নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিয়াউল হক

Wine is strong, A king is stronger, Women are even stronger. But truth will conquer all.

জিয়াউল হক › বিস্তারিত পোস্টঃ

মেক্সিকোর দক্ষিণ অঞ্চলে ইসলাম ও মুসলমান

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৬

মেক্সিকোর দক্ষিণ অঞ্চল , যেখানে উপজাতি মেক্সিকানদের বাস, মুলত রোমান ক্যাথলিক ধর্মীয় খৃস্টানদের আবাস। সেখানেই ইসলাম অনুপ্রবেশ করেছে। ৩০০ মুসলিম জনসংখা নিয়ে সেখানেই গড়ে উঠছে একটা মুসলিম কমিউনিটি, যা দ্রুত বেড়ে চলেছে সংখায়। গড়ে তুলেছে নিজেদের স্কুল, নিজেদের রেস্টুরেন্ট, হালাল ফুডের দোকান পাট ইত্যাদি। প্রায় প্রতিদিনই নারী পুরুষ ইসলাম গ্রহন করছে। তারা কুরআন শিখছে, প্রতিষ্ঠা করেছে মসজিদ এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত জানতে নীচের লিংকটা দেখতে পারেন।

http://www.youtube.com/watch?v=A5PpD9JqCsc

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-২

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১০

জামসেদ রেহমান চৌধুরী বলেছেন: মেস্কিকো নয়, মেক্সিকো । প্লিজ, দেশের নামটা শুদ্ধ করেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১২

জিয়াউল হক বলেছেন: ধন্যবাদ শুধরে দেবার জন্য। ভূলটা খেয়াল করিনি, দু:খিত।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৬

দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন: চমৎকার পোস্ট। কত কিছু যে অজানা!
ধন্যবাদ।

Click This Link-

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২০

মোহাইমেন বলেছেন:
মেক্সিকোতে দারুন গতিতে ইসলাম প্রচার পাচ্ছে, এই সংবাদের চেয়েও বেশী গতিতে। মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়ার তিজুয়ানাতে ইসলামের বানী ছড়িয়ে পড়ছে দারুন ভাবে। আমিরিকার বর্ডার হওয়াতে আমিরিকান মুসলিম সম্প্রদায় এই কাজটি করছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩২

জিয়াউল হক বলেছেন: ধন্যবাদ আপানকে তথ্যটা শেয়ার করার জন্য।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২১

নিভৃত পথচারী বলেছেন: আশা ব্যঞ্জক খবর।

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩

জিয়াউল হক বলেছেন: আলহামদুলিল্লাহ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৫

কাকপাখি ২ বলেছেন: আল্লাহু আকবর

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩

জিয়াউল হক বলেছেন: ওয়া লিল্লাহিল হামদ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৫

আফসানা আফসার বলেছেন: বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে খ্রীষ্টান মিশনারীরা যে হারে মুসলমানদের ধর্মান্তরিত করছে তার কি কোন তথ্য জানা আছে আপনার?।

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৮

জিয়াউল হক বলেছেন: ১/ পাকিস্থান আমলে চট্টগ্রামের কালুর ঘাটে প্রতিষ্ঠিত একটি মিশনারী হাসাপাতল প্রতিষ্ঠিত হয়। একমাত্র এই হাসপাতালটির মাধ্যমে এ পর্যন্ত চল্লিশ হাজার স্থানীয় হিন্দু ও মুসলমানকে খৃষ্টান বানাপনো হয়েছে।

২/ ১৯৮০ সালে যেখানে বাংলাদেশে খৃষ্টান জনগোষ্টির সংখা ছিল তিন লক্ষ সেখানে ১৯৯০ সালে এই জনসংখা দাঁড়িয়েছে আটচল্লিশ লক্ষতে।
এ ব্যাপারে আমার লেখা ‌' চিকিৎসার আড়ালে মিশনারি তৎপরতা ও আমাদের চিকিৎসকদের দায়িত্ব' নামে একটা বই আছে, যেটা প্রকাশ হয়েছে ১৯৯৯ সালে, দেখতে পারেন। সেখানে বিস্তারত আলোচনা করা হয়েছে। এখন প্রবাসে থাকার কারণে আপনাকে এর কোন কপি দিতে পারছিনা, দু:খিত। পড়া ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৫

কবির চৌধুরী বলেছেন: জোস ++

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩

জিয়াউল হক বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৪

রণক্লান্ত বলেছেন: প্লাস। ভালো খবর।

বিদ্রঃ টাইটেল এখনো 'মেস্কিকো' থেকে গেছে। :(

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭

জিয়াউল হক বলেছেন: ধন্যবাদ ভাই। এবারে ঠিক করে দিয়েছি।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৪

