নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভেবেছি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৪

তোমায় ভেবেছি ঝলমলে জোছনা রাতে ,

উদাসী গোধূলি বেলায় ,

আমার প্রতিটি দিবসে হাজারো মুহূর্তে...

প্রিয় কবিতার প্রতিটি শব্দের মত

তুমি ছুঁয়ে গেছ আমার সমস্ত অনুভূতি ।



তুমি যেন আমার

প্রথম যৌবনের শোবার ঘরের

দেয়ালে ঝোলানো “দ্য লাস্ট ট্রেন” এর

নায়িকার মতই নস্টালজিক ;

যে আমায় প্রথম প্রেমের আবেগে ভাবিয়েছিল ।



তোমার ঐ প্রানোচ্ছাসে ভরপুর কোঁকড়ানো চুল যেন

আচমকা বাতাসের ঝটকায়

এলোমেলো হয়ে যাওয়া

আমার স্কেচ খাতার পাতা ।



তোমার সরু আঙ্গুল গুলো যেন

আমার ড্রইং পেন্সিলের তীক্ষ্ণ গ্রাফাইট ;

আমি বহুবার আমার কল্পনায়

তোমার ঐ আঙ্গুল ছুঁয়েছি ।

তুমি ঐ আঙ্গুল দিয়েই

আমার হৃদয়ের ক্যানভাসে

তোমার আত্মপ্রতিকৃতি এঁকেছো ।



তোমার দুচোখের সম্মোহনী দৃষ্টি

আততায়ীর হাতের তীক্ষ্ণ ছুরির মত

আমাকে বিদ্ধ করে ;

আমি খুন হয়ে যাই ঐ চাহনিতে ।



তুমি আমার ক্লান্তির মাঝে দুচোখের ঘুম ,

আমার কল্পনার মত একান্তই তুমি আমার ,

স্বপ্নের মত সুখকর তুমি ;

তাই তো আমি এখনো স্বপ্ন দেখতে ভালবাসি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

খেলাঘর বলেছেন:


ভালো

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.