নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিতামহ

I don’t think anything

ভাবনার মেশিন

হতশাই পারে মানুষের জীবন গড়ে দিতে আবার হতশাই পারে মানুষের জীবনে লাল বাতি জালাতে ।

ভাবনার মেশিন › বিস্তারিত পোস্টঃ

আমি বুঝি না!! আমারে বুঝান???

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬

১।—প্রথম ১৫ ওভারে কমপক্ষে ৬০ রান করতে হবে। সেটি বাংলাদেশ করেও ফেলে, যাতে এক চার ও দুই ছয়ে আশরাফুলের ৪১ বলে ২৮ রানের বড় ভূমিকা ছিল। এ জন্য আশরাফুল পান সাড়ে চার লাখ টাকা।-



কেমন হাস্য কর বাজী!!! ৬০ এর ভেতর আশরাফুল করল ২৮, তাতেই নাকি সে পেল ৪ লাখ!! তাহলে বাকি ৩২ যে করল তার কি হবে?? এই বাজিটা টা যদি এমন হত যে ভারতীয় বোলার রা টাকা খেয়ে ১৫ ওভারে ৬০ রান দিয়েছেন তবে সেটা বিশ্বাস করা যেত। কারন বাজী গুলো এমনই হয়, এবং ১৫ ওভারে ৬০ রান একমাত্র বোলাররাই নিশ্চিত করতে পারে; বাজীকররা কিভাবে এত নিশ্চিত হল জে ভারতীয় বোলার রা ৬০ রান দিবে ১৫ ওভারে!! ১৫ ওভারে ৬০ তো খুব কম না; বেশ ভালো রান; কিন্তু কোন ব্যাটসম্যান কি চাইলেই বাজী ধরে ১৫ ওভারে ৬০ করতে পারে?? কি গ্যারান্টি ছিল যে আশরাফুল চাইলেই ছক্কা, চার মারতে পারবেন বা ১৫ ওভারের বেশীর ভাগ সময় ব্যাট করতে পারবেন?? এমনও হতে পারত অপর প্রান্তে যে ব্যাটস ম্যান ছিলেন তারা ১৫ ওভারের বেশীর ভাগ সময় ব্যাট করেছেন যার কারনে আশরাফুল আর সুযোগ পাননি!! এমনকি আশ্ররাফুল যদি একাই ৬০ করতেন তাও মানতাম!! ক্রিকেট সম্বন্ধে যারা জানেন তাদের কাছে প্রশ্ন এমন অদ্ভুত বাজী কি ব্যাটস ম্যানের সাথে সম্ভব , নাকি বোলার বা ফিল্ডারদের সাথে সম্ভব???



২/ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লাঞ্চের পর নির্দিষ্ট তিন ওভারে ৬ রান করতে হবে। সেটি প্রথম ইনিংসে না দ্বিতীয় ইনিংসে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুই ইনিংসেই লাঞ্চের আগে আউট হয়ে যাওয়ায় আশরাফুল ‘কাজ’টা করতে সক্ষম হননি।



জানিনা আশরাফুল মোবাইল নিয়ে মাঠে জান কিনা?? কিংবা ড্রেসিং রুমে বাজীকর সুনীল এসে বসে ছিল কিনা?? না হলে লাঞ্চের পরও আশরাফুল ব্যাট করবে এটা তারা কিভাবে জানত?? খেলা শুরু হাওয়ার পূর্বে তো এই চুক্তি সম্ভব না, কারন তারা জানবেই না আশরাফুলের পূর্বে যারা ব্যাট করছিল তারা কখন আউট হবে যেহেতু সেসব ক্রিকেটার রা এর সাথে জড়িত না??? একমাত্র সম্ভব যদি মাঠে ফোন করে বা ড্রেসিং রুমে সুজন আশরাফুল কে এই কথা বলে দেন?? কিন্তু এটা বলা যায় অন্তত যে এই চুক্তি খেলার আগে হয়নি, যদি হয়ে থাকে খেলা চলাকালীন হয়েছে??