রণক্লান্ত বলেছেন: প্লাস। ভালো খবর।

বিদ্রঃ টাইটেল এখনো 'মেস্কিকো' থেকে গেছে। :(

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৪

দেশী পোলা বলেছেন: এতে এত খুশি হওয়ার কি আছে, বুঝি না। নিজের ধর্ম নিজে দেখেন, নিজের প্রতিবেশীর খেয়াল করেন, হাদিস-কোরান মাইনা চলেন

ভিনদেশে কে মুসলিম হইলো না হিন্দু হইলো, এইসব নিয়া লাফালাফি হাস্যকর

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৯

জিয়াউল হক বলেছেন: আপনার ব্ক্তব্যের সাথে অনেকটাই একমত। তার পরেও বিশ্বের কোথাও ইসলাম, মুসলমান নিয়ে ইতিবাচক কোন খবর দেখলে, শুনলে ভালো লাগে। ইদানিং তো সব জায়গাতেই সব মিডিয়াতেই ইসলাম মুসলমানদের নিয়ে কেবলই নেতীবাচরক খবর প্রকাশ হয়, এর বিপরিতে এসব খবর শুনলে ভালো লাগে। এই ভালো লাগাটাই শেয়ার করলাম, আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৬

এস. এম. রায়হান বলেছেন: @লেখক, পোলা কিন্তু চার্চে যায়। ফলে তার কাছে এই ধরণের খবর অস্বস্থিকর লাগতেই পারে!

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৫

জিয়াউল হক বলেছেন: পোলাটারে একটা খাসা জবাব দিয়ে দিয়েছি। তার আগের বক্তব্যের জাবাবে আমি ওনার সাথে একমত হয়ে ধন্যবাদ দিলাম, আর তার কিছুক্ষণ পরেই তিনি আমারে আবাল ডেকে আরও একটা মন্তব্য করে বসলেন, সারা দুনিয়ার প্রসঙ্গ টেনে এনে ঝগড়া বাধাবার রাস্তা আর কি! এ সব ঝামেলাদের দেখলে ব্লগে আসতেই ইচ্ছা করেনা। এদের আলোচনায় কোন বুদ্ধিবৃত্তিক উপাদান নেই। সবাইকেই নিজের মত মত করে। ধন্যভাদ আপানর মন্তব্যের জন্য।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮

দেশী পোলা বলেছেন: হয়রান, আমি ঈদ, জুম্মার নামাজ আর দূর্গা পুজাতেও যাই, আপনের সমস্যা আছে?

মেক্সিকানরা মুসলমান হইলে অস্বস্তির কিছু দেখি না, তয় আপনের মতো আবাল যখন অমুক তমুক মুসলিম হইছে দেইখা ব্লগে গলা ফাডান, ভিডিও দেখান, তখন হাসি পায়। পাকিস্তান - বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে যখন খুন, জখম, দুর্নীতি, মেয়েদের উত্তক্ত করা, সংখ্যালঘুদের অধিকার হরন পুরা ডালভাত, তখন বাকি দুনিয়ার সবাই মুসলমান হইলে বেহেস্তের দরজা খুইলা যাবে, সেই স্বপ্নও দেখি না।

ইসলামী দেশ হইলেই আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, এটা ফ্যাক্ট। এখন আপনে যদি কন, খেলাফত কায়েম না হইলে ইসলাম প্রতিষ্ঠা হইবে না, তাইলে তো আরও হাসি পাবে। বানান মুসলমান যত পারেন, এইগুলার পোলাপান বড় হইয়া আমাদের মতই হবে। আপনার খেলাফতের প্ল্যানে ধোয়া দিতে আসবে না

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১২

জিয়াউল হক বলেছেন: আপনি মনে হচ্ছে অকারণেই ক্ষেপে যাচ্ছেন। অপ্রাসঙ্গিকভাবে ঝগড়া বাধাতে আগ বাড়িয়ে আসছেন। সকাল বেলা বোধ হয় ভাবীর হাতে প্যাঁদানী খেয়েছেন? ওরকম বোধ হয় প্রায়ই জোটে আপনার ভাগ্যে তাইনা? আহারে!
যারে তারে আবাল ডেকে নিজের পরিচয়টাকেই কি জানা দিতে চাচ্ছেন? আরে আমরা তো সবাই আপনাকে চিনি, নতুন করে আর দয়া করে নিজের ঐ কুৎনসত পরিচয়টা তুলে ধরে পুরুষ জাতিকে লজ্জায় ফেলেন না! প্লিজ! যান, ঘরে যান, বৌ এর পা ধরে মাফ চেয়ে আসুন। সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, বড়দের পোষ্ট এ অবুঝদের আসতে নেসই, সে কথাটাও মনে রাখবেন দয়া করে।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০২

