| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইসিসি অফিসিয়ালি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং একশ্যান সন্দেহজনক।আগামী ১৪ দিনের মধ্যে তাদের কে পরীক্ষার মাধ্যমে প্রমান করতে হবে তাদের বোলিং একশ্যান সঠিক।মজার ব্যাপার হলো এমন এক সময়ে এই অভিযোগ তুললো যখন বাংলাদেশে ভারতে অনুষ্ঠিত টি টুয়ান্টি বিশ্বকাপ খেলার জন্যে ভারতে অবস্থান করছে এবং বাছাই পর্বের ম্যাচ খেলছে।
আসুন জেনে নেই ভবিষ্যতে আইসিসি আর কি কি অভিযোগ তুলতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম এবং খেলোয়াড়দের বিরুদ্ধে?
১>মোস্তাফিজ ডান হাত থাকতে কেনো বাম হাতে বল করে?
২>তামিম কেনো ডাউন দ্য উইকেটে এগিয়ে গিয়ে ছক্কা মারে?
৩>সৌম্য একজন হিন্দু হয়ে কেনো বাংলাদেশের মত মুসলিম দেশের পক্ষে ক্রিকেট খেলে?
৪>মাশরাফি কেনো হাঁটুতে আঘাত নিয়েও ক্রিকেট খেলে?
৫>সাকিব কেনো এক নাম্বার অলরাউন্ডার?
৬>মুশফিক উইকেট কিপার হয়ে কেনো এত ভালো ব্যাটিং করে?কই নয়ন মঙ্গীয়া তো এত ভালো ব্যাট করতো না?
৭>সাব্বির কেনো ৭ নাম্বার থেকে উঠে এসে ওয়ান ডাউনে ব্যাট করে?
৮>নাসির কেনো ব্যাটে বলে ফিল্ডিং এ একসাথে ভালো খেলে?হয় ব্যাটিং করবা না হয় বোলিং না হয় ফিল্ডিং তাই বলে সব কিছুতেই ভালো খেলতে হবে?কই ষ্যাড় রবীন্দ্র জাদেজা তো এমন না?
৯>মাহমুদুল্ল্যা কেনো এত বড় বড় চার ছক্কা মারে?
১০>বাংলাদেশ কেনো ক্রিকেট খেলে?
১১>কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভারত বাংলাদেশের ম্যাচে মানুষ স্টেডিয়ামে গিয়ে কেন জোরে জোরে বাংলাদেশ বাংলাদেশ বইলা চিল্লায়? ভারত ভারত বলে না কেন?
১২>দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মাঠে খেলা চলা রত অবস্থায় বাংলাদেশের প্লেয়ারদের কেন এত বিয়ের প্রস্তাব আসে? কই ভারতের প্লেয়ারদের কে তো কোন মেয়েই বিয়ে করবার চায় না?
১৩>অদিতি আফরিন বলেছেন: আমাদের স্টেডিয়ামে অনেক বৃষ্টি হলেও পানি জমে থাকে না কেন? এটা ভারতের মানের সাথে মানানসই নয় তাই বাংলাদেশের ক্রিকেট খেলার অধিকার নেই
বাংলাদেশের অপরাধ সমুহ?
১>বাংলাদেশ কেনো ভারতকে ২০০৭ সালে বিশ্বকাপ থেকে কিক আউট করেছিলো কিংবা ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে যেতে দেয়নি?
২>মাত্র ১৫/১৬ বছর ক্রিকেট খেলেই বাংলাদেশ কেনো বিশ্বের সব দলকে হারায়?
৩>বাংলাদেশ কেনো বেশিরভাগ দল কে বাংলাওয়াশ করে?
৪>বাংলাদেশের দর্শক কেনো সব সময়ে মাঠে গিয়ে নিজের দল কে সাপোর্ট করে?
৫>বাংলাদেশের প্রাধানমন্ত্রী কেনো মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করে?
আপনারা চাইলে কমেন্টে আরো কারন লিখতে পারেন আমি পোস্টে এড করে দেবো।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
দ্য লায়ন বলেছেন: হাগল মানে পাগল।নোয়াখালিতে পাগলকে হাগল বলা হয়।
২|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
তার আর পর নেই… বলেছেন: অফ টপিক, আপনি কি নোয়াখাইল্যা?
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৭
দ্য লায়ন বলেছেন: নপ।
৩|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬
ছাসা ডোনার বলেছেন: আসলে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এখানে তো বাংগলাদেশী খেলোয়ারদের কে নিয়ে এইরকম সিদ্ধান্ত তো স্বাভাবিক। পৃথিবীর অনেক বোলারের বিরুদ্ধে এইরকম সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কোন ইন্ডিয়ান বোলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় নাই, কারন তারা আইডিয়াল!!!!
