথা বলেছেন: বর্ণাভিমান ! বেশ তো :) :) :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

সুমন কর বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.