এস. এম. রায়হান বলেছেন: এই ধরণের পোস্টে চার্চ-গোয়ার ছদ্মনামধারীর আক্রমণ কিন্তু এই প্রথম না। এর আগেও সে আক্রমণ করেছে। আমার মন্তব্যে কিন্তু আক্রমণাত্মক কিছুই নাই। অত কিছু আগপিছ ভেবে মন্তব্যটা করিনি। ইচ্ছে করলেই মন্তব্যটাকে স্বাভাবিকভাবে নেয়া যেত - সেরকম মানসিকতার হলে। আমার বিরুদ্ধে প্রতিনিয়ত গালিগালাজ আর ব্যক্তি আক্রমণাত্মক মন্তব্যকে আমি এড়িয়ে যাই। অথচ কাপুরুষের মতো ছদ্মনামে অনেক দিন ধরে একদম গায়ে পড়ে - অনেক সময় অপ্রাসঙ্গিককভাবে - আমাকে আক্রমণ আর গালিগালাজ করা হচ্ছে - বেশীরভাগ সময় আলাদা পোস্ট দিয়ে। তাকে কারা সমর্থন করছে একটু খেয়াল করেন।

তারই লেখা থেকে জানা যায় সে নাকি চার্চ, মসজিদ, মন্দির, দূর্গা পুজা সবখানিতেই যায়। ভাল কথা। তো তা-ই যদি হতো তাহলে এই ধরণের পোস্ট দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে ক্যান? যেখানে তার চার্চের ফাদাররা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ও প্রতারণার আশ্রয় নিয়ে মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলে তার এত গাত্র দাহ হয় ক্যান? তাছাড়া আবোল-তাবোল প্রসঙ্গ টেনে নিয়ে এসে ব্যক্তি আক্রমণের কারণ কী? এখানে খুন, জখম, দুর্নীতি, মেয়েদের উত্তক্ত করা, সংখ্যালঘুদের অধিকার হরন, খেলাফত, ইত্যাদি কই থেকে এলো? আমাকে এগুলোর মধ্যে জড়ানো হচ্ছে ক্যান? আবাল্ডার মাথা বিগরাইয়া গেছে নাকি। নৈতিক সৎ সাহস থাকলে স্বনামে যাচ্ছেতাই গালিগালাজ আর আক্রমণ করুক। কিন্তু কাপুরুষের মতো ছদ্মনামে ক্যান। আমি ছদ্মনামধারীদেরকে এড়িয়ে চলি। সে তার ইসলাম-বিদ্বেষী সাঙ্গ-পাঙ্গদের নিয়ে সারা বছর ধরে দেয়ালে মাথা ঠুকাতে থাক তাতে আমার কিছু এসে যায় না।

২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৪

জিয়াউল হক বলেছেন: ওদের জ্বলে পুড়ে মরতে দিন। ইগনোর করুন।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৩

বাউন্ডুলে রুবেল বলেছেন: ভাল লাগল...
ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৪

এস. এম. রায়হান বলেছেন: আর বলেন না। দীর্ঘদিন ধরে কোন কারণ ছাড়াই বারংবার আমাকে আক্রমণ করা সত্ত্বেও ঐ মাথামোটা বেনামী আবাল্ডারে ইগ্নোর করেই আসছি। কারণ ছায়ার সাথে বিতর্ক বা যুদ্ধ করা যায় না। আজও সামান্য একটি ব্যাপারে সে আমাদের দু-জনকে নিয়ে সামু আর আমু ব্লগে আলাদা পোস্ট দিয়ে অকথ্য ভাষায় গালিগাজাল আর আক্রমণ শুরু করেছে। আর পেছন থেকে কিছু ইসলাম-বিদ্বেষী তাকে সমর্থন দিচ্ছে। তার পোস্ট দেয়ার পর-পরই আমাকে ব্যক্তি আক্রমণ করে আরো তিন-চারটি আলুপোড়া পোস্ট পড়েছে। তার জন্য এই মাথামোটা আবাল দায়ী। তাহলে বুঝা গেল আবাল্ডা গাছেরও খাইতে চায় আবার তলারও কুড়াইতে চায়। আবার কোরান থেকে ভার্স কোট করে নিজের আব্লামীকে জাস্টিফাই করার চেষ্টা করে - যেটি এই মন্তব্যের সাথে অপ্রাসঙ্গিক। আমি কিন্তু কোথাও বলিনি যে খ্রীষ্টানরা বেহেশতে যাবে না। সেটি ভিন্ন টপিক। সে তার লেখাতে যা বলেছে - আমি তা-ই বলেছি। বানিয়ে কিছুই বলিনি।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:১৭

শিপু ভাই বলেছেন: ভাল খবর শেয়ার করার জন্য ধন্যবাদ।
নিজ আদর্শে লোক বাড়লে তা খুশির খবর।

২০ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৩

জিয়াউল হক বলেছেন: ঠিক বলেছেন। পুথিবী চলে আদর্শের উপরে ভিত্তি করে, আর আদর্শবাদীদের সংখা ও তাদের মান, দুটোই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.