| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানজীব তন্ময়
নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।
সেদিন থাকবে না আমার ছায়া
শুধু রয়ে যাবে আমার রেখে যাওয়া মায়া ।
আমার শরীর তোমাদের সীমিত
অক্সিজেনে ভাগ বসাবে না,
তবু আমার স্মৃতি কেড়ে নেবে
তোমাদের অশ্রু কণা ।
আমার চোখ রং খুঁজবে না
তোমাদের রঙ্গীন ভুবনে,
তবু আমার দেখা রংয়েরা
রং ছড়াবে তোমাদের মনে ।
আমার নির্লজ্জ চোখ
কোন রমণীকে দেবে না লজ্জা,
তবু সেই রমণী শূণ্য বুকে
হাহাকারে অশ্রু ভেজাবে শয্যা ।
আমার শব্দ-চিৎকার-হুংকার
তোমাদের বাতাস করবে না দূষণ,
তবু আমার বলে যাওয়া কথা গুলো
তোমাদের মনে জাগাবে শিহরণ ।
আমার উপস্থিতি
তোমাদের বোঝা বাড়াবে না,
তবু তোমরা জানবে
তোমাদের ভালবাসতো একজনা ।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ । লেখার চেষ্টা করছি ।
২|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো।
অনেক শুভকামনা ভ্রাতা
২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ , ভ্রাতা । আপনার প্রতিও শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৩
নিলু বলেছেন: লিখে যান