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০
দ্য লায়ন বলেছেন: ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া উনারা হলেন এলিট ক্লাস।তাই উনাদের সব কিছু হালাল।
৪|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভারত বাংলাদেশের ম্যাচে মানুষ স্টেডিয়ামে গিয়ে কেন জোরে জোরে বাংলাদেশ বাংলাদেশ বইলা চিল্লায়? ভারত ভারত বলে না কেন?
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২
দ্য লায়ন বলেছেন: সত্যি কথা বলতে ভারতের কিছু ভালো এবং ভদ্র ক্রিকেটার ছিলো।কিন্তু দল হিসেবে ভারতকে সাপোর্ট করার মত কিছুই ছিলো না আগেও।যদিও ইদানিং তারা নিজেরাই টিম ইন্ডিয়া বলে একটা টার্ম ইউজ করে।
যেই দলে মনোজ প্রভাকর কিংবা ভেঙ্কটপতি রাজুদের মত প্লেয়ার খেলেছিলো সেই দল নিয়ে মানুষ চিল্লাবে কিভাবে?
৫|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: চিন্তা করা লাগবে।
ভালো হইচে
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
দ্য লায়ন বলেছেন: টেক ইউর টাইম।
৬|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মাঠে খেলা চলা রত অবস্থায় বাংলাদেশের প্লেয়ারদের কেন এত বিয়ের প্রস্তাব আসে? কই ভারতের প্লেয়ারদের কে তো কোন মেয়েই বিয়ে করবার চায় না? ![]()
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
দ্য লায়ন বলেছেন: তাও আবার ভারতের মাঠে ম্যারি মি সাব্বির লেখা প্ল্যাকার্ড দেখা যায়।ওই দিকে কোহিলের দুর্বল একশ্যানের কারনে নাকি তার জিএফ আনুশকা ছেড়ে চলে গেছে? ![]()
৭|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭
ভ্রমরের ডানা বলেছেন: এসব প্রশ্ন আমারো! বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার ষড়যন্ত্র বহু দিনের!
ক্রিকেট প্রভুদের লজ্জা নেই! খেলা কে খেলা নয় বাইজি নাচ বানাতে চায়!
১১ ই মার্চ, ২০১৬ রাত ২:২২
দ্য লায়ন বলেছেন: বাংলাদেশের ক্রিকেট কখনো ধ্বংস হবে না।নিশ্চিত থাকেন।
৮|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২৬
কালনী নদী বলেছেন: I See ছিঃ #ICC. or I Can ConTroll neither InterNatiNaL CricKeT CounSiL.
১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
দ্য লায়ন বলেছেন: আইসিসির সাথে ভারত মেশাবেন না প্লিগ ![]()
৯|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২
নীলকে রহমান রনি বলেছেন: চরম পোস্ট! লিখেছেন দাদা।হুম
আমরা ক্রিকেট মোড়লদের ছাড় দেবোনা। আমরা যেখানেই দাড়াই, সেখানেই আমাদের লাইন শুরু হয়। সেই একাত্তরে প্রতিবাদি মাথা উচু করেছিলাম, আজও থেমে যাইনি। বুলেট-বোমায় ক্ষত-বিক্ষত হয়ে অতৃপ্তির বেদনায় পুড়িয়ে দিয়েছি পাকদের। এখনো থেমে যাইনি। হারিয়েছি এবারের বিশ্বকাপেও।
এখনো যারা সৈরতন্তের জাতাকলে পিষ্ট করে। বাংলা মায়ের সন্তানকে রক্তাক্ত করে কাটাতারে ঝুলিয়ে দেয়, ওদের জন্য গত বিশ্বকাপেও হিরোশিমার হাহাকার বুকে চেপে আমরা ঘরে ফিরেছিলাম।
এবারের এশিয়া কাপের ফাইনালেও ওদের উদ্ধত অহংকার বেশ দেখছি। ওরা আমাদের ক্রিকেটের বিনাশ চাইছে ।
এই পৃথিবীতেই নিঃশ্বাস নেবার কালেই আমরা ওদের সাথে বোঝাপড়াটা সেরে নিতে চাই।
১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২
দ্য লায়ন বলেছেন: বেঁচে থাকতে হলে লড়াই করেই টিকে থাকতে হবে।আম্রা আগেও পেরেছি সামনেও পারবো ইনশাল্লাহ।
১০|
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১
অদিতি আফরিন বলেছেন: আমাদের স্টেডিয়ামে অনেক বৃষ্টি হলেও পানি জমে থাকে না কেন? এটা ভারতের মানের সাথে মানানসই নয় তাই বাংলাদেশের ক্রিকেট খেলার অধিকার নেই ![]()
১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬
দ্য লায়ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।আপানার কমেন্ট পোস্টে যোগ করে দিয়েছি। ![]()
১১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:১২
আলুমিয়া বলেছেন: আমার মনে আইসিসির নিজের ভাবমুর্তি বজায় রাখার জন্য ওয়েবসাইটে ভিডিও দিয়ে বলা উচিত কেন খেলোয়ারদের নিয়ে সন্দেহ। না হলে এটা সবসময়ই ধারনায় থাকবে আইসিসি মানেই হল ভারতীয়দের চামচা।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫
দ্য লায়ন বলেছেন: সেদিনের তাস্কিনের ওভার এবং সানির ওভার গুলা বার বার দেখছি।আমার কোন সন্দেহ জাগেনি। জানিনা আইসিস কি চায়?তবে আইসিসির উপর ভারতের পূর্ণ কন্ট্রোল আছে সেটা বলা যায়।মনে পড়ে বিশ্বকাপের সেই ম্যাচের কথা?
