নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

অসম্পূর্ণ চিঠি

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৮

প্রিয়োতমেষূ ,
তোমায় লিখতে চেয়েছি অনেকবার ।
কখনো সম্ভব হয়নি সেই ইচ্ছে পূরণ ;
তাই আজ লিখতে বসেছি ।

শব্দগুলো ভুল হলে কেটে দিয়ো
কথা গুলো ভুল হলে ভুলে যেয়ো;
তবু পড়ে নিয়ো আমার আবেগের ঝরা কণা ।
হয়তো প্রলাপ মনে হবে তোমার
কিংবা তা মনে হবে
কোন উন্মাদের অতি বাড়াবাড়ি বলে ।
তবু জেনো এ ভালবাসা ,
এ আবেগ তোমারি জন্যে ।
তুমি আমার জন্য জানালায় দাঁড়িয়ে থাকো নি ,
তবু আমার দুচোখ প্রতিবার
তোমায় খুঁজেছে তোমার জানালায় ।
তুমি ভালবাসি বলোনি ,
এমনকি ফিরেও চাওনি ।
তবু আমার সমস্ত কল্পনা তোমায় ছুঁয়েছে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১২

নাহিদ হাকিম বলেছেন: বন্ধু....শুভ কামনা

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ , বন্ধু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.