নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

আমি লিখছি

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৬

আমি তোমার জন্য লিখছি ।

এ গ্রহের কোন এক প্রান্তে বসবাসকারী

পাঠক অথবা পাঠিকা ,

আমি তোমার জন্যই লিখছি ।



হয়তো তুমি জীবনানন্দের বনলতা সেন ,

অথবা তুমি সুনীলের বরুনা ।

কিংবা কারোই না ;

তুমি একান্তই তোমার ।

তোমার মনোজগতে কারোই প্রবেশাধীকার নেই ।

তবু আমি তোমার ভাবনার জগতে

তোলপাড় করতে চাই ।

আমার লেখা কথার মাধ্যমে

আমি তোমার পড়ার ঘরে

অন্যান্য সব লেখকদের বইয়ের ভীড়ে ,

তোমার বসার ঘরে বাহারি শোপিস

কিংবা দেয়ালে ঝোলানো তেলরং চিত্রের মত

বহুরঙ্গা আনন্দে ,

তোমার বারান্দায় ধূমায়িত চায়ের সুগন্ধে ,

তোমার শোবার ঘরে

তোমার একান্ত নিজস্ব কাঁথা বালিশের পাশে

অবাধ বিচরণ করতে চাই ।



কিংবা হয়তো তুমি শরৎচন্দ্রের শ্রীকান্তের মত বাউন্ডুলে ,

অথবা হুমায়ুনের হিমুর মত আজন্ম পথচারী ।

শত সহস্র মাইল পাড়ি দিয়েও

তোমার পথ অতিক্রমের তৃষ্ণা মেটেনি ।

পৃথিবীর পথে পথে জমে থাকা ধূলো কণারা

তোমার পদ ধূলির সাথে

মিলিত হবার আশায় পড়ে থাকে ।

হয়তো কেউ তোমার জন্য অপেক্ষায় নেই বলে

তুমিও কারো অপেক্ষায় থাক না ।

তবু মাঝে মাঝে উদাস গলায় গেয়ে ওঠো -

“ভাল আছি ভাল থেকো

আকাশের ঠিকানায় চিঠি লিখো...।”

আমি চাই তোমার একাকীত্বে সঙ্গ দেয়া

বাতাসের শিহরণের মত আমার লেখা কথারা

তোমাকে শিহরিত করুক ।

পৃথিবীর পথে আরো বহু দূরের গন্তব্যে

আমার কথারা তোমাকে সঙ্গ দিয়ে হয়ে উঠুক

তোমার কথা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

নাহিদ হাকিম বলেছেন: বাহ! পড়ে মুগ্ধ হলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.