১২|
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪
রুদ্র জাহেদ বলেছেন: আইসিসি বা ভারতের মনোভাব:বাংলাদেশ এতটা সমৃদ্ধ শক্তিশালী হয়ে বিশ্বকাপ খেলতে পারবে না ক্রিকেট জগতে বিচরন করতে পারবে না।হাহহা
আমারও প্রশ্ন
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০
দ্য লায়ন বলেছেন: আপনার কমেন্ট বুঝতে পারি নাই স্যরি।
১৩|
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৮
অলওয়েজ ড্রিম বলেছেন: পোস্ট পছন্দ হইছে। দারুণ লেখনী।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯
দ্য লায়ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ড্রিম ![]()
১৪|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাশরাফি ক্যান ক্যাপ্টেন হইলো?
এইটা সব প্রব্লেমের মূলে। মে বি।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
দ্য লায়ন বলেছেন: তো আমরা কি ইন্ডিয়ান কাউকে ক্যাপ্টেন বানাবো?
১৫|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
মুদ্দাকির বলেছেন: বাংলাদেশের পেসাররা কেন ভারতের হয়ে খেলে না?
রুবেলের মত পেসার কেন বাংলাদেশ বসাইয়া রাখে?
সাকিব কেন কোলকাতায় জন্মাইল না?
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
দ্য লায়ন বলেছেন: অসম্ভবের কিছুই নাই।লোটাস কামাল একবার বলেছিলো ইন্ডিয়ানরা নাকি দাবী তুলছে বাংলাদেশে যাতে বিপিএল আয়োজন না করা হয়?
মামা বাড়ীর আবদার আর কাকে বলে?
১৬|
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিদ্রুপার্থে মন্তব্য করছিলাম।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৬
দ্য লায়ন বলেছেন: হুম বুঝেছি ভ্রাতা।আমার কমেন্ট ও ওদের উদ্দেশ্যে। ![]()
১৭|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
উল্টা দূরবীন বলেছেন: ভাইসাবের বাড়ি কি নোয়াখালী নি?
১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২৮
দ্য লায়ন বলেছেন: বাড়ি কিনবেন নি? ![]()
১৮|
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
মোঃ মঈনুল বলেছেন: হিথ স্ট্রিক রিটায়ার্ড করার পর কিভাবে আবার বোলিং কোচ হয় ?? ![]()
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮
দ্য লায়ন বলেছেন: কঠিন প্রশ্ন।জবাব নাই ![]()
১৯|
২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
দ্যা লায়ন বলেছেন: কি দরকার ছিলো দ্যা কে দ্য বানিয়ে এই আইডি নেওয়ার? ব্লগিং এর শুরুতেই মানুষকে দ্ধিধায় ফেলে দিলে বাকি সময় সঠিক ব্লগিং কি য়ে উঠবে? তবুও ব্লগে স্বাগতম,কারণ এখানে আপনার অপরধের চেয়ে মডুদের কিংবা সিস্টেমের অপরাধও আছে। সেটা তাদের সাথেই বলবো।
ভালো থাকবেন সাতে ব্লগিং এর সুস্থ্যতা নিশ্চিৎ করাও আপনার দায়িত্ব
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০
দ্য লায়ন বলেছেন: ভাইজান আমি ইংরেজি the দ্য লিখি তাই দ্য লায়ন নিক নিয়েছি।আপ্নার এরকম নিক আছে নাকি আমার জানা ও ছিলো না।এইখানে অপরাধের কি দেখলেন?
২ বছরে ৩০০ রিড না হওয়া একটা নিকের সাথে আমার কোন ঝামেলা থাকার না।আপ্নেও ভালো থাইকেন।
২০|
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
ইখতামিন বলেছেন:
স্বাগতম
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১
তার আর পর নেই… বলেছেন: হাগলের?
কারণ লিখবো না প্রশ্ন লিখবো?