নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিতামহ

I don’t think anything

ভাবনার মেশিন

হতশাই পারে মানুষের জীবন গড়ে দিতে আবার হতশাই পারে মানুষের জীবনে লাল বাতি জালাতে ।

ভাবনার মেশিন › বিস্তারিত পোস্টঃ

মানুষের মাংসের বাজারদ.।.।.।.।।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫





খাসির মাংস ......... ৪৫৫ টাকা

গরুর মাংস ......... ২৯৫ টাকা

মুরগির মাংস .........৩৪০ টাকা





মানুষের মাংস ......... ১০ টাকা ।



একটি বিশেষ ঘোষণা । আজ সাভারে মাংসের বিশাল হাট বসছে । সেখানে সব থেকে কম দাম হল মানুষ নামক এক প্রকার জন্তুর মাংস । তাদের যোগান বেশি থাকায় দাম একেবারেই কম । মাত্র ১০ টাকা । দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্মেন্টস মালিক , ইঞ্জিনিয়ার , কনট্রাকটার , রাজনীতিবিদ ও সুশীলরা ভিড় করছেন । তারা সকলেই গভীর আনন্দ পেয়েছে । এই সুযোগ নাকি খুব কমই পাওয়া যায় । তারা সবাই মিলে সরকার এর কাছে দাবি করেছেন এই ধরনের সুযোগ যেন বার বার তৈরি করা হয় । ওপর মহল থেকে নাকি প্রতিশ্রুতি মিলেছে । এতেও তারা গভীর আনন্দ পেয়েছে । এই না হলে জনকল্যাণকর রাষ্ট্র ও তার মহান নেতা । আহা কি আনন্দ আকাশে বাতাসে । আজ বাড়িতে পোলাও কোরমা হবে । বড় বড় পিছ করে মানুষের মাংসের কোরমা । সাথে মগজ এর ফ্রাই , আর রক্তের জুস । এটি খুবই উপকারি , মল পরিষ্কার হয় । মালিকের আদরের পুত্রকন্যা রা নাকি বার্গার ভালোবাসে । এই মাংসের বার্গার খাসা হবে । যে যতো পারছে কিনছে , মজুদ করে রাখবে সারা বছর ধরে খাবে । আহারে তাদের পুত্র কন্যারা আন্দোলন নিয়া অতি বেস্ত , এখন কম খেলে কি চলে । খেতে হবে পেট ভরে , গলা ভরে খেতে হবে , খেতে খেতে বমি করে ফেলতে হবে ...... মানুষের মাংসের কোরমা , রেজালা , ফ্রাই , ...............................................................আর লিখতে পারছি না । ভাই আপনাদের দুই হাত ধরি , পায়ে পড়ি পারলে একবেগ করে রক্ত দেন । খুব দরকার ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

ইউসুফ আলী রিংকূ বলেছেন: সরকারের কাছে আবেদন অবিলম্বে সংসদে আইন পাস করুন যে গার্মেন্টস শ্রমিকরা মানুষ নয় ২ পা ওয়ালা জন্তু জানোয়ার ।

সকাল থেকে বুকের ভিতরে অনেক কষ্ট জমা হয়ে আছে ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

ভাবনার মেশিন বলেছেন: ভাই আমারও কষ্ট জমে আছে । গভীর কষ্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.