নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

কোন কথাটি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

তোমাকে কোন কথাটি বলবো আমি ?
আবেগী ভাবনা তোমার কাছে প্রকাশে
আমি কোন কথার আশ্রয় নেবো ?

তোমাকে বলার মত প্রতিটি কথা
হয়তো বহু আগেই বলা হয়ে গেছে ।
অতীতের শত সহস্র কবিদের বলে যাওয়া
বহু পুরনো সেই কথা গুলোই কি
আমি তোমাকে বলবো আমার ভালবাসা প্রকাশে ?

আমার ভাবনা গুলো খুবই এলোমেলো ,
আবেগ প্রকাশের ভাষাও সৃজনশীল নয় ;
তাই হয়তো আমার নিজের মত করে বলা
ভালবাসার নিবেদন কথাটি তোমার পছন্দ হবে না ।

হয়তো আমার কথাটি
সাহিত্যের ভাষায় ভীষণ আনাড়ি ,
আবেগের ভাষায় খুব সস্তা ,
আর তোমার ভাষায় মিথ্যে প্রতিশ্রুতি ।

তবু তোমাকে বলছি
আমার অস্তিত্বের মতই সত্য কথাটি ,
“আমি তোমাকে ভালবাসি ।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.