| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নপুংসক রাত্রির নি:শব্দ আর্তনাদ,
তাদের মনে কোনো বিকার সৃষ্টি করে না,
তারা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে।
নতুন কিছু নয়,তাদের প্রাচীন অভ্যস্হ অনুশীলন,
তারা তাদের ইন্দ্রিয়গুলোকে শুধু প্রর্দশনীর কাজে ব্যবহার করে,কিন্তু ওগুলো কিছু সস্তা রেপ্লিকা মাত্র,তাই তারা প্রকাশ্য প্রান্তরে সঙ্গমে অবর্তীন হয়
নিস্পৃহ লিঙ্গের অপ্রস্তুত বীর্যপাতে তারা মৃত্রিকাকে কলুষিত করে একজন সফল পুরুষের মতো আচরন করে,
খাদ্য গ্রহন করো,মিলিত হও,জন্মদান করো এবং ধ্বংস হও,
এভাবেই তারা চলতে থাকে,
তারা দেখে না(কিম্বা দেখতে চায় না),শোনে না(শুনতে চায় না),বলে না(বলতে চায় না),
আর তাই সৌন্দর্য এক বিলুপ্ত কল্পনা,
ভালবাসা এক ধর্ষিতা নারী এবং কংক্রীটে চাপা পড়ে থাকা ঝাপসা স্বপ্নের বুক চেরা রক্তের গন্দ্ধে হায়েনারা করে বিকৃত উল্লাস।
কামুক ভঙ্গিতে এগিয়ে আসে ওরা,শ্বদন্তগুলো অন্ধকারে জলজল করতে থাকে,
আর অপরিচিত কোনো কাল্পনিক বিপ্লবের স্বপ্ন তখন এক পা,দু পা করে পিছিয়ে যায়,
মুক্ত আকাশ অধরাই থেকে যায়,কারন অসমাপ্ত বিপ্লবের পিঠ ততক্ষনে দেওয়াল অনুভব করা শুরু করেছে।
অনেক রাত এখন...
হঠাৎ গোরস্হানে একটা পেঁচা ডেকে উঠল!!!
©somewhere in net ltd.