৩/ ২০১২ এসএলপিএলে রুহুনা রয়্যালসের প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচের আগেই গান্ধী আশরাফুলকে ফোন করে জানান যে, পরদিন তিনি খেলছেন এবং তাতে ‘ছোট্ট’ একটা কাজ করার আছে। ৭-৮-৯—এই তিন ওভারে ১৪ রান করতে হবে। কিন্তু আশরাফুল ষষ্ঠ ওভারেই আউট হয়ে যান। তবে হয়তো ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে প্রতিশ্রুত ১০ হাজার ডলার দেওয়া হয়



বাহ, এখানেও তারা জানত এই ৩ ওভার শুধু আশরাফুল ব্যাট করবে, আর অপর প্রান্তের ব্যাটস ম্যান রা দাড়িয়ে আঙুল চুষবে। কিন্তু কি দয়ালু বাজীকর, কাজ হয়নি তারপরও ১০ হাজার ডলার!!



৪/ শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে গান্ধীর ‘অ্যাসাইনমেন্ট’ পান আশরাফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ৫ ও ৬ ওভার মিলিয়ে ১০ রানের কম করতে হবে, বিনিময়ে দেওয়া হবে ২৫ লাখ টাকা। ওই দুই ওভারে ৮ রান হওয়ায় শর্ত পূরণ হয়।



এই দুই ওভারে ব্যাটস ম্যান ছিলেন আশরাফুল , মুশফিক, রিয়াদ; রিয়াদ ডট বল খেলেছেন ২ টি ৫ম ওভারেই , আর একই ওভারে মুশিফক আউট হয়েছেন ; আমার মনে নেই, তবে যদি ধরে নাই বাকি ৯ বল একাই আশরাফুল খেলেছেন , তবে বলতেই হয় তবে কি বোর্ডের কেউ আগেই দলে কারা খেলবেন, কখন কে ব্যাট করতে নামবেন , এমন তথ্য পাচার করেন??? প্রতি ম্যাচের দল ঘোষণা হয় ম্যাচের আগের দিন। আশরাফুলও জানতেন রিয়াদ ২ টা ডট বল খেলে তাকে পরের ওভারে বাজীকর দের কথা রাখার সুযোগ দিবেন!!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

শিপু ভাই বলেছেন:
অসঙ্গতি ও ভুংভাং/কু যুক্তিতে ভরপুর আজকের রিপোর্টটা।

অনুমাননির্ভর ও ৯ ৬ বুঝাইইছে!!!

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

ভাবনার মেশিন বলেছেন: সাধারণত বাজী গুলো হয় দলের জন্য নেগেটিভ, এখন দেখি পজেটিভ বাজীও হয়!!!

২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯

শিপু ভাই বলেছেন:
সাধারনত বাজী হয় এরকম- অমুক ওভারে অত রানের বেশি করবানা।
কিন্তু এখানে প্রতিটি ক্ষেত্রেই বলা হয়েছে অত রান করবা।

ঠিক আছে, আমরাও তাইলে কইয়া দিমু- আজকের ম্যাচে ৩০০ করবাই!!! হে হে


৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৯

ভাবনার মেশিন বলেছেন: তাইলে এখন থেকে প্রতি ম্যাচে বোর্ড থেকে বেশী না সবাইরে ৪ লাখ কইরা দিলেই বাংলাদেশ ৩০০ করব!!!

৩| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬

মাজহারুল হুসাইন বলেছেন: ভারতের পাছায় গু । এখন টিস্যু পেপারের যোগ্য মিডিয়া এখন এই গু মুছতে আগায়ে আসছে ।

আগেও বাংলাদেশের সাথে ছিলাম এখনও আছি ভবিয্যতেও থাকব ।

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৯

ভাবনার মেশিন বলেছেন: কোন সন্দেহ নাই

৪| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

ড. জেকিল বলেছেন: আমরাই যদি নিজের দেশের খেলোয়ার দের বিরুদ্ধে যাই তাহলে অন্যরা কি করবে ? :( :(

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

ভাবনার মেশিন বলেছেন: সেটাই

৫| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:২২

আরাফআহনাফ বলেছেন: আগেও বাংলাদেশের সাথে ছিলাম এখনও আছি ভবিয্যতেও থাকব । কোন সন্দেহ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.